ইউআইইউতে গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কনক্লেভ ২০২৫ অনুষ্ঠিত
|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) “গভর্নমেন্ট-একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কনক্লেভ ২০২৫” আজ ২০ সেপ্টেম্বর ২০২৫, রোজ শনিবার, সকাল ১০:০০ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান জনাব মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইঞ্জিনিয়ার সাইদুর রহমান এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান জনাব জানাব মো: ছিবগাত উল্লাহ, দি সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) চেয়ারম্যান জনাব মাশরুর আরেফিন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএসি’র চেয়ারম্যান প্রফেসর ইমেরিটাস ড. এম. রিজওয়ান খান। অনুষ্ঠানে ...










