ভূরুঙ্গামারীতে নৌকা বানিয়ে রাস্তায় ঝুলিয়ে দেওয়ায় আলীগ কর্মী গ্রেফতার
|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ আর কাপড় দিয়ে নৌকা তৈরি করে রাতের আধাঁরে রাস্তার মোড়ে লম্বা বাঁশের সাথে ঝুলিয়ে দিয়েছেন আওয়ামীলীগের দুই কর্মী। সাথে নিজেদের ছবি ও "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু " লেখা স্লোগান ডিজিটাল ব্যানারে প্রিন্ট করে লাগিয়ে দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নৌকাসহ ময়নাল হক (৩৫ ) নামের এক আওয়ামীলীগ কর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকায়।এলাকাবাসী জানান, বৃহস্পতিবার গভীর রাতে কুড়ার পাড় বাজারে বাঁশ ও কাপড় দ্বারা তৈরি একটি নৌকা বাঁশের আগায় ঝুলিয়ে রাখে ওই এলাকার মৃত আব্দুস সামাদ এর ছেলে বারেক (৫৫) ও মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক (৩৫)। এবং নৌকার সাথে নিজেদের ছবি ও "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু " লেখা স্লোগান ডিজিটাল ব্যানারে প্রিন্ট করে লাগিয়ে দেয়। ...










