Sunday, October 18

সর্বশেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
জাতীয়, সর্বশেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।সোমবার (৩০ জুন )সন্ধ্যা সাড়ে ৭টায় টেলিফোনে কথা বলেন তারা।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, “প্রায় ১৫ মিনিটব্যাপী এই আলোচনাটি ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক, যা দুই দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রতিফলিত করে।...
নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
বিনোদন, সর্বশেষ

নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

|| বিনোদন ডেস্ক ||কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন গানে নিয়মিত হয়েছেন। চলতি বছর তার কণ্ঠে বেশ কয়েকটি নতুন গান রেকর্ড করা হয়েছে। গতকাল সোমবার (৩০ জুন) ‘প্রাণের বাংলাদেশ’ শিরোনামের একটি দেশের গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি এই কণ্ঠশিল্পী। । গানটির কথা ও সুর রচনা করেছেন আরিফ হোসেন বাবু। সংগীত পরিচালনায় ছিলেন রোহান রাজ। খুব শিগগিরই গানটি প্রকাশ হবে অরিন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘গানটির কথাগুলো খুব সুন্দর। প্রচলিত আধুনিক সুরে দেশের গানটি বেশ ভালো। আমার কাছে ভালো লেগেছে বলে গানটি গাইতে রাজি হয়েছি। নতুনদের সঙ্গে গান করতে আমার ভালো লাগে। রোহান যেমন ভালো গায়, তেমনই এ গানে ভালো সংগীতও করেছে। আশা করি, দেশের গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’গানের গীতিকার ও সুরকার আরিফ হোসেন বাবু বলেন, ‘গান নিয়ে সাবিনা আপার পাশে দাঁড়ানোও একটা সৌভাগ্যের বিষয়। আ...
জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম খালেদা জিয়া
রাজনীতি, সর্বশেষ

জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম খালেদা জিয়া

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে।এ আয়োজনে আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এতথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।তিনি জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।সেখানে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

|| ঢাবি প্রতিনিধি ||বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে আজ পহেলা জুলাই ২০২৫ (মঙ্গলবার) ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।এ উপলক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ১ জুলাই সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখস্থ পায়রা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয় দিবসের বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।সকাল ১০.৩০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আল...
বসুন্ধরা গ্রুপে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি; যোগ্যতা স্নাতক পাস
চাকরি, সর্বশেষ

বসুন্ধরা গ্রুপে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি; যোগ্যতা স্নাতক পাস

|| ক্যরিয়ার ডেস্ক ||দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘টিএসএম/এএসএম’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৬ জুলাই। প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপবিভাগের নাম: সেলস, সিমেন্ট ইন্ডাস্ট্রিপদের নাম: টিএসএম/এএসএমপদ সংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তরঅভিজ্ঞতা: ন্যূনতম ৩ বছরচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: পুরুষবয়সসীমা: সর্বনিম্ন ২৫ বছরকর্মস্থল: দেশের যেকোনো স্থানবেতন: আলোচনা সাপেক্ষেআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন আবেদনের সময়সীমা: ৬ ...
কামারখন্দে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ
সর্বশেষ, সারাদেশ

কামারখন্দে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||কামারখন্দে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দেশীয় জাতের নিম, বেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়েছে।২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচি'র আওতায়- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান ( হাইস্কুল- কলেজ) এর ১২'শত শিক্ষার্থী'র জন্য এবং সংশ্লিষ্ট  শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/ কর্মকর্তা এবং শিক্ষার্থীদের  হাতে ৪'হাজার ৮'শত চারা গাছ বিনামূল্যে তাদের হাতে  জনপ্রতি ৪ টি করে চারাবৃক্ষ  তুলে দেওয়া হয়। এসময়ে শতাধিক শিক্ষার্থীদের  তাৎক্ষণিকভাবে চারাগাছ   বিতরণ করা হয়। সোমবার (৩০ জুন) কামারখন্দ উপজেলা কৃষি অফিসের সামনে কামারখন্দ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন চন্দ্র বর্মন এর উপস্থিতিতে চারা বিতরণ করা হয়৷এ সময়ে...
বটিয়াঘাটায় হত্যা মামলার ৩ আসামি আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বটিয়াঘাটায় হত্যা মামলার ৩ আসামি আটক

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনার বটিয়াঘাটায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। নিহত শংকর প্রসাদ মন্ডল (৬০) নর্থ ইউনিভার্সিটিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় একটি হত্যা মামলা দায়েরের পর ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে দুইজন আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুন সকালে বটিয়াঘাটা উপজেলার সুখদাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শংকর প্রসাদ মন্ডল ছুটি কাটাতে ঢাকার কর্মস্থল থেকে নিজ গ্রামে আসেন। তিনি দেখতে পান, তার দখলীয় জমিতে বাঁধ দিয়ে মাছের ঘের নির্মাণ করা হচ্ছে। তখন তিনি কোদাল নিয়ে বাঁধ কেটে দিতে শুরু করলে অভিযুক্তরা এসে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।গ্রেফতারকৃতরা হলেন নিহতের বড় ভাই স্বপন মন্ডল (৭৩), – স্বপন মন্ডলের স্ত্রী কালিদাসী ...
সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে বিরত রাখে রোভার স্কাউট : ইআবি ভিসি
শিক্ষাঙ্গন, সর্বশেষ

সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে বিরত রাখে রোভার স্কাউট : ইআবি ভিসি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেছেন, যুবসমাজকে সামাজিক অবক্ষয় থেকে বিরত রাখতে এবং রাষ্ট্রের সুনাগরিক ও মানবিক গুণাবলী সমৃদ্ধ করে গড়ে তোলার ক্ষেত্রে রোভার স্কাউট অগ্রণী ভূামকা পালন করছে। তিনি বলেন, রোভার স্কাউট একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার মূল উদ্দেশ্যেই হলো সেবা।সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে "ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভূক্ত ঢাকা জেলার মাদরাসাসমূহে রোভার স্কাউট দল গঠন করার প্রয়োজনীয়তা” শীর্ষক কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসার উপস্থিত অধ্যক্ষগণের প্রতি তরুণ প্রজন্মের জীবনবোধ, দায়িত্ববোধ, লিডারশীপ ও ব্যক্তিমূল্যবোধ বাড়াতে প্রতিটি মাদরাসায় একটি করে রোভার স্কাউট ইউনিট গঠন করার আহ্বান জ...
ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর কবরস্থান থেকে মহিলার লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর কবরস্থান থেকে মহিলার লাশ উদ্ধার

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর একটি পাকাকরা কবরের ভিতর থেকে মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মহিলার নাম সুমি বেগম (৪০)। স্বামী পরিত্যক্তা এই মহিলা জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের গাজিউর রহমান মাস্টারের মেয়ে।সোমবার (৩০ জুন) সকালে ঐ গ্রামে এক মহিলা লাউ তুলতে গেলে একটি পাকা করা কবরের দেয়ালের ভিতর লাশ দেখতে পায়। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলা স্বামী পরিত্যক্তা এবং কিছুটা মানসিক ভারসাম্যহীণ ছিলো। নিহত মহিলার গলায় ওড়না পেছানো ছিলো এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে আসে।নিহতের ভাই মঞ্জুরুল ইসলাম জানান, গত ২৭ জুন শুক্রবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় তার বোন। মানসিক ভারসাম্যহীন হওয়...
খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত ২; আহত ৪
সর্বশেষ, সারাদেশ

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত ২; আহত ৪

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনায় ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছেন ও আহত হয়েছেন ৪ জন। নিয়ন্ত্রণ হারানো এলপি গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ইজিবাইক আঘাত করলে হোগলাডাঙ্গায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার কিশোর রায়হান ও জুয়েল বাবু।এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তারা হলেন, ইজিবাইকের যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩) ও নগেন্দ্রনাথ সরকার (৭৫)।সোমবার (৩০ জুন) সকালে খুলনার হোগলাডাঙ্গা মোড়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকে ধাক্কা দিয়ে ট্রাকটি দোকানে ঢুকে গেলে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা যায়, সকালে ট্রাকটি হোগলাডাঙ্গা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় টিপ টিপ বৃষ্টি পড়ছিল।এতে ইজিবাইক দুমড়েমুচড়ে যায়। এছাড়া ট্রাকটি সড়কের পাশে থাকা একটি দোকানের ম...