Wednesday, October 14

সর্বশেষ

পাথর মেরে মানুষ হত্যার ইতিহাস আর রচনা করতে চাই না : চরমোনাই পীর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পাথর মেরে মানুষ হত্যার ইতিহাস আর রচনা করতে চাই না : চরমোনাই পীর

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “চাঁদাবাজ, লুটেরা ও দালালদের আর সংসদে দেখতে চায় না জনগণ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সৎ, দেশপ্রেমিক ও ঈমানদার নেতৃত্বের বিকল্প নেই।”তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার বারবার হরণ করা হয়েছে। দুর্নীতিবাজদের দাপটে রাষ্ট্র আজ দেউলিয়া হওয়ার পথে। অথচ সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যে দিশেহারা।এ অবস্থায় দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ত্যাগী ও সৎ নেতৃত্বকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।চরমোনাই পীর জোর দিয়ে বলেন,“জনগণ আর চাঁদাবাজ-দুর্নীতিবাজদের মুখ দেখতে চায় না। এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।” তিনি দেশের তরুণ সমাজকে নৈতিকতা ও মূল্যবোধের পথে ফিরে আসার আহ্বান জানান এবং ভোটাধিকার র...
ইবির দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি পঙ্কজ, সম্পাদক শোয়াইব
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি পঙ্কজ, সম্পাদক শোয়াইব

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পঙ্কজ রায় সভাপতি এবং আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শোয়াইব বিন আছাদ সাধারণ সম্পাদক হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার পাল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক সিলভিয়া খানম, চারুকলা বিভাগের প্রভাষক অনিন্দিতা হাবিব, বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক মিয়া, সংগঠনটির সাবেক সভাপতি শামীম আহমেদ শূভ ও সাধারণ সম্পাদক রায়হান জামিল এ কমিটির অনুমোদন দেন।নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শোয়াইব বিন আছাদ বলেন, ‘দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি শুধু একটি সংগঠন নয়, বরং দি...
ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

বেরিয়ে এলো নানা অনিয়মের তথ্য: মাছের ওজনে কমতি, নিম্নমানের চাল ও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে দেখা যায়, রোগীদের জন্য সরকার নির্ধারিত একজনের বরাদ্দ ১৫১ গ্রাম মাছ থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে মাত্র ৩৯ গ্রাম। পাশাপাশি নিম্নমানের চাল সরবরাহেরও প্রমাণ মেলে। এছাড়া বর্হিবিভাগের রোগীদের কাছ থেকে নির্ধারিত ৩ টাকার পরিবর্তে ৫ টাকা করে নেওয়া হচ্ছে। ডাক্তারদের ব্যবস্থাপত্রে উল্লেখিত ঔষধ সম্পূর্ণভাবে সরবরাহ করা হয় না এবং চিকিৎসকদের যথাসময়ে ফিঙ্গারপ্রিন্টে হাজিরার অনিয়মও ধরা পড়ে।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা....
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা বদ্ধপরিকর : নজরুল ইসলাম মঞ্জু
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা বদ্ধপরিকর : নজরুল ইসলাম মঞ্জু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার সোনাডাঙ্গায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী কর্মসূচির সমাপনী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সোনাডাঙ্গা থানাধীন পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা বদ্ধপরিকর। শেষ রক্তবিন্দু দিয়েও এ সংগ্রাম চালিয়ে যাব। বিএনপি কখনো মব সংস্কৃতি সৃষ্টি করেনি এবং উশৃঙ্খল জনতন্ত্রে বিশ্বাস করে না।”বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লি...
শিক্ষাঙ্গনে রাজনীতি
অভিমত, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

