Monday, October 19

সর্বশেষ

চট্টগ্রামে আধিপত্য টিকিয়ে রেখে মধ্যাহ্নবিরতিতে জিম্বাবুয়ে
খেলাধুলা, সর্বশেষ

চট্টগ্রামে আধিপত্য টিকিয়ে রেখে মধ্যাহ্নবিরতিতে জিম্বাবুয়ে

|| স্পোর্টস ডেস্ক ||জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে হারের পর চট্টগ্রাম টেস্ট বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। হোয়াইটওয়াশ এড়াতেও এই ম্যাচে পরাজয় এড়াতে হবে টাইগারদের। যদিও টসে হেরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের যাত্রা শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।এই টেস্টের প্রথমদিনে প্রথম সেশনে আধিপত্য টিকিয়ে রেখে মধ্যাহ্নবিরতিতে যায় জিম্বাবুয়ে। সফরকারীদের ২ উইকেট তুলে নিতে পারলেও ৮৯ রান তুলেছে রোডেশিয়ানরা।লাঞ্চ বিরিতে যাওয়ার আগে প্রথম সেশনের ২৮ ওভার শেষে ব্যাট হাতে ৫৩ বলে ৩২ রানে অপরাজিত রয়েছেন নিক ওয়েলচ। তার সঙ্গে ৬ রানে অপরাজিত আছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার শন উইলিয়ামস।সফরকারীদের ৮৯ রানে আটকে রেখে তুলে নেওয়া হয়েছে দুই ওপেনারের উইকেট। ব্রায়ান বেনেটের পর দলীয় ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। বেন কারেন নিজে ২১ রান করে আউটের পর সাজঘরে ফেরেন।বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নি...
কাতার ও রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

কাতার ও রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||কাতার সফর ও সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ইতালির রাজধানী রোম ত্যাগ করে ওইদিন রাত ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।গত শনিবার ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের নানা দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে ড. ইউনূস উপস্থিত ছিলেন।এর আগে তিনি চারদিনের সফর শেষে শুক্রবার কাতারের দোহা থেকে রোমে পৌঁছান। এরপর রোমে অবস্থানকালে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানের আগে-পরে বিশ্বনেতাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা।বৈঠকে বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক বাণিজ্য, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।...
ঈদ উপলক্ষে রায়গঞ্জে গবাদিপশু মোটাতাজাকরণ শুরু
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

ঈদ উপলক্ষে রায়গঞ্জে গবাদিপশু মোটাতাজাকরণ শুরু

|| সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ||কোরবানির ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে গবাদিপশু মোটাতাজাকরণ শুরু হয়েছে। এতে অনেক বেকার নারী-পুরুষেরা স্বাবলম্বী হচ্ছেন। সারা বছরই এই ব্যবস্থা চালু থাকলেও কোরবানিকে সামনে রেখে রায়গঞ্জে গবাদি খামারীরা এখন ব্যস্ত হয়ে পড়েছেন গরু, ছাগল ও ভেড়া মোটাতাজাকরণে।ঈদে বেশি লাভের আশায় গ্রামের অনেকেই গবাদিপশু পালন করে অতিরিক্ত টাকা আয় করে থাকেন। উপজেলার ১ টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নেই কমবেশি গবাদিপশু মোটাতাজাকরণ ছোট-বড় খামার রয়েছে। স্থায়ী খামারী ছাড়াও মৌসুমী খামারীরাও লাভের আশায় এ কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। পুরুষের পাশাপাশি নারীরাও বাড়তি আয়ের জন্য পশু লালন-পালন করছেন। দেশি জাতের পাশাপাশি ভারতীয় ও নেপালী জাতের গরু পালন করছেন খামারীরা।রায়গঞ্জ পৌরসভার বেতুয়া মহল্লার খামারী আব্দুল অহেদ জানান, তিনি এ বছরই খামার করেছেন। ৮ টি গরু দিয়ে খামার শুরু করে...
নতুন সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

নতুন সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||দেশে নতুন সিটি করপোরেশন হিসেবে যুক্ত হতে যাচ্ছে বগুড়া। সে লক্ষ্যে (২৭ তারিখ) রবিবার গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সিটি করপোরেশন হলে বগুড়া হবে দেশের বড় সিটি করপোরেশনগুলোর একটি।আওয়ামী লীগের সময়ে বৈষম্যের শিকার হয়ে উন্নয়নবঞ্চিত হয় বগুড়াবাসী তথা বগুড়া জেলা। এরই মাঝে ২৪ এর পটপরিবর্তনে হাসিনা পালিয়ে গেলে আওয়ামিলীগের পতন হয়। বৈষম্যের শিকার বগুড়াবাসি উন্নয়নের দাবি তুললে তা জেলা প্রশাসক হোসনা আফরোজা প্রস্তাবনা আকারে পেশ করেন। এরপর থেকেই সিটি করপোরেশন গঠনের প্রক্রিয়া বেশ জোড়েসোরে এগিয়েছে।গণবিজ্ঞপ্তি জারি ও স্থানীয় জনগণের মতামত গ্রহণের জন্য চূড়ান্ত প্রতিবেদন চেয়ে গত ১০ এপ্রিল চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পবিত্র জন্মভূমি বগুড়ার জনগণ সিটি করপোরেশন দ্রুত বাস্তবায়নের দাবি করেছেন। জেলা প্রশাসক বলছেন,...
আঃ লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে বিচারের দাবি  আল্লামা মামুনুল হকের
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আঃ লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে বিচারের দাবি  আল্লামা মামুনুল হকের

