সোমবার, এপ্রিল ৬

সর্বশেষ

সলঙ্গায় ভুট্টার বাম্পার ফলন; কৃষকের মুখে হাসি
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় ভুট্টার বাম্পার ফলন; কৃষকের মুখে হাসি

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় এ বছর ভুট্টার বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। কম খরচে অধিক লাভ হওয়ায় দিন দিন ভুট্টা চাষের প্রতি ঝুঁকে পড়ছেন কৃষকরা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর ৭৮০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হলেও চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮০০ হেক্টরে। উপজেলা জুড়ে এ আবাদ বিস্তৃত হয়েছে। এবার কৃষকরা হাইব্রিড জাতের সুপার সাইন ২৭৬০, যুবরাজ, কাবেরী, কমান্ড ৯৯৯ ও প্রেসিডেন্ট জাতের ভুট্টা চাষ করেছেন। কৃষি অফিসের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও উদ্বুদ্ধ করার ফলে রায়গঞ্জের সলঙ্গায় ধুবিল, নলকা, ঘুড়কা ইউনিয়নের চাষিরা আরও আগ্রহী হচ্ছেন।স্থানীয় কৃষক আব্দুর রহিম জানান, তারা প্রায় এক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় তারা সন্তুষ্ট। নিজেরা এবং দুইজন শ্রমিক নিয়ে ভুট্টা সংগ্রহ করছেন। কৃষকরা জানান, বর্তমানে ব...
ইরানের আকাশে মার্কিন দম্ভের পতন: ২৪ ঘণ্টায় ভূপাতিত দুই যুদ্ধবিমান
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানের আকাশে মার্কিন দম্ভের পতন: ২৪ ঘণ্টায় ভূপাতিত দুই যুদ্ধবিমান

|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্রের ‘অপরাজেয়’ থাকার দাবি কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে ইরানের প্রতিরক্ষা বাহিনীর হামলায় আমেরিকার অত্যন্ত শক্তিশালী ও অত্যাধুনিক দুটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ওয়াশিংটন ও ইসরায়েল গত কয়েক সপ্তাহ ধরে ইরানের আকাশপথ সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার যে দাবি করে আসছিল, এই ঘটনা তাকে চরম বাস্তবতার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। খোদ মার্কিন গণমাধ্যম সিএনএন এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত ধাক্কা হিসেবে অভিহিত করেছে।সামরিক সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত শুক্রবার দক্ষিণ-পশ্চিম ইরানের কেশম দ্বীপের কাছে একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এই হামলায় ইরান ‘প্যাসিভ ইনফ্রারেড ডিটেকশন’ প্রযুক্তি ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে, যা কোনো সংকেত না ছড়িয়েই ...
খালিশপুরে পরিচ্ছন্নতা অভিযানে কেসিসি, মশক নিধনে জোরদার কার্যক্রম
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খালিশপুরে পরিচ্ছন্নতা অভিযানে কেসিসি, মশক নিধনে জোরদার কার্যক্রম

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ডেঙ্গু ও চিকনগুনিয়ার সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী পালিত “প্রতি শনিবার পরিচ্ছন্নতা দিবস” কর্মসূচির অংশ হিসেবে খুলনা নগরীতে চলছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। শনিবার (৪ এপ্রিল) নগরীর খালিশপুর এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সরব উপস্থিতি ছিল সিটি কর্পোরেশনের।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় গৃহীত এ উদ্যোগের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এদিন সকাল সাড়ে ১০টায় ১২ নম্বর ওয়ার্ডের প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। কেসিসির কনজারভেন্সি বিভাগ এ অভিযান বাস্তবায়ন করছে।অভিযানস্থলে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রশাসক বলেন, “পরিচ্ছন্ন নগরই নিরাপদ নগর। নাগরিকদের ভোগান্তি কমাতে এবং স্বাস্থ্যঝুঁকি হ্রাস করতে আমরা মাঠে নেমেছি।” তিনি জান...
রবিবার থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস
জাতীয়, সর্বশেষ

