বকশীগঞ্জে বিএনপির কর্মী সমাবেশ
|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এ সমাবেশ হয়। দুপুর থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন উৎসবমুখর পরিবেশে সমর্থকরা সমাবেশস্থল ভরে তোলেন।সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার।এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এডভোকেট আনিছুজ্জামান গামা। উপজেলা বিএন...










