শনিবার, এপ্রিল ১১

সর্বশেষ

ঝিনাইদহে রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামী ঐক্য আন্দোলনের স্বাগত র‍্যালি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঝিনাইদহে রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামী ঐক্য আন্দোলনের স্বাগত র‍্যালি

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং এর পবিত্রতা রক্ষার আহ্বানে ঝিনাইদহে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী ঐক্য আন্দোলন, ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এই 'স্বাগত র‍্যালি-২০২৬' আয়োজন করা হয়।র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা 'রমজানের পবিত্রতা রক্ষা করো, করতে হবে' এবং 'খোশ আমদেদ মাহে রমজান' সম্বলিত ব্যানার বহন করেন।র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রমজান মাস সংযম ও আত্মশুদ্ধির মাস। এই মাসের মর্যাদা রক্ষায় দিনের বেলা প্রকাশ্যে পানাহার ও সকল প্রকার অশ্লীলতা বন্ধ রাখার জন্য তারা জেলাবাসীর প্রতি আহ্বান জানান। একইসঙ্গে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষম...
সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের
রাজনীতি, সর্বশেষ

সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||জাতীয় সংসদের নবনির্বাচিত বিরোধীদলীয় উপনেতা ও সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গমন করেছেন। শপথ গ্রহণের একদিন পরই আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় একটি বিমানে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইটি।চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।জানা গেছে, সফরকালে ডা. তাহের সেখানে নিয়মিত শারীরিক চেকআপ করবেন। পাশাপাশি সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।সফর শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে এবং এ উপলক্ষে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ ...
ধ্বংসস্তূপের মাঝেও গাজায় ফিলিস্তিনিদের রমজান উদযাপনের চেষ্টা
আন্তর্জাতিক, সর্বশেষ

ধ্বংসস্তূপের মাঝেও গাজায় ফিলিস্তিনিদের রমজান উদযাপনের চেষ্টা

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসন ও ধ্বংসলীলার মধ্যেই এক বিষণ্ণ পরিবেশে গাজায় শুরু হয়েছে পবিত্র রমজান মাস। দীর্ঘদিনের যুদ্ধ, চরম আর্থিক সংকট এবং বাস্তুচ্যুতির অমানবিক পরিস্থিতির মধ্যেও ফিলিস্তিনিরা তাদের ধর্মীয় ঐতিহ্য ও প্রাণের স্পন্দন টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে গাজায় শুরু হওয়া এই রমজান ঘিরে সেখানকার জনজীবনে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া—একদিকে প্রিয়জন হারানোর শোক, অন্যদিকে বেঁচে থাকার অদম্য আকুতি। খবর: আল জাজিরার।গাজা সিটির বাসিন্দা ফিদা আইয়াদ জানান, পরিবার ও প্রিয়জনদের হারানোর পর হৃদয়ে কোনো আনন্দ অবশিষ্ট নেই। পরিস্থিতি মেনে নেওয়ার চেষ্টা করলেও রমজানের সেই চিরচেনা আমেজ তারা অনুভব করতে পারছেন না। যুদ্ধের কারণে গাজার অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছে। বাজারে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষের হাতে নেই কোনো নগদ অর্...
জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||'জুলাই জাতীয় সনদ'-এর বৈধতা চ্যালেঞ্জ করে এবং এর কার্যকারিতা স্থগিত চেয়ে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।সনদটিকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিট আবেদনে জাতীয় সংসদের স্পিকার, নির্বাচন কমিশন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।আবেদনকারী আইনজীবী জানিয়েছেন, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।উল্লেখ্য, এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত সেই গণভোটের ফল বাতিল চেয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্টে আরও একটি রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজি...
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়, রাজধানী, সর্বশেষ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি এই ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে একযোগে সম্প্রচার করা হবে।এর আগে আজ বুধবার দুপুর থেকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের ১ নম্বর ভবনের (মন্ত্রিপরিষদ ভবন) নির্ধারিত দপ্তরে প্রথম কর্মদিবসের কাজ শুরু করেন তিনি। দাপ্তরিক কাজের শুরুতেই তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১...
রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ

|| নিজস্ব প্রতিবেদক ||পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ‘আহলান সাহলান মাহে রমজান’ শিরোনামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে দ্রব্যমূল্যের সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া এবং চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা সময়ের দাবি। তিনি পবিত্র রমজানে বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখারও আহ্বান জানান।সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশিরুল হ...
জেনেভা বৈঠকে পরমাণু ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সমঝোতা
আন্তর্জাতিক, সর্বশেষ

