Wednesday, July 22

সর্বশেষ

খুলনা নগরীতে অসামাজিক কার্যক্রমে জড়িত ২০ জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা নগরীতে অসামাজিক কার্যক্রমে জড়িত ২০ জন গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সদর থানা পুলিশ অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে। কেএমপি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানা যায়,রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নগরীর হোটেল আর্কেডিয়া আবাসিক, হোটেল গার্ডেন আবাসিক এবং হোটেল সবুজ বাংলা আবাসিকে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— সোহাগ শেখ (৩৪), পিতা-মোঃ সবুজ শেখ, সাং-পার মচন্দুপুর গাজীরহাট, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা। শাহবুদ্দীন শেখ (৩৯), পিতা-সিরাজুল ইসলাম শেখ, সাং-মহিষাঘুনি, থানা-রুপসা, জেলা-খুলনা। জাহাঙ্গীর হোসেন (৬০), পিতা-মৃত আকুব আলী খান, সাং-সোনাডাঙ্গা আ/এ ১ম ফেজ, থানা-সোনাডাঙ্গা। সেলিম খান (৪০), পিতা-মোঃ মোসলেম খান, সাং-ব্রক্ষ্মকাঠি, থানা-কেশবপুর, জেলা-যশোর। আছিয়া খাতুন (২৫), পিতা-হায়দার মোল্লা, সাং-হড্ডা, থানা-পাইকগাছা, জেলা-খুলনা। ফাতেমা (২০...
তিন দফা দাবিতে তজুমদ্দিন সরকারি ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

তিন দফা দাবিতে তজুমদ্দিন সরকারি ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিন উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তজুমদ্দিন সরকারি ডিগ্রী কলেজের অবকাঠামোগত বেহাল দশা ও শিক্ষার্থীদের মৌলিক সুবিধার ঘাটতি দূর করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) কলেজর সামনের রাস্তা অবরোধ করে এই কর্মসূচি পালন করে তারা।কলেজ ভবনের সংস্কার ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুম নিশ্চিত করা, আধুনিক ল্যাব ও লাইব্রেরি স্থাপন এবং ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবিই ছিল মানববন্ধনের মূল লক্ষ্য।ইতোমধ্যে কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য ২০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। পূজা শেষে সংস্কার কাজ শুরু হবে। এছাড়া আরও ৩৫ লক্ষ টাকার বরাদ্দ এসেছে, যা শিক্ষার্থী-শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি কমিটির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে ব্যয় করা হবে বলে জানান কলেজের অধ্যক্ষ নিরুপম চন্দ্র দত্ত।কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরুর পদক্ষেপ না নিলে তারা আরও ...
মানিকগঞ্জ বাস টার্মিনাল চাঁদাবাজমুক্ত করার ঘোষণা
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ বাস টার্মিনাল চাঁদাবাজমুক্ত করার ঘোষণা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ বাস টার্মিনাল চাঁদাবাজমুক্ত করার ঘোষণা দিয়েছেন জেলা পরিবহণ মালিক সমিতির নেতারা। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) মানিকগঞ্জ বাস টার্মিনালে অনুষ্ঠিত বাস, মাইক্রোবাস ও অটো-টেম্পো ওনার্স গ্রুপের বার্ষিক সাধারণ সভায় পরিবহন নেতারা চাঁদা না দেওয়া দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।সমিতির নেতৃবৃন্দ বলেন, এবার আর চাঁদাবাজির দৌরাত্ব চলবে না। দীর্ঘদিন ধরে যাত্রী ও শ্রমিকদের দুর্ভোগের কারণ হিসেবে পরিচিত এই বাসস্ট্যান্ড এখন ‘চাঁদাবাজমুক্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড’ এর নতুন শ্লোগানে পথচলা শুরু করেছে।সভায় সভাপতিত্ব করেন জেলা বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ যাদু।সভায় শ্রমিক ও মালিক নেতার বলেন, অতীতে আওয়ামী লীগ আমলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদ...
প্রথম কাজ হবে বিল ডাকাতিয়া অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান: লবি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

প্রথম কাজ হবে বিল ডাকাতিয়া অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান: লবি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বিসিবির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি বলেছেন, বিএনপি সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি রাজনৈতিক দল। দেশের প্রতিটি ধর্মীয় উৎসবে জনগণের পাশে থেকে সহযোগিতা করেছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এবং জনগণ তাকে সরাসরি ভোটে নির্বাচিত করলে প্রথম কাজ হবে বিল ডাকাতিয়া অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা।রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডসহ একাধিক মন্দির প্রাঙ্গণে উঠান বৈঠকে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘এই ইউনিয়নের সন্তান হিসেবে এলাকার উন্নয়ন ও দেখাশোনার দায়িত্ব আমি নিচ্ছি। আশাবাদী হয়ে বলছি, যদি আপনারা আমাকে প্রতিনিধি নির্বাচিত করেন, তবে প্রতিজ্ঞা করে বলছি, এই অঞ্চলে এমন একটি মন্দির নির্মাণ করবো, যেখানে দেশ...
এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনে নিষ্পত্তির নির্দেশ ইসির
জাতীয়, সর্বশেষ

এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনে নিষ্পত্তির নির্দেশ ইসির

|| নিউজ ডেস্ক ||জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত যেকোনো ক্যাটাগরির আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।এ সংক্রান্ত নির্দেশনা সম্প্রতি ইসির সংশ্লিষ্ট সকল কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম।সাইফুল ইসলাম জানান, এনআইডি সংশোধন সংক্রান্ত যেকোনো ক্যাটাগরির আবেদন ৪৫ দিনের অধিক অনিষ্পন্ন রাখা যাবে না, এ সংক্রান্ত বিষয়ে আমাদের রেজুলেশন হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করতে বলা হলেও আমরা আরো আগেই নিষ্পত্তি করছি। তিনি বলেন, এর সাথে পুরাতন আবেদনও আমাদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়েছে।চলতি মাসের (সেপ্টেম্বর) মাসিক সমন্বয় সভায় নেওয়া এ সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়...
সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডব শুরু, স্কুল-অফিস বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক, আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ

সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডব শুরু, স্কুল-অফিস বন্ধ ঘোষণা

|| আন্তর্জাতিক ডেস্ক ||সুপার টাইফুন ‘রাগাসা’র তীব্র আঘাত সামলানোর জন্য প্রস্তুত হচ্ছে ফিলিপাইন ও তাইওয়ান। এরই মধ্যে প্রবল বাতাস ও ভারি বর্ষণে বিভিন্ন এলাকা বিপর্যস্ত হয়ে পড়ছে। ঝড়টি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং শেষ পর্যন্ত দক্ষিণ চীনে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।ফিলিপাইনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে আজ (২২ সেপ্টেম্বর) দুপুর নাগাদ বাতানেস বা বাবুয়ান দ্বীপপুঞ্জে আছড়ে পড়তে পারে। ঝড়ের কেন্দ্রস্থলে সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় ২০৫ কিলোমিটার এবং দমকা হাওয়া ২৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে।ঝড়ের কারণে মেট্রো ম্যানিলাসহ ২৯টি প্রদেশে সব স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করেছে ফিলিপাইন সরকার।অভ্যন্তরীণ মন্ত্রী জনভিক রেমুল্লা এক বিবৃতিতে বলেছেন, স্থানীয় কর্মকর্তাদের সময় নষ্ট না করে দ্রুত ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে...
দলীয় লাঞ্ছনার শিকার হয়ে বিএনপি নেতার আত্মহত্যা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দলীয় লাঞ্ছনার শিকার হয়ে বিএনপি নেতার আত্মহত্যা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পাইকগাছায় দলীয় লাঞ্ছনা ও প্রতিপক্ষের মারধরের ক্ষোভ-অপমান সইতে না পেরে বিএনপির এক নেতা আত্মহত্যা করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত মোশারফ হোসেন (৪৪) পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের বিলুপ্ত কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি। সম্প্রতি পৌর বিএনপির কাউন্সিলে পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় তিনি হতাশায় ভুগছিলেন।দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত সম্মেলনে সাধারণ সম্পাদক পদে সমর্থিত প্রার্থী সেলিম রেজা লাকী হেরে যান। ফল ঘোষণার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদকের সমর্থকরা মোশারফকে গালাগালি ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি পরদিন ভোরে কীটনাশক পান করেন। প্রথমে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে খুলনায় আনা হলে শনিবার বিকেল...
বরগুনা জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বরগুনা জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠিত

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||নজরুল ইসলাম মোল্লাকে আহবায়ক, হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব ও ফজলুল হক মাস্টারকে যুগ্ম আহবায়ক করে দীর্ঘদিন পর বরগুনা জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (২১ আগস্ট) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি প্রকাশ করা হয়।জেলা বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে বেতাগী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে আজ সন্ধার পর উপজেলা শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মামুন পারভেজ আসাদ, তরুণ নেতা বিয়াজুল কবীর বাবু মল্লিক ও উপজেলা কৃষকদলের সভাপতি মাহমুদুল হাসান সোহাগসহ সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।...
অনুমতি ছাড়া অনুপস্থিত থাকায় ইবি অধ্যাপক চাকরিচ্যুত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

অনুমতি ছাড়া অনুপস্থিত থাকায় ইবি অধ্যাপক চাকরিচ্যুত

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এক বছরের বেশি বিভাগে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা গেছে।গত ২৮ আগস্ট অনুষ্ঠিত ২৭০ তম সিন্ডিকেট সভার ২৪ নং সিদ্ধান্তের আলোকে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ডেকোটায় ইন্সট্রাকশনাল ডিজাইন এন্ড টেকনোলজি বিষয়ে এমএস ডিগ্রিতে ভর্তি আছেন।রেজিস্ট্রার দপ্তর ও প্রজ্ঞাপন সূত্রে, আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলাম ২০২৪ সালের ২১ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত থাকেন। এ বিষয়ে একইবছর ৯ ডিসেম্বর শিক্ষাছুটি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির ১৯৭ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে এক মাসের ম...
‘এদেশে প্রাইমারি ও সেকেন্ডারি শিক্ষার বিস্তার নেই, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিযোগিতা’ —ড. সলিমুল্লাহ খান
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

‘এদেশে প্রাইমারি ও সেকেন্ডারি শিক্ষার বিস্তার নেই, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিযোগিতা’ —ড. সলিমুল্লাহ খান

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||লেখক, দার্শনিক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, আমাদের দেশে এখনও প্রাথমিক স্তরে নিরক্ষরতা দূর হয়নি। আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য লড়াই করি। অনেকের রক্তের বিনিময়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হয়। কিন্তু প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা হয়নি সরকারের হাতে। এখনও সরকারি হিসেবেই আমাদের দেশের শতকরা ২৬ জন লোক নাম স্বাক্ষর করতে পারে না। এদেশে প্রাইমারি শিক্ষা এবং সেকেন্ডারি শিক্ষা বিস্তার হয়নি কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিযোগিতায় নেমেছি।রবিবার (২১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দুইদিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ ও কলা অনুষদের শিক্ষার্থীদের বরণ করা হয়।...