মির্জাগঞ্জে চেয়ারম্যান-সচিব মিলে ভুতুড়ে নামে জেলেদের চাল আত্মসাত
|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৬নং মজিদবাড়িয়া ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ সানু মোল্লা ও সচিব (প্রশাসনিক কর্মকর্তা) মুনসুর হেলালের যোগসাজশে প্রকৃত মৎস্যজীবীদের বঞ্চিত করে প্রবাসে থাকা ব্যক্তি ও ‘ভুতুড়ে’ নামে চাল আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মজিদবাড়িয়া ইউনিয়নে ২৯২ জন জেলের বিপরীতে জনপ্রতি ৮০ কেজি করে মোট ২৩.৩৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়। গত রবিবার (১মার্চ) এই চাল বিতরণ করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, সরকারি বিধান তোয়াক্কা না করে ফ্যাসিস্ট আমলের নির্বাচিত চেয়ারম্যান ও (সাবেক ছাত্রলীগের নেতা) সচিব নিজেদের সুবিধামতো একাধিক তালিকা তৈরি করে এই চাল আত্মসাৎ করেছেন।স্থানীয়রা জানান, তালিকার ২৭০ থেকে ২৯২ নম্...










