শনিবার, জুলাই ১১

সর্বশেষ

বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই ফার্মেসিকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই ফার্মেসিকে জরিমানা

|| নিজস্ব প্রতিবেদক (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত দুটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড করা হয়েছে।রবিবার (৮ মার্চ) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন। অভিযানে দুটি ফার্মেসিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ওয়াদুদ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে দোকানটির মালিক টিটুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।একই অভিযানে রাব্বানী ফার্মেসিতে ওষুধের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় দোকানটির মালিক রাব্বানীকে ২ হাজার টাকা অর্থদণ্ড কর...
হরিরামপুরে পোদ্দারবাড়িতে চুরি; নগদ অর্থ ও মালামাল লুট
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

হরিরামপুরে পোদ্দারবাড়িতে চুরি; নগদ অর্থ ও মালামাল লুট

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধ (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের ঐতিহ্যবাহী পোদ্দারবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা ভবনের চারটি কক্ষের দরজার তালা ভেঙে আসবাবপত্র তছনছ, নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে।জানা যায়, মৃত নারায়ণ চন্দ্র পোদ্দারের স্ত্রী পুষ্প পোদ্দার গত ৫ ফেব্রুয়ারি বাসা তালাবদ্ধ করে চিকিৎসার জন্য ভারতে যান। চিকিৎসা শেষে গত শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে বাড়িতে আসেন৷ তিনি ঘরের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র সহ জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।ঘরগুলো পরিদর্শন করে দেখা যায়, বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলার মোট চারটি কক্ষের দরজার লক ভাঙা এবং আলমারি ও ওয়ারড্রোপের তালা ভেঙে মালামাল তছনছ করে পোশাক, নগদ অর্থ ও সিসি ক্যামেরার ডিভিআর চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ...
রাজধানীতে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ: ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধের দাবি
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাজধানীতে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ: ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধের দাবি

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||ইরানের ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ এবং মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা রাহবার আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্য আন্দোলন, ঢাকা মহানগরী। ১৭ রমজান, ৭ মার্চ ২০২৬ শনিবার বাদ মাগরিব সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়ার নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিজয়নগর থেকে শুরু হয়ে পল্টন ও বায়তুল মোকাররমসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ইরানের ওপর বৈশ্বিক ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার প্রদর্শন করেন। ব্যানারে 'বিশ্ব সন্ত্রাসী ইসরাইল ও আমেরিকার ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ করো' এবং 'বিক্ষোভ মিছিল' সম্বলিত দাবিগুলো স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়।মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা...
নাগেশ্বরীতে ভাওয়াইয়া একাডেমীর দোয়া ও ইফতার
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ভাওয়াইয়া একাডেমীর দোয়া ও ইফতার

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভাওয়াইয়া একাডেমী নাগেশ্বরীর ‎উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকালে ভাওয়াইয়া একাডেমী প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ বেতার রংপুরের ভাওয়াইয়া শিল্পী সংবাকর্মী শফিকুল ইসলাম শফির পরিচালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বেলাল হুজুর। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, ভাওয়াইযা একাডেমীর সংগীত গুরু আব্দুল জলিল সরকার, বাংলাদেশ বেতার রংপুরের ভাওয়াইয়া শিল্পী মজিদুল ইসলাম খোকন, বাংলাদেশ বেতার রংপুরের লোকসংগীত শিল্পী মালেক, বাংলাদেশ বেতার রংপুরের শিল্পী ভাওয়াইয়া কন্যা আছমা খাতুন ও জাহাঙ্গীর আলম, কাউন্সিলর প্রার্থী নাজমুল হক রনি, স্কুল শিক্ষক শফিকুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী রিমনসহ অ...
খুলনায় বাজারে নিত্যপণ্যের দাম পর্যবেক্ষণে কেসিসি প্রশাসক
সর্বশেষ, সারাদেশ

