শনিবার, ফেব্রুয়ারি ৭

সর্বশেষ

আরও ৩৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
জাতীয়, সর্বশেষ

আরও ৩৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

পদায়ন ও বদলির অংশ হিসেবে দেশের আরও ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে দুই দিনে ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিলো সরকার।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৩৪ জেলায় ডিসি নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর মাঠ প্রশাসনকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেয়ার পরই জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয় সরকার।এর আগে গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকা, সিলেট, বগুড়া, গোপালগঞ্জসহ দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।এছাড়াও গত ১৪ আগস্ট একদিনেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ ১১ জন সচিবের চুক্তি বাতিল করা হ...
বিটিআরসির নতুন চেয়ারম্যান এমদাদ উল বারী
বিজ্ঞান ও প্রযুক্তি, সর্বশেষ

বিটিআরসির নতুন চেয়ারম্যান এমদাদ উল বারী

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর ধারা ৭(১) ও ৯(২) অনুযায়ী মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগপূর্বক চেয়ারম্যান পদে পদায়ন করা হলো।এমদাদ উল বারীর যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদের জন্য তাকে নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।...
মণিপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
আন্তর্জাতিক, সর্বশেষ

মণিপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

মণিপুরে কুকি ও মেইঅব্যাহততেই জাতিগোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান সহিংসতার জেরে রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে রাজধানী ইম্ফলে গভর্নরের বাসভবন বা রাজভবনের সামনে বিপুলসংখ্যক স্কুল ছাত্র এই বিক্ষোভ করে যাচ্ছে।জানা গেছে, রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে কার্যকরী উদ্যোগ নিতে ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য রাজ্যপাল বা গভর্নরকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টায় এই আল্টিমেটামের সময়সীমা শেষ হবে।শিক্ষার্থীরা এখন রাজ্যপাল লক্ষ্মণ আচার্যের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। সেই সঙ্গে তারা এও ঘোষণা দিয়েছে যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজভবনের সামনে অবস্থান করবে। রাজ্যপাল যদি তাদের দাবি পূরণে ব্যর্থ হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে শিক্ষা...
ভারতের সিনেমা থেকে সরে আসলেন ফারিণ
বিনোদন, সর্বশেষ

ভারতের সিনেমা থেকে সরে আসলেন ফারিণ

দেশীয় শোবিজের পরিচিত মুখ তাসনিয়া ফারিণ। ভারতীতের ‘প্রতীক্ষা’নামে একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল তার। কিন্তু ভিসা বন্ধ থাকায় শুটিংয়ে অংশ নেওয়া হচ্ছে না ফারিণে।সিনেমায় টালিউডের সুপারস্টার দেবের বিপরীতে অভিনয়ের কথা ছিল তার। আসছে নভেম্বর মাসে ‘প্রতীক্ষা’র শুটিংয়ের যেতে সিনেমার টিম। এর আগে চলতি মাস থেকেই শুরু হচ্ছে প্রাক শুটিং পর্ব। ভিসার কারণেই সিনেমাটি করা হচ্ছে না ফারিণের। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।পশ্চিমবঙ্গের নির্মাতা অভিজিৎ সেন সিনেমাটি নির্মাণ করবেন। কলকাতা ও যুক্তরাজ্যে সিনেমার সিনেমাটির শুটিং হওয়ার কথা রয়েছে। এতে আরও অভিনয় করবেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী।এ ব্যাপারে ফারিণ বলেন, ‘নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এসব কারণে ছবিটিতে আমার কাজ করা হচ্ছে না। শুনল...
বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
জাতীয়, সর্বশেষ

বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল বুধবার (১১ সেপ্টেম্বর) নরসিংদীসহ আশপাশের বেশ কিছু এলাকায় ১২ ঘণ্টা সকল শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নন্দীপাড়া জামে মসজিদ, ভেলানগর, নরসিংদী থেকে ভেলানগর বাজার জামে মসজিদ পর্যন্ত বিদ্যমান পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা চিনিশপুর, আবেদ টেক্সটাইল ঘোড়াদিয়া, নরসিংদী, থার্মেক্স গ্রুপ, বৈশাখ স্পিনিং, কারার চর, শিবপুর, নরসিংদী ও তদসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ...
ভারতের সঙ্গে আগের মতোই সুসম্পর্ক থাকবে: অর্থ উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

ভারতের সঙ্গে আগের মতোই সুসম্পর্ক থাকবে: অর্থ উপদেষ্টা

ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আগের মতোই থাকবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।সালেহউদ্দিন আহমেদ বলেন, ভারত ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অন্তত জোরালো। তারা আমাদের সবচেয়ে ঘনিষ্ট প্রতিবেশী দেশ। তাদের সঙ্গে আমাদের অর্থনীতি, বাণিজ্য এবং প্রযুক্তিগত বিভিন্ন সম্পর্ক রয়েছে।ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে কোনো প্রকল্পই থেমে নেই। ভবিষ্যতে বিজ্ঞান-প্রযুক্তিসহ বেশ কিছু বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ভারত।সালেহউদ্দিন আহমেদ জানান, ভারত থেকে লাইন অব ক্রেডিটের (এলওসি) মাধ্যমে ১৮০ কোটি ডলার পাওয়া গেছে। বিভিন্ন প্রকল্পের জন্য বাকি অর্থও ভারত ছাড় করবে।এ সময় ভারতী...
আরশ-তানিয়াকে নিয়ে কি বললেন তাসনুভা তিশা!
বিনোদন, সর্বশেষ

আরশ-তানিয়াকে নিয়ে কি বললেন তাসনুভা তিশা!

