খুলনায় বর্ণাঢ্য আয়োজনে গুণীজন সম্মাননায় আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার শিল্প-সংস্কৃতির অঙ্গন শুক্রবার বিকেলে পরিণত হয় এক ব্যতিক্রমী সম্মাননা উৎসবে। খুলনা আর্ট একাডেমিতে আয়োজিত “আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫” অনুষ্ঠানে সাংবাদিকতা, সাহিত্য, শিল্প ও সমাজসেবায় অবদান রাখা গুণীজনদের সম্মান জানানো হয়।শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টায় শুরু হওয়া এই আয়োজনে সাংবাদিক, কবি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, শিশুশিল্পী ও সমাজসেবীরা অংশগ্রহণ করে পুরো প্রাঙ্গণকে মুখর করে তুলেন। দেশব্যাপী নিরলসভাবে কাজ করা সাংবাদিক ও সংস্কৃতিসেবীদের প্রাপ্য স্বীকৃতি প্রদান করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, মানবাধিকার কর্মী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। তিনি বলেন,“সত্য সংবাদ শুধু খবর নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম। সাংবাদিকরা জাতির দর্পণ—তাদের স্বাধীনত...










