শনিবার, এপ্রিল ১১

সর্বশেষ

বংশালে ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বংশালে ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর বংশালে ইসলামী ঐক্য আন্দোলন বংশাল থানা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বাদ আসর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।বংশাল থানা শাখার আমীর আলহাজ্ব মুহাম্মদ সুলতান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান।মাহফিলের আলোচনায় বক্তারা মাহে রমজানের ফজিলত, আত্মশুদ্ধি এবং ইসলামী সমাজ বিনির্মাণে রমজানের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মাওলানা ফারুক আহমাদ, ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মহিব্বুল্লাহ ভূঁঞা এবং ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক।বক্তারা বলে...
লিবিয়া ও গ্রিস উপকূলে ৮ শরণার্থীর মরদেহ উদ্ধার: ভূমধ্যসাগরে বাড়ছে প্রাণহানি
আন্তর্জাতিক, সর্বশেষ

লিবিয়া ও গ্রিস উপকূলে ৮ শরণার্থীর মরদেহ উদ্ধার: ভূমধ্যসাগরে বাড়ছে প্রাণহানি

|| আন্তর্জাতিক ডেস্ক ||ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে লিবিয়া ও গ্রিস উপকূলে পৃথক দুটি দুর্ঘটনায় অন্তত আটজন শরণার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে লিবিয়ার রাজধানী ত্রিপোলির নিকটবর্তী সমুদ্র সৈকতে ভেসে এসেছে পাঁচজনের মরদেহ এবং গ্রিসের ক্রিট দ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন আরও তিনজন। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) উদ্ধারকারী কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। খবর: আল জাজিরার।লিবিয়ার পুলিশ কর্মকর্তা হাসান আল-গাউইল জানিয়েছেন, ত্রিপোলির কাসর আল-আখিয়ার উপকূল থেকে উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে দুইজন নারী রয়েছেন।স্থানীয়দের ভাষ্যমতে, একটি শিশুর মরদেহও সৈকতে ভেসে এসেছিল, যা পরবর্তীতে জোয়ারের টানে ফের সাগরে তলিয়ে যায়। অন্যদিকে, গ্রিসের ক্রিট দ্বীপে একটি কাঠের নৌকা উল্টে যাওয়ার ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। ওই নৌকাটি থেকে অন্তত...
জামায়াত আমিরের দুই বাক্যের স্ট্যাটাস ভাইরাল
রাজনীতি, সর্বশেষ

জামায়াত আমিরের দুই বাক্যের স্ট্যাটাস ভাইরাল

|| অনলাইন ডেস্ক ||বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দুটি বাক্যের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাসটি দিয়েছেন। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৮ মিনিটে দেওয়া স্ট্যাটাসটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।এতে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’প্রতিবেদনটি লেখা পর্যন্ত এই পোস্টে ৩ লাখ ৪৮ হাজার রিয়েকশন পড়েছে। শেয়ার হয়েছে ৪ হাজার ৫শ। একই সময় ৩৭ হাজার ৩শ ফেসবুক ব্যবহারকারী পোস্টটিতে মন্তব্য করেছেন।উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে জনপ্রিয় স্লোগান ছিল ‘ইনকিলাব জিন্দাবাদ’। তবে গতকাল শনিবার হঠাৎ করেই এটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক নেতা, ছাত্রসংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পোস্টে শব্দবন্ধটি ঘুরে ফিরে আসছে। এর পেছনে রয়েছে ভ...
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে দেশের বিশিষ্ট গুণীজনদের হাতে 'একুশে পদক' তুলে দেবেন এবং মাসব্যাপী অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।সংস্কৃতি মন্ত্রী জানান, ওইদিন সকালে রাজধানীতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত গুণীজনদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'একুশে পদক' তুলে দেবেন প্রধানমন্ত্রী। এরপর একই দিন বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি ২০২৬ সালের অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, বর্ণাঢ্য এই অনুষ্ঠান দুটি সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সকল ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জাতীয়, রাজধানী, সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি ||প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।এর আগে, সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তাঁর কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। বর্তমান সরকারের অধীনে সৌদি আরবের সাথে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও...
রাজধানীর শাহ আলীতে ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাজধানীর শাহ আলীতে ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর শাহ আলী থানা ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল ও দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ আসর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে দারসুল কুরআন পেশ করেন আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন। কুরআন ও সুন্নাহর আলোকে সমসাময়িক প্রেক্ষাপট বিশ্লেষণ করে তিনি উপস্থিত কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।শাহ আলী থানা শাখার আমীর মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আসলামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকন, ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক প্রমুখ।বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং ইসলা...
মুসলমানরা (যারা প্রকৃত দ্বীন চর্চা করেন) নেতৃত্ব থেকে কেন বঞ্চিত!
অভিমত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

