Monday, October 19

সর্বশেষ

পাটক্ষেতে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

পাটক্ষেতে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের উলিপুরে নিজের দেওয়া বৈদ্যুতিক শিয়াল মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (৫৯) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পৌর শহরের ২নং ওয়ার্ডের নারিকেলবাড়ি মাষ্টার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল হাকিম ওই এলাকার নুরুল হকের ছেলে এবং নুরুজ্জামান মাষ্টারের ভাতিজা।স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আব্দুল হাকিমের বাড়ির পাশের পাটক্ষেতে শিয়ালের উপদ্রব বেড়ে যায়। শিয়ালের দল রাতের বেলা ক্ষেত নষ্ট করে ফেলছিল। ক্ষেত রক্ষায় তিনি বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে শিয়াল মারার ফাঁদ তৈরি করেন।দুর্ঘটনার দিন সকালে তিনি ওই ফাঁদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই পাটক্ষেতে প্রবেশ করেন। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাঠেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গ...
রায়পুরায় বিআরডিবি’র অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন হানিফ উদ্দিন মোল্লা সবুজ
সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় বিআরডিবি’র অন্তর্বর্তীকালীন সভাপতি হলেন হানিফ উদ্দিন মোল্লা সবুজ

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর ব্যবস্থাপনা কমিটির অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হানিফ উদ্দিন মোল্লা সবুজ। আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা তাঁর হাতে দায়িত্বভার হস্তান্তর করেন।দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য মইনুল ইসলাম, রাজিব মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: মুছা, ছাত্রদলের সাবেক উপজেলা সভাপতি মাহবুব, কৃষক দলের নেতা টিপু মোল্লা এবং ছাত্রদল নেতা সামছুর রহমান জয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিআরডিবি'র সাবেক পরিচালক বায়জিদ মেম্বার ও কলেজ শাখার ছাত্রনেতা জোনাক আহম্মেদসহ আরও অনেকে।স্থানীয় রাজনীতিতে সক্রিয় ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত হানিফ উদ্দিন মোল্লা সবুজ এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রায়...
পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলে প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) দুপুর বারোটায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় বক্তারা উপজেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, রিডিং অতিরিক্ত বিদুৎ বিল , ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসন, মাদকদ্রব্য ও অবৈধ দ্রব্যাদি পাচার রোধ সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।সভায় উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, খাদ্য কর্মকর্তা মোঃ কফিলউদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইব্রাহিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ কবির আহম্মেদ, থানার এসআই সুকান্ত সাহা, উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ বেলাল হোসেন, জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন, ইসলামি আন্দোলন এর স...
ঢাবির ক্ষণিকা বাসে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবির ক্ষণিকা বাসে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা পরিবহন (বাসে) ভাংচুর ও শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় সকল শিক্ষার্থী প্রথমে ভিসি চত্বরে জমায়েত হয়ে পরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।মানবন্ধনে অংশকারী বক্তারা (শিক্ষার্থীরা)২৪ ঘন্টার মধ্যে ঢাবির বাস ভাংচুর ও শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের শনাক্ত করে হামলার পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার দাবি জানান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রায়হান বলেন যে, সারা বাংলাদেশের আন্দোলনে ছাত্রদের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামকে পুঁজি করে একটি কুচক্রী মহল একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়। উত্তরাতে শিক্ষার...
সিরাজগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জে উৎসব মূখর পরিবেশে পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি'র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল ) বিকেল চারটায় সিরাজগঞ্জ পৌর এলাকার ঘুড়কা মহাশ্মশান সংলগ্ন হার্ড পয়েন্ট এলাকায় যমুনা নদীর পাড়ে বিশাল যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপি'র সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম এবং সঞ্চালনা করেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুন্সী জাহেদ আলম।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ...
পানছড়িতে দিনব্যাপি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে দিনব্যাপি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে প্রোগ্রাম এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপি "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনব্যাপি উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারন অধিদপ্তর পানছড়ির আয়োজনে "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" এ উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম মজুমদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মোঃ বাছিরুল আলম উপ-পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খাগড়াছড়ি পার্বত্য জেলা উপস্থিত ছিলেন।অন্যান্যদের মধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. কফিল উদ্দিন, কৃষি সম্প্রসারন কমর্কর্তা মো. ইব্রাহিম খলিল, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাক...
প্রতারক চক্রের কবলে রাবি শিক্ষার্থী
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রতারক চক্রের কবলে রাবি শিক্ষার্থী

