ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় উপজেলা বিএনপির আয়োজনে বুধবার (৩ সেপ্টেম্বর) ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।কর্মসূচির মধ্যে ছিল— আনন্দ র্যালি, বিএনপির ৪৭ বছরের সংগ্রাম ও অর্জন নিয়ে আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।দিনের শুরুতে সকালে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল। প্রধান অতিথি হিসেবে বক্তব্...