জেনেভা বৈঠকে পরমাণু ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সমঝোতা

|| আন্তর্জাতিক ডেস্ক ||দীর্ঘদিনের পরমাণু বিরোধ নিরসনে জেনেভায় অনুষ্ঠিত দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র প্রধান ‘গাইডলাইন’ বা নীতিমালার বিষয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি দ) ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, কিছু মৌলিক নীতিতে উভয় পক্ষ একমত হতে পারলেও চূড়ান্ত চুক্তির জন্য আরও পথ পাড়ি দেওয়া বাকি।বৈঠকের পর জেনেভায় এক নিরস্ত্রীকরণ সম্মেলনে আরাগচি বলেন, “একটি টেকসই সমাধানের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে। তবে এর অর্থ এই নয় যে চুক্তি খুব দ্রুত হয়ে যাচ্ছে।” অন্যদিকে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যমান মতপার্থক্য ঘোচাতে ইরান বিস্তারিত প্রস্তাবনা পেশ করবে।এদিন আলোচনার শুরুতেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালিয়ে কয়েক ঘণ্টার জন্য জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচি
জাতীয়, রাজধানী, সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচি

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সাভার জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ দিনভর ব্যস্ত কর্মসূচিতে অংশ নেবেন।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা হবেন তিনি। এরপর বেলা ১০টা ৫৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।সাভারের কর্মসূচি শেষে বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করবেন। এরপর দুপুর ১টায় সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন তিনি।বিকালে প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে বেলা ৩টায় মন্ত্রিসভার বৈঠকে যোগ...
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
জাতীয়, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ-৩ আসন থেকে এক লাখ তিন হাজার একশত তিন ভোটের ব্যবধানে জয়ী হয়ে সংসদ সদস্য আফরোজা খানম রিতা মন্ত্রীপরিষদে স্থান পেয়েছেন।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে শপথ করেছেন তিনি।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ৩ আসন থেকে স্বাধীনতার পর এই প্রথম একজন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার এই ঐতিহাসিক বিজয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে মন্ত্রী করার জোর দাবি উঠে।আন্দোলন-সংগ্রামে একজন নারী নেত্রী হিসেবে তিনি মানিকগঞ্জ জেলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক সংকটময় সময়ে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, তার নেতৃত্ব ছিল আপসহীন ও দৃঢ় অবস্থানের প্রতীক, যা তৃণমূল পর্য...
ঘিওরে বিষ খাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ- গ্রেপ্তার স্বামী ও সতীন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঘিওরে বিষ খাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ- গ্রেপ্তার স্বামী ও সতীন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় পয়লা গ্রামে পারিবারিক কলহের জেরে সখিনা বেগম (৫০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও সতীনের বিরুদ্ধে। চুল কেটে নির্যাতনের পর বিষমিশ্রিত শরবত পান করিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।ঘিওর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী সাইফুল ইসলাম ও তার তৃতীয় স্ত্রী সাবিনাকে আটক করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম সম্প্রতি তৃতীয় বিয়ে করার পর থেকেই দ্বিতীয় স্ত্রী সখিনা বেগমের সঙ্গে তার বিরোধ চরমে ওঠে। অভিযোগ রয়েছে, সোমবার রাত থেকে সখিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার মাথার চুল কেটে অপদস্থ করা হয়।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সখিনা পানি পান করতে চাইলে তাকে কৌশলে বিষমিশ্রিত শরবত দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। অসুস্থ অবস্থায় হাসপাতালে ...