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||বাংলাদেশ আওয়ামীলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এবং অতীতের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় দলের প্রধান শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের বিচার করার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। রবিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় সিরাজগঞ্জ পৌরএলাকার মাসুমপুর ফুটবল খেলার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, বিচার শেষে যদি কোনো আওয়ামীলীগ নেতাকর্মী বেঁচে থাকে, তবেই তাদের রাজনীতির সুযোগ দেওয়া যেতে পারে। তবে তার বিশ্বাস, সঠিক বিচার হলে আওয়ামীলীগ পরিচালনা'র মতো কেউ অবশিষ্ট থাকবে না। মামুনুল হক বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধা...
ফ্যাসিস্টের দোসর ৭১ টিভির মালিককে গ্রেপ্তার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ

ফ্যাসিস্টের দোসর ৭১ টিভির মালিককে গ্রেপ্তার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||দৈনিক আমার দেশ-এর মজলুম সম্পাদক, প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদ এবং ২৪-এর গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর চালানো হত্যাযজ্ঞের ইন্ধনদাতা মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে কুড়িগ্রামের সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার শুধিজন। এ সময় স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের ফ্যাসিজমের পক্ষে প্রচারণা চালানোয় একাত্তর টিভির নিবন্ধন বাতিল ও শেখ পরিবারের হরিলুটের মাধ্যম মেঘনা গ্রুপের সম্পত্তি রাষ্ট্রায়ত্তের দাবিও জানান তারা।দৈনিক আমার দেশ-এর মজলুম সম্পাদক, প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদ এবং ২৪- এর গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর চালানো...
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধর

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসানকে মারধরের অভিযোগ এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। আহত রিয়াদ হাসান বর্তমানে মোহাম্মদ আলী হাসাপাতালে চিকিৎসাধীণ রয়েছে।রবিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এই ঘটনা ঘটে।মারধরের শিকার রিয়াদ হাসান জেলার গাবতলী উপজেলার শালুকগাড়ী এলাকার বাসিন্দা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক পদে রয়েছে।এদিকে অভিযুক্ত সিফাত বগুড়া জেলা বিএনপির সদস্য ও পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকের ছেলে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার আহ্বায়ক মাহমুদুল হাসান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসান আলতাফুন্নেছা খেলার মাঠে আড্ডা দিচ্ছিলো। এসময় সিফাত ও রিয়াদ তর্কে জড়ায়। তর্কের একপর্যায়ে সিফাত হাত দিয়ে র...
পানছড়িতে জামায়াতে ইসলামীর জনসংযোগ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে জামায়াতে ইসলামীর জনসংযোগ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নে জামায়াতে ইসলামীর গণসংযোগ করা হয়েছে।রবিবার (২৭ এপ্রিল) বিকাল পাঁচটায় উপজেলা সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রচার ও প্রসারের জন্য এ আয়োজন করা হয়েছে।এসময় তারা "সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই" স্লোগানটি জনসাধারণের মাঝে পৌঁছে দেন।অন্যান্যদের মাঝে উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, প্রচার সম্পাদক মোঃ আবুল কাসেম, উল্টাছড়ি ইউনিয়ন সভাপতি মোঃ মজ্নু মিয়াসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।...
ঢাকা আলিয়ায় ২৫-২৬ সালের সিট বরাদ্দের জন্য শিক্ষার্থীদের আবেদনপত্র আহ্বান
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ায় ২৫-২৬ সালের সিট বরাদ্দের জন্য শিক্ষার্থীদের আবেদনপত্র আহ্বান

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ছাত্রাবাসে (হল) সিট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনার্স, ফাজিল (পাস ও সম্মান) এবং কামিল শ্রেণির বৈধ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।আবেদনকারী শিক্ষার্থীদের আগামী ২০ মে ২০২৫ তারিখের মধ্যে নির্ধারিত গুগল ফর্ম পূরণ করে এবং ২০০ টাকা বিকাশের মাধ্যমে ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন ফর্মের লিঙ্ক: https://forms.gle/RJDuutgGGJNSBNaY6। বিকাশ নম্বর: ০১৬৮৬-৯৬৩৭১০।প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো অনিয়মিত বা প্রাইভেট শিক্ষার্থীর জন্য সিট বরাদ্দ প্রদান করা হবে না।সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের নির্ধারিত কিছু কাগজপত্র জমা দিতে হবে, যার মধ্যে রয়েছে:১। পাসপোর্ট সাইজের ১ কপি ও স্ট্যাম্প সাইজের ২ কপি সত্যায়িত রঙিন ছবি।২। পূর্ববর্তী পরীক্ষার নম্ব...
নওগাঁর বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কম থাকায় বেড়েছে দাম
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নওগাঁর বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কম থাকায় বেড়েছে দাম

|| নিজস্ব প্রতিনিধি ||নওগাঁর বিভিন্ন বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এখন প্রায় অধিকাংশ সবজি কিনতে কেজিপ্রতি ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। পাশাপাশি মাছের দামও ঊর্ধ্বমুখী। ফলে, বাজারে অস্বস্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। তবে ব্রয়লার মুরগি, ডিম ও মুদি পণ্যের দাম এখনও তুলনামূলক স্থিতিশীল রয়েছে। রবিবার (২৭ এপ্রিল) নওগাঁ পৌর কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।শীত মৌসুমের মতো রমজানেও হাতের নাগালে ছিল সবজি। তবে ঈদের পর থেকে ফের বাড়তে শুরু করেছে শাক-সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কোনো কোনো সবজির কেজিতে দাম বেড়েছে ৫-১৫ টাকা পর্যন্ত।বিক্রেতারা জানান, শীতকালীন সবজির মৌসুম শেষ হয়ে গ্রীষ্মকালীন সবজি বাজারে আসতে শুরু করায় সরবরাহ কম, তাই দাম বেশি।বাজারে মানভেদে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়, বেগুন ৫০-৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কহি ৬০ টাকা, ল...