খুলনায় বাজারে নিত্যপণ্যের দাম পর্যবেক্ষণে কেসিসি প্রশাসক

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||নগরীর বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। রবিবার (৮ মার্চ) সকাল থেকে তিনি নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি বাজার ঘুরে বাজারদর ও পণ্যের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শনকালে তিনি নিউমার্কেট কাঁচা বাজার এবং বয়রা বাজার ঘুরে দেখেন। এ সময় অধিকাংশ দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হলেও কিছু ব্যবসায়ী এ নির্দেশনা মানছেন না বলে তিনি উল্লেখ করেন। কয়েকটি প্রতিষ্ঠানে মালিকদের অনুপস্থিতিও তার কাছে সন্দেহজনক মনে হয়েছে বলে জানান এবং এ বিষয়ে ব্যবসায়ী সমিতির নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।প্রশাসক বলেন, সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন সেদিকে সবার নজর রাখতে হবে। বিশেষ করে রমজানের শেষ দিকে এসে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেন ক্রেতারা ন্যায্...
সলঙ্গায় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্ট নিয়ে মানবতার কল্যাণে গঠিত "সলঙ্গা ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্ট সোসাইটি" সংগঠনের পক্ষ থেকে সলঙ্গা অঞ্চলের হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সারাদিন অত্র এলাকার কয়েকটি গ্রামের হতদরিদ্র ৭৬টি পরিবারের মাঝে এসকল ঈদ সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়।এমন মানবিক কাজের দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতা করেছেন সলঙ্গা ডাক্তার সোসাইটির প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা: আব্দুল মান্নান, প্রফেসর ডা: আব্দুল সালাম, সহযোগী অধ্যাপক ডা: শামসুল আলম, ডা: এম এ জলিল, ডা: রবিউল করিম, ডা: হোসনে আরা, ডা: শাহনাজ, ডা: মামুনুল হক, ডা: মারুফ, ডা: মাফি, ডা: ওবায়দুর রহমান, ডা: মলি, ডা: জান্নাত, ডা: রনি।এছাড়া আরও সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী পুরান বেড়া গ্...
খুলনায় শোভাযাত্রা ও আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
সর্বশেষ, সারাদেশ

খুলনায় শোভাযাত্রা ও আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। রবিবার (৮ মার্চ) উদ্বোধন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ দিনব্যাপী আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। খুলনা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় এ কর্মসূচি আয়োজন করা হয়।‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্য নিয়ে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মো. মোখতার আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের অবহেলার কোনো সুযোগ নেই। বিশ্বব্যাপী অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় নারী দিবস পালন করা হচ্ছে। সমাজে বৈষম্য এখনো নারীদের সঙ্গেই বেশি ঘটে উল্লেখ করে তিনি বলেন, নারীদের শুধু মা, বোন...
মির্জাগঞ্জে চেয়ারম্যান-সচিব মিলে ভুতুড়ে নামে জেলেদের চাল আত্মসাত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে চেয়ারম্যান-সচিব মিলে ভুতুড়ে নামে জেলেদের চাল আত্মসাত

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৬নং মজিদবাড়িয়া ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ সানু মোল্লা ও সচিব (প্রশাসনিক কর্মকর্তা) মুনসুর হেলালের যোগসাজশে প্রকৃত মৎস্যজীবীদের বঞ্চিত করে প্রবাসে থাকা ব্যক্তি ও ‘ভুতুড়ে’ নামে চাল আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মজিদবাড়িয়া ইউনিয়নে ২৯২ জন জেলের বিপরীতে জনপ্রতি ৮০ কেজি করে মোট ২৩.৩৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়। গত রবিবার (১মার্চ) এই চাল বিতরণ করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, সরকারি বিধান তোয়াক্কা না করে ফ্যাসিস্ট আমলের নির্বাচিত চেয়ারম্যান ও (সাবেক ছাত্রলীগের নেতা) সচিব নিজেদের সুবিধামতো একাধিক তালিকা তৈরি করে এই চাল আত্মসাৎ করেছেন।স্থানীয়রা জানান, তালিকার ২৭০ থেকে ২৯২ নম্...
ব্যবসাসহ দেশ পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে নারীদের এগিয়ে আসার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ব্যবসাসহ দেশ পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে নারীদের এগিয়ে আসার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানিকগঞ্জে নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজ খানম রিতা। রবিবার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানিকগঞ্জ সমন্বিত ভবনে নারী সমাবেশ ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, নারীরা যেমন দক্ষতার সঙ্গে পরিবার ও সংসার পরিচালনা করতে পারেন, তেমনি রাষ্ট্র পরিচালনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তাই ব্যবসা-বাণিজ্যসহ দেশ পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে নারীদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের সুযোগ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ নারী উদ্যোক...
পানছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ মার্চ) সকাল ৯টায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিকা বড়ুয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।আলোচনা সভায় বক্তারা বলেন, ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বে জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও তাদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করা গেলে একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। বক্তারা নারী অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য...