নাগেশ্বরীতে মাদকসেবিদের আঘাতে যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক সেবনে প্রতিবাদ করায় প্রতিবাদকারী আতাউর রহমানকে মাদকসেবিরা দলে-বলে আক্রমণ করে। এতে সে গুরুতর আহত হয়ে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি রয়েছে।ঘটনাটি ঘটেছে, উপজেলার নাখারগঞ্জ ইউনিয়নের আস্করনগর এলাকার সরকারটারী গ্রামে। ২১শে মার্চ শনিবার ঈদের দিন ওই এলাকার মজিবর রহমানের বাড়ীর পাশে রাস্তায় একদল কিশোর গ্যাং নেশাগ্রস্ত অবস্থায় মাটিতে গড়াগড়ি ও মাতলামি করেতে দেখে।আতাউর রহমান তার বাড়ির সামনে থেকে সরে যেতে বলে এবং প্রতিবাদ করায় নেশা সেবনকারীরা খেপে যায়। পরবর্তীতে সুযোগ পেয়ে শুক্রবার (২৭ মার্চ) কিশোর গ্যাং মিলে আক্রমণ করে। গুরুতর আহত হয়ে আতাউর রহমান নাগেশ্বরী হাসপাতালের ভর্তি হয়।এ ব্যপারে স্থানীয় আব্দুর রহিম বলেন, এরকম অন্যায় যাতে সমাজে না হয় তার প্রতিবাদ জানাই।এ ব্যপারে নাখারগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লুতফুর ...










