বানারীপাড়া প্রেসক্লাবে নজিরবিহীন গণ-পদত্যাগ: শীর্ষ ৬ সাংবাদিকের একযোগে বিদায়
|| বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বানারীপাড়া প্রেসক্লাবের অভ্যন্তরে চরম রাজনৈতিক দলীয়করণ, অবমূল্যায়ন এবং গঠনতন্ত্রবিরোধী স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে কার্যনির্বাহী কমিটির ৬ জন শীর্ষ পদধারী সাংবাদিক একযোগে পদত্যাগ করেছেন। রবিবার (১৫ মার্চ) বিকেলে প্রেসক্লাবের সভাপতির কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার পর এক পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এই গণ-পদত্যাগের ঘোষণা দেন।পদত্যাগকারী ৬ সাংবাদিক নেতা হলেন:সহ-সভাপতি: কাজী শাহীন মাহমুদযুগ্ম সাধারণ সম্পাদক: মাহমুদুল হাসানযুগ্ম সাধারণ সম্পাদক: মো. সাব্বির হোসেনসহ-সাংগঠনিক সম্পাদক: হাসিবুল ইসলামদপ্তর সম্পাদক: মো. আছিবুল ইসলামধর্ম বিষয়ক সম্পাদক: আতিকুল ইসলাম ওসমানীপদত্যাগকারী সংবাদকর্মীরা তাদের বিজ্ঞপ্তিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে দাবি করেন, বানারীপাড়া প্রেসক্লাব বর্তমানে তার পেশাদারিত্ব ও নিরপেক্ষতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। এটি এখন একটি...










