যুব সমাবেশে যোগদানের পথে হৃদরোগে খুলনা স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার কয়রায় বিএনপির যুব সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতা মারা গেছেন।নিহত আবু তাহের হিরা (৫০) খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।বুধবার (১৫ অক্টোবর) দুপুর ৩টার দিকে পাইকগাছা উপজেলার গদাইপুর এলাকায় তার মৃত্যু হয়।দলীয় সূত্রে জানা গেছে, সকালে খুলনা থেকে কয়রা উপজেলায় বিএনপির যুব সমাবেশে যোগ দিতে রওনা দেন আবু তাহের হিরা। দুপুরে পাইকগাছা উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকার একটি হোটেলে খাবার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি।পরে তাকে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনায় নেওয়ার পরামর্শ দেন। তবে অ্যাম্বুলেন্সে করে খুলনা নেওয়ার পথে গদাইপুর এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এদিকে, স্বেচ্ছাসেবক দল নেতা আ...










