রোভার স্কাউট শৃঙ্খলাবোধ সম্পন্ন যোগ্য নেতৃত্ব তৈরি করে : ইআবি ভিসি
|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেছেন, রোভার স্কাউট তরুণ প্রজন্মকে আনুগত্য, শৃঙ্খলা ও নেতৃত্বে উদ্বুদ্ধ করে। মানবসেবা, শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের যে মহান কাজগুলো স্কাউট করে থাকে, তা যুগে যুগে আম্বিয়া কেরামও করেছেন।শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় খুলনার তালিমুল মিল্লাত রাহমাতিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত ৪১২তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের অর্থায়নে অনুষ্ঠানে খুলনা ও বরিশাল বিভাগের ইআবি অধিভুক্ত ফাজিল-কামিল মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।ভাইস চ্যান্সেলর আরও বলেন, “রোভার স্কাউট একটি দেশের বিশেষ বাহিনীর মতো, যা...