মুসলমানরা (যারা প্রকৃত দ্বীন চর্চা করেন) নেতৃত্ব থেকে কেন বঞ্চিত!

|| ডা. আনোয়ার সাদাত ||রাসুলে করিম (স.) দীর্ঘ সংগ্রাম ও প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন ইসলামি রাষ্ট্র ও সমাজ ব্যবস্হা। যা ছিল ইতিহাসের স্বর্ণযুগ। তিনি তার নেতৃত্ব দিয়েছেন। খুলাফায়ে রাশেদার আমলেও মুসলমানদের নেতৃত্বের ধারা অব্যহত থাকে।মূলত মুসলিম উম্মাহর নেতৃত্ব গড়ে ওঠে কুরআন ও সুন্নাহর ওপর ভিত্তি করে। সে নেতৃত্বের বৈশিষ্ট্য ছিল, মুসলমানরা যেমন রাষ্ট্র শাসন করবে, তেমনি দ্বীনি ইলমেরও শিক্ষা দিবে।খুলাফায়ে রাশেদার পর এই নীতিকে তেমন আর অনুসরণ করা হয়নি। ফলে মুসলিম উম্মাহর নেতৃত্ব দেওয়ার মানদণ্ড আর বজায় থাকলো না। ফলে মুসলমানরা ধীরে ধীরে নেতৃত্ব ও কর্তৃত্ব হারাতে থাকলো।মুসলমানদের জন্য যে নেতৃত্ব হবে, তা হবে আল্লাহর কুরআন ও রাসুলের সুন্নাহর ওপর ভিত্তি করে। কিন্তু মুসলমানরা যখন কুরআন ও সুন্নাহ থেকে দূরে সরে গেল, তখনই তারা নেতৃত্ব ও কর্তৃত্ব হারানো শুরু করলো।বর্তমানে অধিকাংশ ...
সকল ইবতেদায়ী ও প্রতি উপজেলায় অন্তত একটি করে দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসা জাতীয়করণ সময়ের দাবি
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

সকল ইবতেদায়ী ও প্রতি উপজেলায় অন্তত একটি করে দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসা জাতীয়করণ সময়ের দাবি

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||বর্তমান সরকারের অর্ধশত মন্ত্রিপরিষদের কারো ব্যাপারে কারো জন্য কোন মন্তব্য থাকলে থাকতে পারে একমাত্র শিক্ষামন্ত্রী ছাড়া।বর্তমান শিক্ষামন্ত্রী ইতিপূর্বে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শিক্ষার সংস্কারে বিশেষত: নকল প্রতিরোধে যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন, তা অবিস্মরণীয় হয়ে রয়েছে এদেশের সকলের হৃদয়ে। সেটার উপর ভিত্তি করেই বর্তমান সরকার তাকে শিক্ষামন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। এজন্য সরকারকে ধন্যবাদ।কিন্তু ৯০% মুসলিম দেশে শিক্ষা ক্ষেত্রে বরাবর যে বিষয়গুলো অবহেলিত থাকছে, সে বিষয়ে এবার কি হবে? সেটাই দেখার বিষয়।আওয়ামী সরকার যখন ক্ষমতায় আসে, তখন তারা শিক্ষাক্ষেত্রে শুধু সংস্কার নয় তাদের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা অনুযায়ী ডারউইনবাদ, ধর্ম নিরপেক্ষবাদ বাস্তবায়ন করে এদেশের মুসলিম শিক্ষা সংস্কৃতিকে ধ্বংস করতে কখনো তারা পিছুপা ছিল না।আ...
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লিডিং ইউনিভার্সিটির শ্রদ্ধা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লিডিং ইউনিভার্সিটির শ্রদ্ধা

|| নিজস্ব প্রতিবেদক ||শহিদ দিবস ও আন্তর্জাতিক  মাতৃভাষা দিবসে লিডিং ইউনিভার্সিটিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভাষাশহিদদের স্মরণে জাতীয় ও  বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ এবং শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা পরবর্তী ৫২টি ভাষায় 'মা' শব্দ দিয়ে লিডিং ইউনিভার্সিটি চত্বরে নির্মিত শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক -শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।শোভাযাত্রা পরবর্তী বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ শ...
মানিকগঞ্জ–১ আসনের নবনির্বাচিত এমপি এস এ জিন্নাহ কবিরকে প্রেসক্লাবের শুভেচ্ছা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ–১ আসনের নবনির্বাচিত এমপি এস এ জিন্নাহ কবিরকে প্রেসক্লাবের শুভেচ্ছা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ–১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস এস জিন্নাহ কবির-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড কাঁচাবাজার এলাকার নিজ বাসভবনে এক আন্তরিক শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানানো হয় এবং তার সফলতা কামনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শাহনুল ইসলামসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।শুভেচ্ছা গ্রহণকালে এমপি এস এস জিন্নাহ কবির মানিকগঞ্জের উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদি...