Wednesday, October 14

সর্বশেষ

সুন্দর কথাবার্তা ও উত্তম আচরণে রয়েছে মুমীনের পরিচয়
ধর্ম ও দর্শন, সর্বশেষ

সুন্দর কথাবার্তা ও উত্তম আচরণে রয়েছে মুমীনের পরিচয়

|| ডা. আনোয়ার সাদাত ||মানুষ সমাজবদ্ধ হয়ে বাস করে। সমাজের মানুষের মধ্যে পারস্পরিক আচার-ব্যবহার সুন্দর হওয়া বাঞ্ছনীয়। অন্যের সাথে চলাফেরা ও আচার-আচরণে তার শিষ্টাচার বা ব্যবহার কেমন হবে, কথাবার্তা কেমন হবে, সে বিষয়ে ইসলামে সুস্পষ্ট দিক-নির্দেশনা রয়েছে। একজন মুমীন বা মুসলমান সে নির্দেশনা অনুযায়ী নিজেকে পরিচালিত করবে। সেগুলি পালন করলে সমাজের অন্যান্য সদস্যদের সাথে তার সম্পর্ক সুন্দর হবে, সাথে সাথে সে অনুকরণীয় আদর্শে পরিণত হবে।সুন্দর কথা ও আচার-ব্যবহারের কারণে মহানবী (সা.) সবার মধ্যে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন। তাঁর কোমল আচরণের প্রশংসা করে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহর অনুগ্রহে আপনি তাদের প্রতি কোমল হৃদয়ের ছিলেন, আপনি কঠোর মনের হলে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত, অতএব আপনি তাদের ক্ষমা করুন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন ও সব কাজে তাদের সঙ্গে পরামর্শ করুন।’ (সুরা আলে ইমরান)সুন্দর কথা ...
বেলকুচিতে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি উপলক্ষে সম্প্রীতি সমাবেশ
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি উপলক্ষে সম্প্রীতি সমাবেশ

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া গ্রামে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সম্প্রীতি সমাবেশ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় তামাই শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে এ সম্প্রীতি সমাবেশ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জনতা ব্যাংক পিএলসি, তামাই শাখার সিনিয়র অফিসার কল্পচিত্র পাল-এর প্রধান পৃষ্ঠপোষকতায় এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মানচিত্র কুমার পাল-এর সভাপতিত্বে ও রতন কুমার পাল-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা।এ সময় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রী শ্রী মদন মোহন সেবা সদন-এর সভাপতি শ্রী বৈদ্য নাথ রায়, গৌর গোবিন...
নারি কেলেঙ্কারিতে চাকুরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নারি কেলেঙ্কারিতে চাকুরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

|| বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কিক স্কলারশিপ প্রোগ্রাম প্রকল্পে চুক্তিভিত্তিক ‘কোর্স ইন্সট্রাক্টর’ পদ থেকে বহিষ্কার করা হয়েছে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক রহমত আলীকে। স্কলারশীপ প্রদানের কথা বলে নারী শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক মেসেজিংয়ের দায়ে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে জার্মান ভিত্তিক সংস্থাটি।বৃহস্পতিবার (২১ আগস্ট) জরুরি মিটিংয়ে সংস্থাটি এই সিদ্ধান্ত নেয়। শুক্রবার (২২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।উপাচার্য বলেন, তার (রহমত) বিরুদ্ধে নারী গঠিত একটি অভিযোগ উঠে। তখন সংস্থাটি কোর্স ইন্সট্রাক্টর পদ থেকে তাকে বহিষ্কার করেন। তারা মিটিং করেই সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু তার নিয়োগ, বেতন সব কিছুই সংস্থাটি বহন করে। এখন তারা অন্য ইন্সট্রাক্টর নিবে।এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রহমত আলীর একাধিক ...
গাজা পূর্ণ দখলের ইসরাইলী সিদ্ধান্ত ও ষড়যন্ত্র মানবাধিকারের চরম লঙ্ঘন_ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

