পদ্মায় তলিয়ে যাওয়া তেলবাহী লরি উদ্ধার
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে যাওয়া তেলবাহী একটি লরি প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), টিসি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের যৌথ অভিযানে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় লরিটি উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের ৫ নম্বর ঘাট পন্টুন এলাকা থেকে লরিটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম।জানা গেছে, বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ-ঢ ৪১-০০৪২ নম্বরের দশ চাকার তেলবাহী লরিটি যশোর থেকে প্রায় ২৪ হাজার লিটার সয়াবিন তেল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল, পথে দৌলোদিয়া ফেরিঘাট থেকে ফেরীতে পদ্মা নদী পার হয়ে পাটুরিয়া ঘা...










