আত-তাওহীদ অর্গানাইজেশনের আর্টিফিশিয়াল পা বিতরণ কর্মসূচিতে ডা. ফাহিমের অনুদান
|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়ায় মানবিক চিকিৎসক ডা. ফাহিম আরিফ, যিনি স্থানীয়ভাবে “অসহায়দের ২০০ টাকার ডাক্তার” নামে পরিচিত, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বেচ্ছাসেবী সংগঠন আত-তাওহীদ অর্গানাইজেশনের অফিসে সৌজন্য সফরে যান। সফরকালে তিনি সংগঠনের চলমান ‘আর্টিফিশিয়াল পা বিতরণ কর্মসূচি’-এর জন্য নগদ পাঁচ হাজার টাকা সহায়তা প্রদান করেন এবং পরে সংগঠনের দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।জানা যায়, ডা. ফাহিম আরিফ একজন দক্ষ ও উচ্চশিক্ষিত চিকিৎসক, যিনি নারায়ণগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এমবিবিএস ও বিসিএস (স্বাস্থ্য) সমাপ্ত করেছেন, পাশাপাশি ডায়াবেটোলজি এবং পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং ইন মেডিসিনের প্রশিক্ষণ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে আন্তর্জাতিক চি...