গাজা পূর্ণ দখলের ইসরাইলী সিদ্ধান্ত ও ষড়যন্ত্র মানবাধিকারের চরম লঙ্ঘন_ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, বিশ্ব সন্ত্রাসী ইসরাইলী মন্ত্রী পরিষদের বৈঠকে গাজা সিটি পূর্ণাঙ্গ দখলের সিদ্ধান্ত মানবাধিকারের চরম লঙ্ঘন। ইসরাঈলের চরম স্বেচ্ছাচারিতা ও দখলদারিত্বমূলক এই সিদ্ধান্তের ফলে ইসরাঈল ও গাজার যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। এবং গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সকল দরজা বন্ধ করে দিবে। ইসরাঈল একটি অবৈধ ও সন্ত্রাসী রাষ্ট্র। তারা কোনভাবেই গাজার স্থায়ী বাসিন্দাদের উচ্ছেদ করে গাজা দখল নিতে পারে না । মধ্যপ্রাচ্যের সকল অশান্তির কারণ এই সন্ত্রাসী ও আগ্ৰাসী ইসরাঈল। তারা ২৫ লক্ষ গাজাবাসীর আবাসস্থলকে ইতিমধ্যেই ধ্বংস করে দিয়েছে। প্রায় ৭০ হাজার গাজাবাসীকে হত্যা করেছে। লক্ষ লক্ষ মানুষকে আহত ও পঙ্গুত্বের জীবনে পাঠিয়েছে। এহেন পরিস্থিতিতে গাজা পূর্ণাঙ্গ দখলের সিদ্ধান্ত সত্যিই দুঃখজনক ও মর্মান্তিক। যা...
সিরাজগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বাদ ফজর থেকে সকাল ১১ টা পর্যন্ত সিরাজগঞ্জ শহরের দারুল ইসলাম একাডেমী মিলনায়তনে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় তিন শতাধিক কর্মী এই বৈঠকে অংশগ্রহণ করে।বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম।তিনি তার বক্তৃতায় বলেন, আপনারা হচ্ছেন সংগঠনের প্রাণশক্তি মাঠে ময়দানে থাকেন। আপনাদেরকে নৈতিক চরিত্রবান হতে হবে কারণ আপনাদেরকে দেখে অন্যরা উৎসাহিত হবে। আপনাদের মতামত দিবেন ঠিক আছে, সেটা আমির সাহেব যদি গ্রহণ না করেন তাতেও মন খারাপ করা যাবে না। সর্বশেষ যেটা সিদ্ধান্ত হবে সেটাই নিজ...
ভুরুঙ্গামারীতে সহপাঠীদের সংবর্ধনা পেলেন প্রভাষক শহিদুল ইসলাম
সর্বশেষ, সারাদেশ

ভুরুঙ্গামারীতে সহপাঠীদের সংবর্ধনা পেলেন প্রভাষক শহিদুল ইসলাম

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় প্রভাষক মোঃ শহিদুল ইসলাম আকন্দকে সংবর্ধনা দিয়েছে এসএসসি ২০০১ সালের সহপাঠীরা। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আতিকুর রহমান আপেল শিকদার এবং সঞ্চালনা করেন মোঃ আশরাফুল ইসলাম আরিফ ও মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ এবং বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মোঃ আসাদুল হক।সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ ও বক্তব্য রাখেন ২০০১ সালের সহপাঠী মামুন, রনি, সেলিম, আরাফাত, জেরিন, হালিম, পিযুষ, নয়ন, মিজানুর ও আরিফসহ অনেকেই। বক্তারা স্কুল ও কলেজ জীবনের স্মৃতি তুলে ধরে ভবিষ্যতে ঐক্যব...
নাগেশ্বরী অটো রিকশা চালক কল্যাণ সমিতির‎কমিটি গঠন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরী অটো রিকশা চালক কল্যাণ সমিতির‎কমিটি গঠন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

