রাজশাহীতে র্যাবের অভিযান: ১৩ মামলার দুর্ধর্ষ আসামি মিলন গ্রেফতার
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীতে সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশ অ্যাসল্টসহ মোট ১৩টি মামলার এজাহারভুক্ত মূলহোতা আসামি মিলনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) রাজশাহীর সদর কোম্পানির সদস্যরা।র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি। সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ছিনতাইকারী, ডাকাত, অপহরণকারী, প্রতারকসহ নানা অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রমের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে র্যাব।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গত ৯ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন এরাবিয়ান মডেল...










