শনিবার, এপ্রিল ১১

সর্বশেষ

রমজানে খুলনায় সাশ্রয়ী দামে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ; মিলবে ৫ পণ্য
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রমজানে খুলনায় সাশ্রয়ী দামে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ; মিলবে ৫ পণ্য

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পবিত্র রমজান মাস উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজারদরের চেয়ে কম দামে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর কিনতে পারবেন ভোক্তারা।আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরীর ১৫টি স্থানে ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ মানুষও কোনো কাগজপত্র ছাড়াই পণ্য কিনতে পারবেন বলে জানিয়েছে টিসিবি সূত্র।পণ্য বিক্রির স্থানগুলো হলো—বয়রা সরকারি মহিলা কলেজ, প্রান্তিক মার্কেট, টেক্সটাইল মিল রোড, গোবরচাকা পল্লী মঙ্গল স্কুল মাঠ, এরশাদ আলী স্কুল মাঠ, শিশু হাসপাতালের সামনে, বাগমারা মোতালেব চেয়ারম্যানের বাড়ির সামনে, বসুপাড়া এতিমখানা রোড, আলকাতরা ক্লাবের মোড়, খুলনা প্রেসক্লাব, দক্ষিণ টুটপাড়া মসজিদ মাঠ, পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ, শিপইয়ার্ড রোড চানমারী বাজ...
মানিকগঞ্জে ৬০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ও তার সহযোগী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ৬০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ও তার সহযোগী আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুরে ৬০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ও তার সহযোগীকে আটক করেছে হরিরামপুর থানা পুলিশ।১৬ ফেব্রুয়ারি (সোমবার) রাতে উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা খেয়াঘাট থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা গ্রামের আব্দুল মালেকের ছেলে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩০) তার সহযোগী একই ইউনিয়নের বসন্তপুর আদর্শ গ্রামের মজিবুর রহমান (৩২)।বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন।এ বিষয়ে হরিরামপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নাম্বার ৪(০২)...
সিদ্ধান্ত পাল্টে শপথ নিলেন জামায়াতের এমপিরা
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সিদ্ধান্ত পাল্টে শপথ নিলেন জামায়াতের এমপিরা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||সকাল থেকে চলা রাজনৈতিক অনিশ্চয়তা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এমপিরা। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। জামায়াতে ইসলামীর পাশাপাশি তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচিত সদস্যরাও এদিন শপথ গ্রহণ করেন।শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। উল্লেখযোগ্য বিষয় হলো, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের সদস্যরা সংসদ সদস্য পদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও—অর্থাৎ উভয় ক্ষেত্রেই শপথ গ্রহণ করেছেন। সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই প্রক্...
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর সংসদীয় রাজনীতিতে নিজেদের অবস্থান সুসংহত করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর জাতীয় সংসদ ভবনের সংসদীয় দলের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ বৈঠকে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। একই সাথে এই বৈঠকে তাকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবেও মনোনীত করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।এর আগে আজ সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এক উৎসবমুখর পরিবেশে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবা...
বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে শপথই নেবে না জামায়াত: তাহের
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে শপথই নেবে না জামায়াত: তাহের

