Wednesday, October 14

সর্বশেষ

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ব্যাপক উৎসাহে লম্বা লাইনে ভোটাররা
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ব্যাপক উৎসাহে লম্বা লাইনে ভোটাররা

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে সকাল থেকেই ভোটকেন্দ্রে লম্বা লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা।দীর্ঘ সাড়ে ছয় বছর ও রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। সুষ্ঠু পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিতে মরিয়া শিক্ষার্থীরা।...
ঝিকরগাছায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪
সর্বশেষ, সারাদেশ

ঝিকরগাছায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||ঝিকরগাছায় ব্যাটারি চালিত ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হাজির আলী তেলপাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।মোঃ বদর উদ্দিন (৪৮) পিতা: মৃত ফজলে মোড়ল, গ্রাম: বেজিয়াতলা, থানা - ঝিকরগাছা, জেলা- যশোর সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তার ব্যাটারি চালিত ভ্যানে ৪ জন যাত্রী নিয়ে ঝিকরগাছা হতে গদখালী যাওয়ার সময় হাজির আলী তেলপাম্পের সামনে পৌছালে বিপরীত দিক থেকে মোটরসাইকেল (হেলমেট বিহীন) যোগে মোঃ হৃদয়(১৭), পিতাঃ মোঃ অলিয়ার রহমান, গ্রাম: ইউসুফপুর ও মোঃ ফাহিম হোসেন(২০) পিতা: শের আলী, গ্রাম: বর্ণী, উভয় থানা ঝিকরগাছা, জেলা যশোর মুখোমুখি সংঘর্ষ হয়। উক্ত দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী এবং ব্যাটারি চালিত ভ্যানের চালক ও যাত্রী মোঃ ফারদীন হোসেন (১৮), পিতা মো: মারুফ হোসেন (টিটু), গ্রাম: পুরন্দপুর, বিহা...
অবশেষে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সংস্কার কাজ শুরু
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

অবশেষে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সংস্কার কাজ শুরু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দীর্ঘদিন ধরে খানা-খন্দে ভরা ও দুর্ঘটনাপ্রবণ খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অবশেষে সংস্কার ও পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে। গত সপ্তাহে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে মাঠ পর্যায়ে কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।প্রথম পর্যায়ে জিরো পয়েন্টে ১ দশমিক ১ কিলোমিটার ও চুকনগরে ১ দশমিক ২ কিলোমিটার সড়কে আরসিসি কংক্রিট ঢালাইয়ের কাজ চলছে। এছাড়া আরও চারটি গুরুত্বপূর্ণ স্থানে কংক্রিট সড়ক করার প্রস্তাব রয়েছে। প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি এক বছর তিন মাসে শেষ করার লক্ষ্য রয়েছে।বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এ মহাসড়ক দিয়ে প্রতিদিন ভোমরা ও বেনাপোল স্থলবন্দরের পণ্যবাহী ট্রাক চলাচল করে। দীর্ঘদিনের বেহাল দশায় প্রতিদিনই ঘটেছে ছোট-বড় দুর্ঘটনা। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের তথ্যমতে, চলতি বছরের প্রথম আট মাসে ৩৬টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৪৭ জন আহত হয়ে...
ইবিতে অ্যাডমিনকে ছাত্রলীগ ট্যাগ, ‘ট্রান্সপোর্ট কমিউনিটি’ দখলের চেষ্টা!
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে অ্যাডমিনকে ছাত্রলীগ ট্যাগ, ‘ট্রান্সপোর্ট কমিউনিটি’ দখলের চেষ্টা!

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সহ-সমন্বয়ক পরিচয়ে এক শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ‘ট্রান্সপোর্ট কমিউনিটি’ ফেসবুক গ্রুপ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। রাকিবুল ইসলাম নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্যানেলের কেউ নন বলে নিশ্চিত করেছেন ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইট।এদিকে পরিবহন প্রশাসকের কাছে একাধিকবার বর্তমান গ্রুপটির অ্যাডমিনকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা ও ‘ছাত্রলীগ’ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সরানোর দাবি জানায়। সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাকিব সহ আল-ফিকহ এন্ড ল’ বিভাগের ২০১৮-১৯ হাসিব আল সজিব আবারো পরিবহন প্রশাসকের সঙ্গে দেখা করে দাবি জানিয়ে আসেন। তারা উভয়ই সাবেক সহ-সমন্বয়ক নাহিদ হাসানের অনুসারী বলে জানা গেছে।এদিকে এই ঘটনার পর সোমবার বি...
লোহাগাড়ায় আদর্শ শিক্ষিকার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় আদর্শ শিক্ষিকার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||মানবিক মূল্যবোধ ও শিক্ষার প্রতি অগাধ ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী শিক্ষিকা শ্রাবণী রায়কে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।সোমবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক অলক দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইবনে মাসুদ রানা।অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন অসুস্থতার মধ্যেও শ্রাবণী রায় তার দায়িত্ব থেকে কখনো পিছু হটেননি। নিষ্ঠা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ দিয়ে তিনি স্কুল কমিউনিটিতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক পুষ্পেন চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুল গনি, শিক্ষক জমিলা মেহবুবা প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে আবেগঘন বক্তব্য রাখেন ইসবাতুল ...
সুন্দরবনে বিনা পাসে প্রবেশ; ৩ জেলে কারাগারে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সুন্দরবনে বিনা পাসে প্রবেশ; ৩ জেলে কারাগারে

