‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় আবেদনের সময় বাড়ল
|| বিনোদন ডেস্ক ||‘নতুন কুঁড়ি’র মাধ্যমে দেশের বিনোদন জগতে প্রতিষ্ঠা পেয়েছেন অনেক শিল্পী। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তুমুল সাড়া জাগানো অনুষ্ঠান এটি। তবে লম্বা সময় বন্ধ ছিল। প্রায় দুই দশক পর ফের শুরু হচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার এ অনুষ্ঠান। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আবেদনের শেষ সময়সীমা ছিল গত ৫ সেপ্টেম্বর পর্যন্ত। এবার এর আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।‘নতুন কুঁড়ি-২০২৫’-এর আবেদনের সময়সীমা আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ কারণে আঞ্চলিক অডিশনের তারিখ কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে, যা পরবর্তী সময়ে বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়াও এ-সংক্রান্ত হালনাগাদ তথ্য বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।আগ্রহী প্রার্থীরা ‘নতুন কুঁড়ি ২০২৫’ ব্যানারে ক্লিক করে অথবা সরাসরি বিটিভির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ও রেজ...