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েও সংসদীয় রাজনীতিতে নতুন এক নাটকীয় মোড় তৈরি হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে বিএনপি যদি ‘সংবিধান সংস্কার পরিষদে’ শপথ গ্রহণ না করে, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সদস্যই আজ কোনো ধরনের শপথ গ্রহণ করবেন না। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) বেলা পৌনে ১২টার দিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই কঠোর হুঁশিয়ারি প্রদান করেন। বিএনপির পক্ষ থেকে সংবিধান সংস্কার পরিষদের শপথ বর্জনের ঘোষণার পরপরই জামায়াতের এই অবস্থান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট করে জানান, আজ দুপুর ১২টায় জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের সময় নির্ধারিত রয়েছে এবং তারা সংসদ ভবনে উপস্থিতও হবেন। তবে তিনি সাফ জানিয়ে দেন, সংস্কার প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর...
মাহে রমজানকে স্বাগত, পবিত্রতা রক্ষায় মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মাহে রমজানকে স্বাগত, পবিত্রতা রক্ষায় মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুণ্ণ রাখার দাবিতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মাদ্রাসা ক্যাম্পাস থেকে র‍্যালিটি শুরু হয়ে মানিকগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। পুরো শহরজুড়ে র‍্যালির শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি ও ধর্মীয় আবহ সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।র‍্যালিতে নেতৃত্ব দেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান। তাঁর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রমজানের মর্যাদা রক্ষার আহ্বান জানান।এ সময় বিভিন্ন স্লোগানে মুখরি...
সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও নবগঠিত ‘সংবিধান সংস্কার পরিষদে’ শপথ নেবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের এই সিদ্ধান্তের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।তিনি স্পষ্ট করেন যে, বর্তমান সংবিধানে এই পরিষদের শপথ গ্রহণের কোনো সুনির্দিষ্ট বিধান বা আইনি ভিত্তি নেই বলেই বিএনপি এই মুহূর্তে এমন সিদ্ধান্ত নিয়েছে।সালাহউদ্দিন আহমেদ বলেন, যদিও সংসদ সদস্যদের জন্য সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম রাখা হয়েছে, কিন্তু বিএনপির কোনো সদস্য এই পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। এছাড়া গণভোটের রায় অনুযায়ী যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা, সে বিষয়টি এখনো দেশ...
শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা: নতুন যাত্রার সূচনা
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা: নতুন যাত্রার সূচনা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই শপথ গ্রহণ সম্পন্ন হয়। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।সংসদীয় রেওয়াজ অনুযায়ী, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল হিসেবে শুরুতেই বিএনপির সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সকাল থেকেই সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদ ভবনে প্রবেশ করেন। এসময় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্...
সমাগত আত্মশুদ্ধির মাস: পরিশুদ্ধ জীবন গঠনে রমজান
ধর্ম ও দর্শন, সর্বশেষ

সমাগত আত্মশুদ্ধির মাস: পরিশুদ্ধ জীবন গঠনে রমজান

|| মো. ওমর ফারুক ||রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের দ্বারে আবারও সমাগত পবিত্র মাহে রমজান। এটি কেবল উপবাস থাকার মাস নয়, বরং মুমিনের ঈমানি চেতনাকে শাণিত করার এক অনন্য প্রশিক্ষণকাল। বাংলাদেশের মুসলিম সমাজে রমজানের আগমন এক উৎসবমুখর ও আধ্যাত্মিক আবহের সৃষ্টি করে। তবে এই মাসের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে আত্মশুদ্ধি এবং জীবনকে পবিত্র ও মার্জিতভাবে গড়ে তোলার মধ্য দিয়ে। কুরআনুল কারিমে আল্লাহ তায়ালা সুষ্পষ্টভাবে ঘোষণা করেছেন, "হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল; যাতে তোমরা তাকওয়া (আল্লাহভীতি) অর্জন করতে পারো" (সূরা বাকারা, আয়াত: ১৮৩)। অর্থাৎ রমজানের মূল লক্ষ্য হলো মানুষের ভেতরে খোদাভীতি জাগ্রত করা, যা তাকে যাবতীয় পাপাচার থেকে দূরে রাখবে।রমজান মাস আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ব্যাপক পরিবর্তনের সুযোগ নিয়ে আসে। একজন রোজাদ...
রমজান উপলক্ষে মামুন বিশ্বাসের উদ্যোগ: খাদ্য সামগ্রী পেয়ে ৫০ পরিবারের মুখে হাসি
সর্বশেষ, সারাদেশ

রমজান উপলক্ষে মামুন বিশ্বাসের উদ্যোগ: খাদ্য সামগ্রী পেয়ে ৫০ পরিবারের মুখে হাসি

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক | বেলকুচি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত মামুন বিশ্বাস। দেশি-বিদেশি দানশীল ব্যক্তিদের কাছ থেকে ফেসবুকের মাধ্যমে সংগৃহীত অর্থে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর খেয়া ঘাট এলাকায় ৫০টি পরিবারের মাঝে উন্নতমানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।প্রতিটি প্যাকেটে চাল, ডাল, চিনি, লবণ, খেজুর, সাবান, গুঁড়ো দুধ, সেমাই ও মুরগীসহ প্রায় ৫ হাজার টাকা মূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়। খাদ্য সহায়তা পেয়ে নিম্নআয়ের এই মানুষগুলোর মুখে উৎসবের হাসি ফুটেছে।পণ্য বিতরণকালে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। তিনি মামুন বিশ্বাসের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সামর্থ্যবানদের এভাবে অসহায় মানুষে...