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন আড়পাঙ্গাশিয়া নদী থেকে বিনা পাশপত্রে প্রবেশের দায়ে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন—শ্যামনগর উপজেলার নাপতি খালী গ্রামের রবিউল (৪২), আবুল বাশার (৩৫) ও সাপখালী গ্রামের মো. ঈসা (৪২)। এ সময় তাদের কাছ থেকে ৩৫ কেজি কাঁকড়া, একটি ডিঙি নৌকা ও কাঁকড়া ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়।কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিছুর রহমান জানান, নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে একটি নৌকা দেখতে পেয়ে থামানো হয়। বনে প্রবেশের অনুমতিপত্র চাইলে তারা তা দেখাতে পারেনি। পরে বন আইনে মামলা দিয়ে কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তিন জেলেকে কারাগারে পাঠানো হয়েছে এবং জব্দ কাঁকড়া নদীতে অবমুক্ত...
খালিশপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খালিশপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) খালিশপুর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শারমিন রহমান শিখাকে গ্রেপ্তার করেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খালিশপুর এলাকা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।ডিবির ইন্সপেক্টর তৈমুর ইসলাম জানান, বিগত সরকার আমলে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক বকুলের বাড়ি ভাঙচুরের ঘটনায় শিখার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে রবিবার সন্ধ্যায় শিখাকে গ্রেপ্তার করা হয়।...
তজুমদ্দিন থেকে নদীপথে পাচারকালে সরকারি টিএসপি সার জব্দ; জড়িতদের রক্ষার চেষ্টা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিন থেকে নদীপথে পাচারকালে সরকারি টিএসপি সার জব্দ; জড়িতদের রক্ষার চেষ্টা

|| আক্তার হাওলাদার | তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলা জেলার তজুমদ্দিন থেকে নদীপথে মনপুরা উপজেলায় পাচারকালে ৫৫ বস্তা সরকারি টিএসপি সার জব্দ করেছে পুলিশ। স্থানীয় জনতা সার আটক করে পুলিশে খবর দিলে পাচারকারী পালিয়ে যায়। চোরাই চক্রে জড়িতদের রক্ষা করতে জোড় চেষ্টা চালাচ্ছেন স্থানীয় একটি গ্রুপ।থানা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে তজুমদ্দিন টু মনপুরা রুটের সি-ট্রাকে সার উঠানোর সময় সন্দেহ হলে স্থানীয়রা চ্যালেঞ্জ করে বাঁধা দেন। এসময় পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে থানা পুলিশ ও উপজেলা কৃষি অফিসার ঘটনাস্থলে গিয়ে কৃষি উন্নয়ন কর্পোরেশন এর ৫৫ বস্তা টিএসপি সার জব্দ করেন।শশীগঞ্জ ঘাটের টোল আদায়কারী মোঃ নুরনবী জানান, সি-ট্রাক যোগে মনপুরা নেয়ার উদ্দেশ্যে সারগুলো ঘাটে রেখে নসিমনসহ চালক চলে যায়। ঘাট শ্রমিকরা সী-ট্রাকে উঠানোর সময় এলাকার কয়েকজন বাঁধা দেওয়ায় থানায় খবর দিলে...
বদলগাছীতে বাস্তবে নয় কাগজে কলমে রাস্তা; দুর্ভোগে সাধারণ মানুষ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে বাস্তবে নয় কাগজে কলমে রাস্তা; দুর্ভোগে সাধারণ মানুষ

১.৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ|| মোঃ সারোয়ার হোসেন অপু | বিশেষ প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে টি.আর প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের নামে বরাদ্দকৃত ১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কাগজে কলমে রাস্তা দেখানো হলেও বাস্তবে নেই কোনো রাস্তা। ফলে গুচ্ছগ্রামের বাসিন্দারা বছরের পর বছর যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আধাইপুর ইউনিয়নের সেনপাড়া আশ্রয়ন প্রকল্পের (গুচ্ছগ্রামের) রাস্তা সংস্কারের জন্য ২০২৩-২০২৪ অর্থ বছরে টি.আর প্রকল্পের আওতায় ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়। উক্ত বরাদ্দের টাকায় রাস্তার কোনও কাজ না করেই টাকা ভাগাভাগি করে নেন প্রকল্পের দায়িত্বশীলরা। সরেজমিনে তথ্য সংগ্রহকালে দেখা যায়, গুচ্ছগ্রামের মানুষ ঘর পাওয়ার পর থেকেই যাতায়াতের জন্য কোনো রাস্তা পাননি। একাধিক ভুক্তভোগী জানান, আমরা এসিল্যান্ড ও ইউএনও সাহেবকে জা...
সাজিদ হত্যার বিচার দাবিতে ইবি ছাত্রশিবিরের মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সাজিদ হত্যার বিচার দাবিতে ইবি ছাত্রশিবিরের মানববন্ধন

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার তদন্ত ও অতিদ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রশিবির। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সংগঠনটির দেওয়া ২৪ দফা সংবলিত স্মারকলিপির ১১০টি প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলী, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, প্রচার সম্পাদক আবসার নবী হামজা, আন্তর্জাতিক ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না ওলিসহ সংগঠনটির দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।মানববন্ধনে নেতাকর্মীরা বলেন, শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ৫৩ দিন অতিক্রান্ত হলেও প্রশাসন এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তার হত্যা মামলা এখনও কোনো তদন্ত সংস্থার হাতে হস্তান্তর ...