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||ক্রিপ্টোকারেন্সি ও ডলার লেনদেনের নামে সংঘবদ্ধ প্রতারণা চক্রের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান। তাঁর জাতীয় পরিচয়পত্র, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, হল কার্ড এবং ব্যক্তিগত ছবি চুরি করে একটি চক্র ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা চালাচ্ছে এবং ভুয়া আইডিগুলো ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা জানান।লিখিত বক্তব্যে মুশফিক বলেন, গত কয়েক মাস ধরে একটি প্রতারক চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমার পরিচয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যক্তিগত ছবি ব্যবহার করছে। ফেসবুক পেজ, গ্রুপ ও হোয়াটসঅ্যাপে আমার নামে ভুয়া প্রোফাইল খুলে ক্রিপ্টোকার...
কামারখন্দে বোরোধানের সঠিক ফলন নির্ণয়ে নমুনা শস্য কর্তন ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কৃষি, সর্বশেষ, সারাদেশ

কামারখন্দে বোরোধানের সঠিক ফলন নির্ণয়ে নমুনা শস্য কর্তন ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বোরাধানের সঠিক ফলন নির্ণয়ের নিমিত্তে নমুনা শস্য কর্তন করা হয়েছে। সেইসঙ্গে পার্টনার প্রোগ্রামের আওতায় উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) সকাল হতে দুপুর পর্যন্ত কামারখন্দ উপজেলা কৃষি অফিসের হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।উক্ত নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা'র  অতিরিক্ত পরিচালক (সম্প্রসারণ ও কো-অর্ডিনেশন) সরেজমিন উইং কৃষিবিদ ড. মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ মশকর আলী প্রমুখ। উক্ত...
নওগাঁর বদলগাছীতে ১ দিনের ফ্রী চক্ষুক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

নওগাঁর বদলগাছীতে ১ দিনের ফ্রী চক্ষুক্যাম্প অনুষ্ঠিত

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলায় একদিনের ফ্রী চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার আধাইপুর ইউনিয়ন পরিষদে এই চক্ষুক্যাম্পটির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান এ কে ম রেজাউল কবীর (পল্টন)।দাবী মৌলিক উন্নয়ন সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় চক্ষুক্যাম্পটি পরিচালনা করে ইস্পাহানী ইসলামী চক্ষু ইন্সটিটিউট, নওগাঁ।উক্ত ক্যাম্পটিতে ১৮৬ জন রোগীকে ফ্রী চক্ষু সেবা প্রদান করা হয় এবং এরমধ্যে ১৬ জন বাছাইকৃত রোগীকে ফ্রী ছানি অপারেশনের জন্য ইস্পাহানী ইসলামী চক্ষু ইন্সটিটিউট নওগাঁয় নিয়ে যাওয়া হয়।কর্মসূচীর (সমৃদ্ধি কর্মসূচী দাবীর) সমন্বয়কারী মোসাঃ মনোয়ারা বেগমের সভাপতিত্বে উক্ত ক্যাম্পটিতে উপস্থিত ছিলেন সংস্থাটির সহকারী সমন্বয়কারী মোঃ তারিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা সুরভী আক্তারসহ ...
ফুলবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||"দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নেই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। একইসাথে, ‘ইম্পাওয়ারিং গার্লস এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ’ প্রকল্পের আওতায় আইনি পরামর্শ বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ফুলবাড়ীর উদ্যোগে এবং অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় ফুলবাড়ী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহনুমা তারান্নুম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার সকল প্রাথমিক, নিম্ন-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষবৃন্দ। সভায়...