তানোরে র্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, মাদক কারবার, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এবার রাজশাহীর তানোর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব-৫।র্যাব-৫ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত (২৮ ডিসেম্বর) ১২টা ৩০ মিনিট থেকে ভোর ১টা ৪০ মিনিট পর্যন্ত রাজশাহী জেলার তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে একাধিক স্থানে একযোগে অভিযান চালানো হয়। র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে চুনিয়াপাড়া গ্রামের এন্তাজ আলীর ...