নাটক-সিনেমায় জুটি বেঁধে কাজ করতে গিয়ে অনেকেই বাস্তব জীবনে জুটি বেঁধেছেন। সংখ্যাটা কম নয়। অনেকদিনের গুঞ্জন, আরশ খান ও তানিয়া বৃষ্টি নাকি সে পথেই হাঁটছেন। চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তারা। তবে এরইমধ্যে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তানিয়া বৃষ্টি।এদিকে আরশের সঙ্গে জুটি বেঁধে নাটক করছেন তাসনুভা তিশা। তিনি কথা বলেছেন আরশ-তানিয়া বৃষ্টি জুটি নিয়ে। তানিয়া বৃষ্টির সঙ্গে আরশের জুটি ভেঙে যাক চান না তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।তার কথায়, দর্শকের কারণেই জুটি তৈরি হয়েছে। তাদের ভালোলাগাকে নির্মাতারা প্রাধান্য দিয়েছেন বলেই এটা হয়েছে। নিলয়-হিমি, পলাশ-পারসা ইভানা, মুশফিক ফারহান-তানজিন তিশা, ইয়াশ-তটিনী, খায়রুল বাসার-সাদিয়া আয়মান জুটিগুলো গড়ে ওঠার কারণও একই। আমার আগে আরশ সবচেয়ে বেশি কাজ করেছেন তানিয়া বৃষ্টির সঙ্গে। এখনও আরশ-তানিয়া বৃষ্টি জুটি আগের মতোই জনপ্রিয়। এ জুটি ভেঙে য...
মেহেদী মিরাজকে অভ্যর্থনা জানালো রিমার্ক-হারল্যান
খেলাধুলা, রাজধানী, সর্বশেষ

মেহেদী মিরাজকে অভ্যর্থনা জানালো রিমার্ক-হারল্যান

জাতীয় ক্রিকেট দলের সদস্য ও দেশের অন্যতম অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে অভ্যর্থনা জানিয়েছে স্কিন কেয়ার, কালার কসমেটিকস, হোমকেয়ার পণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান।রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে রিমার্কের করপোরেট অফিসে মিরাজকে অভ্যর্থনা জানান রিমার্ক-হারল্যানের চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও পরিচালক শাহরিয়ার আলমশুভ।সদ্য শেষ হওয়া বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে বাংলাদেশের অবিস্মরণীয় জয় এবং এ সিরিজে মিরাজ ম্যান অব দ্য সিরিজে ভূষিত হওয়ায় মিরাজকে ফুলেল শুভেচ্ছাও জানায় রিমার্ক-হারল্যান পরিবার।মিরাজ বলেন, এ জয়ের পেছনে কাজ করেছে দলীয় পারফরম্যান্স। কারণ সবাই ভালো খেলেছে। ভারতের সঙ্গে আসন্ন টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও সে ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে স্পন্সর পার্টনার ছিল রিমার্ক ব্র্যান্ড ...
জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা আইন বাতিল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা আইন বাতিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল হয়েছে। জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪ জারি করার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল করা হয়েছে।সোমবার (৯ সেপ্টেম্বর) রহিতকরণ অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে ‘জাতির পিতা পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ বাতিল হলো।এর আগে গত ২৯ আগস্ট উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সেখানে বলা হয়, বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে ‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন- ২০০৯ (২০০৯ সালের ৬৩ নম্বর আইন) প্রণয়ন ও জারি করা হয়েছিল। পরে ২০১৫ সালের ১৫ মে উক্ত আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি দেওয়ার জন্য গেজেট জারি করা হয়। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেও...
বাংলাদেশে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি: ভারতীয় হাইকমিশনার
জাতীয়, সর্বশেষ

বাংলাদেশে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি: ভারতীয় হাইকমিশনার

ভারতের সহযোগিতায় বাংলাদেশে চলমান প্রকল্পের কাজ চালু থাকবে জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ঢাকা-দিল্লি আগের মতোই কাজ করছে। চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি। কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুত ফিরে এসে কাজ শুরু করবে।বুধবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।ভারতীয় হাইকমিশনার বলেন, বিজ্ঞান প্রযুক্তিসহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু হবে।ঋণের অর্থ ছাড়ের বিষয়ে প্রণয় ভার্মা বলেন, ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই। আগের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত।বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ভারত ও বাং...