শিক্ষাঙ্গনে রাজনীতি

|| ডা. আনোয়ার সাদাত ||আমাদের দেশে ছাত্ররাজনীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ দীর্ঘ দিনের। আর এ ক্ষোভের পিছনে যৌক্তিক কারণও রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্ট কোনো ছাত্র সংগঠনের নেতৃত্ব যখন দলীয় লেজুড়বৃত্তির ফলে ক্ষমতা কুক্ষিগত ও অর্থ সম্পদ লুটপাটের জন্য হয়, হোস্টেল দখল, সিট দখল, রুম দখল, ক্যাম্পাসে চাঁদাবাজি, ঠিকাদারি কাজ ও নিয়োগ বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়, ভিন্ন মত বা বিরোধী দলের অনুসারীদের ক্যাম্পাস থেকে বের করে দেয়, তখনই ছাত্ররাজনীতির নামে এক ধরনের কুৎসিত রাজনীতি তৈরি হয় যার সঙ্গে যুক্ত থাকে জাতীয় রাজনৈতিক দল। ছাত্ররাজনীতির নামে যেখানে সমস্যা রয়েছে, তার সমাধান অবশ্যই দরকার।ছাত্ররাজনীতিবিদদের বিভিন্ন অপকর্মের সাথে সংশ্লিষ্টতা অত্যন্ত দুঃখজনক, এ সকল কারণে ছাত্ররাজনীতির একটি কলুষিত চেহারা মানুষের মনের ভেতর গেঁথে গেছে।যে ছাত্ররাজনীতিতে দলীয় লেজুড়বৃত্তি নেই, আন্দোলনের জন্য অর্থ বরাদ্দ নেই...
ফাজিল (স্নাতক) পাস পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল, সুযোগ ১০ সেপ্টেম্বর পর্যন্ত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ফাজিল (স্নাতক) পাস পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল, সুযোগ ১০ সেপ্টেম্বর পর্যন্ত

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদরাসার ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও চূড়ান্ত বর্ষ পরীক্ষা-২০২৪ এর ফরম পূরণের সময় আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ফরম পূরণের পদ্ধতিসহ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iau.edu.bd) পাওয়া যাবে।...
বেলকুচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর জনসমাবেশে নিপুণ রায়
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর জনসমাবেশে নিপুণ রায়

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় আয়োজিত এ সমাবেশে দলীয় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে যোগ দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলীম। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।বিশেষ অতিথিরা ছিলেন—বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, কামারখন্দ বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামাল ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপি সদস্য গ...
বেতাগীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেতাগীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বেতাগীতে উপজেলা বিএনপির উদ্যোগে সংগঠনটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিকের নেতৃত্বে সংগঠনটির উপজেলা কার্যালয় থেকে র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন ষড়যন্ত্রে, শহীদ, আহত ও নির্যাতিতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। ফ্যাসিস্টদের বিভিন্ন ষড়যন্ত্র প্রতিহত করতে সকল নেতাকর্মীদের হিংসা, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।অন্যান্যদের মধ্যে, উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মামুন পারভেজ আসাদ, উপজেলা কৃষক দলের সভাপতি মাহমুদ...
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পানছড়িতে মিছিল ও সমাবেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পানছড়িতে মিছিল ও সমাবেশ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা বিএনপির উদ্যোগে সংগঠনটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল চারটায় পানছড়ি উপজেলা সভাপতি ও জেলা কমিটির সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে সংগঠনটির উপজেলা কার্যালয় থেকে র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়াস্কয়ারে এসে সমাবেশ করেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, বিশেষ অতিথি কেন্দ্রীয় কৃষক দল ও ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও জেলা উপজাতীয় বিষয়ক সম্পাদক পারদর্শী বড়ুয়া।সমাবেশে বক্তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন ষড়যন্ত্রে, শহীদ, আহত ও নির্যাতিতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। ফ্যাসিস্টদের বিভিন্ন ষড়যন্ত্র প্রতিহত করতে সকল নেতাকর্মীদের হি...
সামাজিক সচেতনতায় ইবিতে মঞ্চস্থ নাটক ‘অর্থহীন’
বিনোদন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সামাজিক সচেতনতায় ইবিতে মঞ্চস্থ নাটক ‘অর্থহীন’

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘অর্থহীন’ নাটক মঞ্চস্থ করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলা মঞ্চে বিশ্ববিদ্যালয় থিয়েটারের আয়োজনে এটি পরিবেশিত হয়। নাটকে সমাজের সচেতন নাগরিকরা বাস্তবে কতটা অসচেতন, কোন একটি ইস্যু আলোচনায় আসার পর সেটি সমাধান না করে আরেকটি ইস্যু দিয়ে ধামাচাপা দেওয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অসচেতনতা ইত্যাদি প্রবণতার বিরুদ্ধে সমাজের সবার সচেতনতার বিষয়টি তুলে ধরা হয়েছে।সংগঠনটির সভাপতি সাইফুন্নাহার লাকির রচনা ও সাধারণ সম্পাদক নাইমুল ফারাবির নির্দেশনায় নাটকে কুশীলব ছিলেন আর্য পাল, সোহরাব হোসেন, মিথিলা ফারজানা, শিমলা মন্ডল, বন্যা, প্রমি, তমাল, হাসিব, তানমিন, প্রনয় ও আশেক।থিয়েটারের সভাপতি সাইফুন্নাহার লাকি বলেন, বিশ্ববিদ্যালয় থিয়েটার সবসময় মঞ্চকে সমাজ-সংলাপের এক শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে উপস্থ...