রবিবার থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এই নির্দেশনা অনুযায়ী, আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদনের পর আজ শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার এই নতুন সূচিতে অফিস কার্যক্রম পরিচালিত হবে এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।তবে জরুরি পরিষেবাগুলো এই সময়সূচির আওতামুক্ত রাখা হয়েছে।এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত নির্ধারিত হলেও সাধারণ ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্...
বেলকুচিতে এডিস মশা নিধনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে এডিস মশা নিধনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বেলকুচি পৌরসভা। শনিবার (০৪ এপ্রিল) সকালে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশক নিধন ও জনসচেতনতামূলক এই কর্মসূচির উদ্বোধন করা হয়।অভিযান চলাকালীন বেলকুচি পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন।কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক ব্যানার প্রদর্শন করা হয়, যেখানে এডিস মশা নিধনে ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। পরবর্তীতে ফগার মেশিনের সাহায্যে পৌরসভার বিভিন্ন ড্রেন, ঝোপঝাড় ও জমে থাকা পানিতে মশক নিধন স্প্রে করা হয়।পৌর কর্তৃপক্ষ জানায়, বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা থাকে। তাই আগাম সতর্কতা হিসেবে এই পরিচ্ছন্নতা অভিযান হাতে নেওয়া হয়েছে। শুধু ...
ইউআইইউ সিএসই প্রোগ্রাম বিশ্বখ্যাত ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রিডিটেড
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ সিএসই প্রোগ্রাম বিশ্বখ্যাত ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রিডিটেড

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (বিএসসিএসই) প্রোগ্রামটি মর্যাদাপূর্ণ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রিডিটেশন লাভ করেছে। এই বিশ্বমানের অ্যাক্রিডিটেশনটি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর বোর্ড অফ অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই)-এর মাধ্যমে ছয় বছরের জন্য প্রদান করে। এই স্বীকৃতিটি ৩ ডিসেম্বর ২০২৩ থেকে ২ ডিসেম্বর ২০২৯ পর্যন্ত কার্যকর থাকবে।এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি ইউআইইউ’র বিএসসিএসই প্রোগ্রামকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোর সমকক্ষ করে তুলবে। একইসাথে, এ বিভাগের গ্রাজুয়েটরা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া দেশগুলোর সেরা প্রতিষ্ঠানগুলোর গ্রাজুয়েটদের সমতুল্য মানদণ্ডে গণ্য হবে...
শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে বর্তমান সরকারের নেওয়া উদ্যোগগুলো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই বৈঠকের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। সরকারের নীতিনির্ধারক এবং বেসরকারি খাতের উদ্যোক্তাদের মধ্যে একটি কাঠামোগত ও নিয়মিত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যেই এই প্ল্যাটফর্মটি গঠন করা...
মানিকগঞ্জে রাওয়ান বিন রমজান দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে রাওয়ান বিন রমজান দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে রাওয়ান বিন রমজান দাখিল মাদ্রাসা, পুটাইল-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা পরিচালনা পরিষদ।মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ রায়হান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুটাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ক্রীড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদস্য সচিব মোসলেম উদ্দিন আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. দুলাল হোসেন এবং শিক্ষক মো. কামরুল ইসলাম।এ সময়...
কেরানিগঞ্জের গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড: ৫ জনের মরদেহ উদ্ধার
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

কেরানিগঞ্জের গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ড: ৫ জনের মরদেহ উদ্ধার

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানীর অদূরে কেরানিগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।শনিবার (০৪ এপ্রিল) দুপুরে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা বেশি হওয়ায় দ্রুততার সাথে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভ...
খুলনায় পেট্রোল পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, ভোগান্তিতে চালকরা
সর্বশেষ, সারাদেশ

খুলনায় পেট্রোল পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, ভোগান্তিতে চালকরা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। শনিবার (৪ মার্চ) সকাল থেকে নগরীর বিভিন্ন পাম্পে মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহনের সারি চোখে পড়েছে।চালকদের অভিযোগ, স্বাভাবিক সময়ের তুলনায় তেল পেতে বেশি সময় লাগছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও দ্রুত জ্বালানি নিতে পারছেন না। এতে করে কর্মজীবী মানুষ ও পরিবহন চালকদের ভোগান্তি বেড়েছে।নগরীর কয়েকটি পাম্প ঘুরে দেখা যায়, সকাল থেকেই গাড়ির চাপ বাড়তে থাকে। বিশেষ করে মোটরসাইকেলের সংখ্যা বেশি হওয়ায় লাইনের দৈর্ঘ্য দ্রুত দীর্ঘ হচ্ছে। কেউ কেউ আগাম তেল সংগ্রহের চেষ্টা করছেন, ফলে চাহিদা আরও বেড়ে গেছে।পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহে বড় ধরনের ঘাটতি না থাকলেও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আতঙ্কে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল নিচ্ছেন।এদি...