Monday, August 3

সর্বশেষ

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : প্রেস উইং
জাতীয়, সর্বশেষ

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : প্রেস উইং

|| নিউজ ডেস্ক ||কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকে পেজে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে।বিবৃতিতে আরও বলা হয়, কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গো...
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও জাতীয় নারী ফুটবল দল
জাতীয়, সর্বশেষ

একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও জাতীয় নারী ফুটবল দল

|| নিউজ ডেস্ক ||প্রয়াত কবি হেলাল হাফিজ, কথাশিল্পী শহীদুল জহির ও আলোকচিত্রী নাসির আলী মামুনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ জন বিশিষ্ট নাগরিক ও জাতীয় নারী ফুটবল দল চলতি বছর (২০২৫) একুশে পদক পাচ্ছেন।বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক দেওয়ার জন্য মনোনীত করেছে সরকার।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে।সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মনোনীতদের নাম প্রকাশ করেন।মনোনীত ব্যক্তিরা হলেন- চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় শহীদুল আলম, শিক্ষায় নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

|| নিজস্ব প্রতিবেদক ||স্প্রিং ২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।ওরিয়েন্টেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্র্যাক ইউনিভার্সিটিতে নবীন এই শিক্ষার্থীদের শিক্ষাজীবন শুরু হলো। অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ফারহাত আনোয়ার শিক্ষার্থীদের বিনয়ী ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। তিনি তাদের ঐক্যবদ্ধ থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "আমাদের সবার আগে এই দেশটাকে ভালোবাসতে হবে, দেশের প্রতি দায়বদ্ধ হতে হবে। আমাদের সবাইকে নিজের সুপ্ত সম্ভাব...
বেলকুচিতে জোরপূর্বকভাবে জমি দখলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে জোরপূর্বকভাবে জমি দখলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন

|| নিজস্ব প্রতিবেদক ||সিরাজগঞ্জের বেলকুচিতে চালা মৌজার হাজী কোরবান আলী শেখের জমি হাজী সবুর তালুকদার জোরপূর্বক দখলে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে বেলকুচি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন হাজী কোরবান আলী শেখ।এ সময় কোরবান আলী শেখ বলেন, দীর্ঘদিন যাবত একই এলাকার হাজী সবুর তালুকদারের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে।‌ হাজী সবুর তালুকদার ওই জমির জন্য বিভিন্ন সময় আমাকে ও আমার পরিবারের লোকজনকে গালিগালাজসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদান করে আসছেন। এরই জের ধরে চলতি বছরের ৩০ জানুয়ারি হঠাৎ করে অনুমানিক ৯ টার সময় হাজী সবুর তালুকদার লোকজন নিয়ে উক্ত জায়গায় অন্যায়, অবৈধভাবে ও জোরপূর্বকভাবে ইট বালি সিমেন্ট দ্বারা বাউন্ডারী ওয়াল নির্মাণ কাজ শুরু করেন। উক্ত কাজে আমি বাঁধা দিতে গেলে তিনি আমাকে গালিগালাজসহ বিভিন্ন প্রকার ভয়...
পাকিস্তান-ইরানের যৌথ নৌ মহড়া শুক্রবার
আন্তর্জাতিক, সর্বশেষ

পাকিস্তান-ইরানের যৌথ নৌ মহড়া শুক্রবার

|| আন্তর্জাতিক ডেস্ক ||পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে ইরানের নৌবাহিনী। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) থেকে অনুষ্ঠেয় যৌথ মহড়ায় ইরানের একটি যুদ্ধজাহাজ অংশ নেবে।একইসঙ্গে ইরানের নৌ বাহিনীর একটি প্রতিনিধিদল করাচিতে অবস্থান করবে এবং সমুদ্র বিষয়ক সংলাপে অংশ নেবে। আমান-২৫ নামে এই মহড়া চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।দুই বছর পরপর পাকিস্তান আন্তর্জাতিক এই মহড়ার আয়োজন করে থাকে। ৭ ফেব্রুয়ারি থেকে এই মহড়া শুরু হচ্ছে এবং ৫০টিরও বেশি দেশ এতে অংশ নেবে বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর মেহের নিউজের।পাকিস্তানের নৌ বাহিনী বলেছে, ২০২৩ সালের মহড়ায় ৫০টি দেশ অংশগ্রহণ করেছিল। আর এবার এর চেয়েও বেশি দেশ অংশ নিতে যাচ্ছে।আমান-২০২৫ মহড়ার মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে, আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি, সামুদ্রিক অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবিলা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে অভিজ্ঞতা ও কৌশল ...
চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ পাকিস্তানের বিপক্ষে
খেলাধুলা, সর্বশেষ

চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ পাকিস্তানের বিপক্ষে

|| স্পোর্টস ডেস্ক ||আর কয়েকদিন পড়ে মাঠে গড়াবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ১৯ ফেব্রুয়ারি হাইব্রিড মডেলে শুরু হতে যাওয়া এই আসরে শিরোপার জন্য লড়বে ৮টি দল। যার মধ্যে আছে বাংলাদেশও। যা সামনে রেখে এখন নিজেদের প্রস্তুত করছে নাজমুল হোসেন শান্তর দল। মেগা এই টুর্নামেন্টের আগে আর কোনো ওয়ানডে ম্যাচ না থাকায় বাংলাদেশের ক্রিকেটারদের প্রস্তুতিটা হচ্ছে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে।জানা গেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি দুবাইতে পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে টাইগাররা। এটি হতে যাচ্ছে টুর্নামেন্টটির আগে বাংলাদেশ দলের একমাত্র প্রস্তুতি ম্যাচ। পরে নিজেদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ দল।২ সপ্তাহ পর শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে দুবাইয়ে। রাওয়ালপিন্ডিতে টাইগারদের পরের ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। একই ভেন্যুতে ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের...
ধানমন্ডি ৩২-এ ভাঙচুর জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ: সরকারের বিবৃতি
জাতীয়, সর্বশেষ

ধানমন্ডি ৩২-এ ভাঙচুর জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ: সরকারের বিবৃতি

|| নিউজ ডেস্ক ||ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত এক বিবৃতি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৬ মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধংসযজ্ঞ হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে যার দু’টি অংশ আছে।বিবৃতিতে বলা হয়, একটা অংশ হলো, জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন, অবমাননা করেছেন। শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন।দ্বিতীয়ত, শেখ হাসিনা...
প্রাইভেট কার দুর্ঘটনায় যেভাবে আহত হলেন সারজিস
রাজনীতি, সর্বশেষ

প্রাইভেট কার দুর্ঘটনায় যেভাবে আহত হলেন সারজিস

|| নিউজ ডেস্ক ||ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেট কার দুর্ঘটনায় আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।সারজিস আলম সাংবাদিকদের জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে এলে এক শিশু গাড়ির সামনে হঠাৎ দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেট কার ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন।ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক জাবির হোসেন বলেন, সমন্বয়ক সারজিস আলম আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তার বাঁ চোখের পাশে সামান্য কেটে গেছে। চক্ষু বিভাগে তার ক্ষত জায়গায় একটি সেলাই দেওয়া হয়েছে। তবে তার চোখ, মাথায় কোনো সমস্যা নেই। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।...
১২ বছর পর সান্তোসের জার্সিতে মাঠ মাতালেন নেইমার
খেলাধুলা, সর্বশেষ

১২ বছর পর সান্তোসের জার্সিতে মাঠ মাতালেন নেইমার

|| স্পোর্টস ডেস্ক ||ভিলা বেলমিরা স্টেডিয়াম বাহারি রংয়ের বাতিতে সাজানো। স্লোগানে স্লোগানে উত্তাল। দর্শকদের হাতের কবজিতে, মাথায়, গায়ে নতুন রং-ঢংয়ের বন্ধনি, নানা চিত্র অংকিত ফেস্টুন হাতে উৎসবমুখর তরুণদের দল। কেন এত আয়োজন ব্রাজিলিয়ানদের, কেন সান্তোসে এত উচ্ছ্বাস? উত্তরটা বেশ সহজ। রাজপুত্র ঘরে ফিরেছেন। সেই রাজপুত্রকে দেখার জন্য, তার পায়ের জাদু দেখার জন্য দূরদূরান্ত থেকে এসেছেন হাজার হাজার ফুটবলভক্ত। কোন রাজপুত্রের কথা বলা হচ্ছে তাও প্রায় সবাই জানেন, নেইমার জুনিয়র।প্রায় ১২ বছর ইউরোপের দুই শীর্ষ ক্লাবে (স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজি) খেলার পর সৌদি আরবে (আল হিলাল) সংক্ষিপ্ত সময় কাটান নেইমার। এরপর পুনরায় নিজের দেশ ব্রাজিলে পেশাদার ফুটবল খেলায় ফিরেছেন এই তারকা।শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে ৬ মাসের চুক্তি করেন নেইমার। তারই ধারাবাহিকতায় গতকাল ব...
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি বিজ্ঞপ্তি, কর্মস্থল ৭ জেলা
চাকরি, সর্বশেষ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি বিজ্ঞপ্তি, কর্মস্থল ৭ জেলা

|| ক্যারিয়ার ডেস্ক ||জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। ‘বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (বিডিএম)’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ ফেব্রুয়ারি।প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)বিভাগের নাম: এসএমই অ্যান্ড অ্যাগ্রি ব্যাংকিং ডিভিশনপদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (বিডিএম)পদ সংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতকঅভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছরচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: নির্ধারিত নয়কর্মস্থল: বগুড়া, কুমিল্লা, গাজীপুর, যশোর, নারায়ণগঞ্জ, রাজশাহী, সিলেটবেতন: আলোচনা সাপেক্ষেআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এ...