Monday, October 19

সর্বশেষ

বেরোবিতে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়াজ ও রিপন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেরোবিতে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়াজ ও রিপন

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন “কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি” ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে।বুধবার (০৮ মে) এই কমিটি প্রকাশ করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রিয়াজ আহমেদ (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রিপন আহমেদ (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)।কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি: রিয়াদ মোরশেদ, মোঃ সাঈদ আল শিহাব, শয়ন কুমার শাহা, নাসির হোসাইন নাহিয়ান, মোঃ তৌহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক: আহসান হাবিব, আশরাফুল আলম আসাদ, লিটন শেখ, তসলিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক: সালমান ইমতিয়াজ সাকিব, আল রনি, রায়হান কবির, কোষাধ্যক্ষ: মোঃ জাকির সরকার জীম, প্রচার সম্পাদক: কামরুল হাসান কাব্য, দপ্তর সম্পাদক: মুরাদ হাসান মারুফ, কার্যকরী সদস্য: আরিফুল ইসল...
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||উনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে ও সাহিত্যের ভূবণে এক অবিস্মরণীয় নাম 'সাজাদপুর' (শাহজাদপুর) ! শাহজাদপুরের উন্মুক্ত- উদার দ্বারে এসে নিখিল বিশ্বের সামনে কবি প্রাণের গভীর বন্ধন সূচিত হয়। তাঁর চিত্তে ও কর্মবোধের সর্বোচ্চ সমন্বয় ঘটেছিলো শাহজাদপুরের মাটিতে এসে। জমিদারি কাজের জন্য এসে শাহজাদপুরেই কবি খুঁজে পান সাহিত্যের গভীরতম উপাদান যা তিনি নিজেই স্বীকার করেছেন।কবিগুরুর স্বহস্তে লেখা একটি ছিন্নপত্রে উল্লেখ করেছেন, "এখানে (সাজাদপুরে) আমার লেখার যে ভাব আসে, অন্য কোথাও তা না।" কবিগুরুর সেই স্মৃতিধন্য শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও কবিগুরুর ৩ দিনব্যাপী জন্মোৎসবের আয়োজন করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন।২৫ শে বৈশাখ (বৃহস্পতিবার) সকাল...
বদলগাছীতে ব্রিজের নিচে পড়ে আছে প্যাকেট করা মাংস; জনমনে আতঙ্ক
সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ব্রিজের নিচে পড়ে আছে প্যাকেট করা মাংস; জনমনে আতঙ্ক

|| মফিজুল রানা সজল | নিজস্ব প্রতিবেদক ||নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর ব্রিজের নিচে পড়ে থাকতে দেখা গেছে ৩০ থেকে ৩৫ কেজি প্যাকেট করা মাংস। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে উক্ত এলাকার সাধারণ জনগণ মাংসগুলো দেখতে পায়।বিষয়টি প্রশাসনকে অবহিত করা হলে তারা তথ্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে রিপোর্টটি লেখা পর্যন্ত এই মাংস সম্পর্কে কোনো তথ্য মেলেনি।...
কামারখন্দে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

কামারখন্দে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জের কামারখন্দ  উপজেলার উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৪-২৫ খ্রি. অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” (পার্টনার) প্রকল্পের আওতায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (৮ মে) সকাল হতে দিনব্যাপী কামারখন্দ  উপজেলার ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া অঞ্চল, বগুড়ার সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ।এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কামারখন্দ  উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।স্বাগত বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা কৃষি অফিসার...
পানছড়ি সীমান্তে ৩০ গুজরাটিকে পুশ ইন করেছে বিএসএফ
সর্বশেষ, সারাদেশ

পানছড়ি সীমান্তে ৩০ গুজরাটিকে পুশ ইন করেছে বিএসএফ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের সীমান্তবর্তী রুপসেন পাড়া ও বিটিলা এলাকা দিয়ে বিএসএফ ৩০ গুজরাটিকে পুশ ইন করে। বিজিবি টহলদলের নজরে আসলে, তাদের আটক করা হয়।বৃহস্পতিবার (৮ মে) জানা যায়, বুধবার (৭ মে) মধ্য রাতের যেকোন সময় গুজরাটের ৩০ বাসিন্দাকে বিএসএফ সীমান্তে রেখে যায়। রুপসেন পাড়া ও বিটিলা বিজিবি বিওপি তাদের আটক করে। রাত সাড়ে আটটায় বিজিবি ও পুলিশ হেফাজতে লোগাং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেয়া হয়।সরেজমিনে কথা বলে জানা যায়, উদ্ধারকৃত সকলেই বাংলাদেশের নড়াইল বাসিন্দা দাবি করছেন। কাজের জন্য ২৫-৩০ বছর আগে অবৈধভাবে সীমন্ত পার হয়ে ভারতের গুজরাট শহরে অবস্থান করছিলো। গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদের গুজরাটের একটি জেলে আটকে রাখে এবং পাশবিক নির্যাতন চালায় বলে তারা জানায়।তারা আরো জানান,...
দরিদ্রের কর্মসংস্থানে প্রহসন: ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দরিদ্রের কর্মসংস্থানে প্রহসন: ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে সরকারের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান ও কর্মসূচি-৩ (ইজিপিপি) এর ৪০ দিনের মাটিকাটা প্রকল্পে শ্রমিক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম সোহেলের বিরুদ্ধে। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল কর্মহীন মৌসুমে অতি দরিদ্র পরিবারের স্বল্পমেয়াদী কর্মসংস্থান নিশ্চিত করা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। কিন্তু অভিযোগ উঠেছে, প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে স্বচ্ছল এবং চেয়ারম্যানের ঘনিষ্ঠদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।এলাকাবাসী, স্থানীয় নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলা আহ্বায়ক আব্দুল হাই সিদ্দিকীর অভিযোগ, প্রকল্পের শ্রমিক তালিকা তৈরিতে স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের মাধ্যমে অনৈতিকভাবে তালিকা প্রণয়ন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগও দায়ের কর...
বেলকুচিতে হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল খেয়ে দু’জনের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল খেয়ে দু’জনের মৃত্যু

||আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (বেলকুচি) ||সিরাজগঞ্জের বেলকুচিতে হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল পান করে দু'জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একজন।বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন।মৃতরা হলেন, বেলকুচি উপজেলার দৌলতপুর উত্তরপাড়া গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে আবুল কালাম(৪৫), দৌলতপুর মতি মাকের্ট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে শাহ আলম (৪৩)। এ ঘটনায় আবু হানিফ নামের একজন অসুস্থ হয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ (এপ্রিল) মঙ্গলবার উপজেলার কান্দাপাড়া বাজার থেকে মোজ্জাম্মমেল হক বাবুর হোমিওপ্যাথি দোকান থেকে কেনা অ্যালকোহল খেয়ে তিনজন অসুস্থ হয়ে পরেন। তার মধ্যে বৃহস্পতিবার রাতে দুজন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মারা যান।এ বিষয়ে বেলকু...
পানছড়িতে বিজিবির নগদ অর্থসহ বিভিন্ন সহয়তা প্রদান
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বিজিবির নগদ অর্থসহ বিভিন্ন সহয়তা প্রদান

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কতৃক গরীব ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদানসহ বিভিন্ন সহয়তা প্রদান করেন।বৃহস্পতিবার (৮ মে) সকাল নয়টায় পানছড়ি ব্যাটালিয়ন সদরে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া'র উপস্থিতিতে নয়টি পরিবারের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন, টিউবওয়েল, সোলার প্যানেলের, প্লাষ্টিকের চেয়ার, শিক্ষা সহায়ক উপকরণ ও নগদ অর্থ প্রদান করেন।এসময় জোন কমান্ডার, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।অন্যান্যদের মাঝে, মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাঈমুল মুশফিক নাঈম, এএমসি, সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলিসহ পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের...
থানচিতে গৃহবধূ চিংমা খোয়াং হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

থানচিতে গৃহবধূ চিংমা খোয়াং হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||বান্দরবানের থানচিতে গৃহবধু চিংমা খেয়াংকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকের 'সামনে গণতান্ত্রিক ছাত্র জোট'র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়েছে।এর আগে, বিকাল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।মিছিলে বিক্ষোভকারীরা 'বান্দরবানে ধর্ষণ কেন, ইন্টেরিম জবাব চাই, সারাদেশে নারী নির্যাতন, বন্ধ করো করতে হবে, আছিয়া থেকে চিংমা, খুন ধর্ষণ আর না, খুন ধর্ষণ যেখানে, লড়াই হবে সেখানে, নির্যাতকের...
সিরাজগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সিরাজগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও ইনস্টিটিউট (বারটান)  আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে বুধবার (৭ মে) সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন  সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।উক্ত সেমিনারের প্রধান অতিথি হিসেবে মূলপ্রবন্ধের উপর আলোচনা করেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এসময়ে তিনি তার বক্তব্য বলেন, পুষ্টি জ্ঞানের অভাবে দেশে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রোগ বেড়েই চলছে। পুষ্টিহীনতায় বিশেষ করে নারী ও শিশু -কিশোর-কিশোরীরা পুষ্টিহীনতায় ভোগেন। আমরা সবাই সচেতন হয়ে চেষ্টা করলে পুষ্টি সমৃদ্ধ ও নিরাপদ খাদ্য গ্রহণ করা সম্ভব। এজন্য আমরা প্রত্যেকে নিয়মকাননগুলো মেনে চলবো এবং অন্যদেরকে বলবো। এছাড়াও সেমিনার, আলোচনা সভা...