‎|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎শাহ আলমকে সভাপতি জাহিদুলকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ঠ নাগেশ্বরী অটোরিকশা কল্যাণ সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে নাগেশ্বরী উপজেলা মুক্ত মঞ্চে মত বিনিময় সভা ও কমিটি গঠন অনুষ্ঠত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা ও বিশেষ হিসেবে ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, যুগ্গ আহ্বায়ক‎আঃ মোমেন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, আপনারা যারা অটোরিকশা চালান তাদের কোনো ট্রেনিং বা লাইসেন্স নেই তাই আপনারা সাবধানে অটো রিকশা চালাবেন রাস্তায় হুট করে অটোরিকশা ঘুরিয়ে দিবেন না, এটা আপনারা প্রায় করে থাকেন।...
খাগড়াছড়ি সদর উপজেলা ত্রিপুরা যুব ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন
সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়ি সদর উপজেলা ত্রিপুরা যুব ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||”ঐক্য- শান্তি - প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার আলোচনা সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২২ আগস্ট) বিকেলে জেলা শহরের বিএনপি জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক ত্রিপুরা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি ক্ষনি রঞ্জন ত্রিপুরা৷।প্রধান অতিথির বক্তব্যে ক্ষনি রঞ্জন ত্রিপুরা বলেন, “ত্রিপুরা জাতির কল্যাণে কাজ করতে হলে আমাদের অবশ্যই অসাম্প্রদায়িক নেতৃত্বকে এগিয়ে নিতে হবে। ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে। খাগড়াছড়ির অসাম্প্রদায়িক নেতা ওয়াদুদ ভূইয়াকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। প্রায় দেড় যুগ ত্রিপুরা এমপি থাকলেও ত্রিপুরা জাতির দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।”পরে আগামী ...
ইবিতে ইকসু গঠনের দাবিতে সংবাদ সম্মেলন, হট্টোগোল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে ইকসু গঠনের দাবিতে সংবাদ সম্মেলন, হট্টোগোল

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন বিভাগের আটজন শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এটি অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ইকসু গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দেন তারা।এদিকে সংবাদ সম্মেলনে বসার জায়গার অব্যবস্থাপনা হওয়ায় ক্যাম্পাসের ক্রিয়াশীল রাজনৈতিক দলের নেতারা প্রতিবাদস্বরূপ পেছনের সারিতে গিয়ে বসেন। পরবর্তীতে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতার উপস্থিতির অভিযোগ এবং বিভিন্ন ইস্যু ধামাচাপা দিতে এসময় ইকসুর দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন শিক্ষার্থী। এছাড়া সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। এসব নিয়ে সেখানে কয়েক দফায় হট্টগোলে...
কুড়িগ্রামে ধরলার ভাঙনে বিলীন হচ্ছে চর গোলক মন্ডল, টেকসই বাঁধের দাবিতে মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ধরলার ভাঙনে বিলীন হচ্ছে চর গোলক মন্ডল, টেকসই বাঁধের দাবিতে মানববন্ধন

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোড়ক মন্ডল। একসময় ধরলা নদীর আশীর্বাদে গড়ে ওঠা এ জনপদ আজ মৃত্যুঘণ্টায় পরিণত হয়েছে। নদী ছিল জীবিকা, কৃষি আর যাতায়াতের ভরসা। কিন্তু এখন সেই ধরলাই গ্রাস করছে বসতবাড়ি, ফসলি জমি, স্কুল-মাদ্রাসা, মসজিদ-মন্দিরসহ সবকিছু। ভিটেমাটি হারিয়ে মানুষ দিশেহারা। স্থানীয়দের চোখে ভেসে ওঠে একটাই প্রশ্ন— “আমরা কোথায় যাবো?”গত সপ্তাহে পানি কমতে শুরু করলে আবারও ভয়াবহ ভাঙন দেখা দেয়। প্রতিদিন নদীর স্রোতে ভেঙে পড়ছে ঘরবাড়ি, গাছপালা, শিক্ষাপ্রতিষ্ঠান। দিগন্তজোড়া জনবসতি ধীরে ধীরে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। অথচ কার্যকর কোনো প্রতিরোধ ব্যবস্থা এখনো নেওয়া হয়নি।৭২ বছরের প্রবীণ আবদুল মান্নান ভাঙনের দুঃসহ স্মৃতি বলতে গিয়ে ভেঙে পড়েন। কাঁপা গলায় তিনি জানান— “গত বছর ভাঙনে বসতবাড়ি হারালাম। অনেক কষ্টে নতুন ঘর তুললাম, কিন্তু কয়েকদিন আগে সেটিও নদ...