Sunday, October 18

সর্বশেষ

বেলকুচিতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে বেলকুচি ও চৌহালী উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র উপহার প্রদান করা হয়েছে। একই সাথে 'আমিরুল ইসলাম খান আলিম ফাউন্ডেশন'-এর পক্ষ থেকে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলিম (এমপি)।রবিবার (১৮ অক্টোবর) বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ আলোচনা সভা ও সহায়তা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলিম (এমপি) বলেন, "বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবার প্রিয় জন্মভূমি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মূল লক্ষ্যই হলো—ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রে...
বাংলাদেশি টাকায় আজকের বৈদেশিক মুদ্রা বিনিময় হার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বাংলাদেশি টাকায় আজকের বৈদেশিক মুদ্রা বিনিময় হার

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেন বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রার রূপান্তর ও বিনিময়ের পরিমাণও বাড়ছে। লেনদেনের সুবিধার্থে রবিবার (১৮ অক্টোবর) বাংলাদেশি টাকায় শীর্ষস্থানীয় বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ করা হয়েছে।গুগলের সর্বশেষ বিনিময় হার অনুযায়ী, আজ প্রতি মার্কিন ডলারের ক্রয়-বিক্রয় হার ১২৩ টাকা ৫৫ পয়সা। অন্যান্য প্রধান আন্তর্জাতিক মুদ্রার মধ্যে প্রতি ইউরো ১৩৮ টাকা ৮৫ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১৬৪ টাকা ৬৬ পয়সা, কানাডিয়ান ডলার ৮৭ টাকা ৩৬ পয়সা এবং অস্ট্রেলিয়ান ডলার ৮৫ টাকা ৭৯ পয়সায় কেনাবেচা হচ্ছে।এ ছাড়া এশীয় ও মধ্যপ্রাচ্যের মুদ্রার মধ্যে প্রতি সিঙ্গাপুরি ডলার ৯৬ টাকা ৯৪ পয়সা, সৌদি রিয়াল ৩২ টাকা ৮৫ পয়সা এবং ভারতীয় রুপি ১ টাকা ২৭ পয়সা নির্ধারিত হয়েছে। পাশাপাশি প্রতি জাপানি ইয়েন বিক্রি হচ্ছে ০ টাকা ৭৭ পয়সায়।ব্যাং...
জিম্বাবুয়ের কাছে হারের কারণ জানালেন তাসকিন
খেলাধুলা, সর্বশেষ

জিম্বাবুয়ের কাছে হারের কারণ জানালেন তাসকিন

|| স্পোর্টস ডেস্ক ||সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হারের পেছনে ম্যাচ পরিস্থিতি বুঝতে না পারা এবং ব্যাটারদের জুটি গড়তে ব্যর্থ হওয়াকে মূল কারণ হিসেবে স্বীকার করেছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ।শনিবার (১৭ অক্টোবর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩ ওভার ৪ বল খেলে মাত্র ১৭২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলীয় ইনিংসে ওপেনার তানজিদ হাসান তামিমের ৩৮ বলে করা ৪৬ রানই ছিল সর্বোচ্চ। ম্যাচ শেষে তাসকিন বলেন, ২৭০ রান তাড়া করে জেতা সম্ভব ছিল, কিন্তু ব্যাটাররা একটিও কার্যকারী জুটি গড়তে না পারায় তা সম্ভব হয়নি। তবে সামনে সুযোগ থাকায় পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েকে শুরুতেই চাপে ফেলেছিলেন তাসকিন আহমেদ...
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা
আন্তর্জাতিক, সর্বশেষ

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা

|| আন্তর্জাতিক ডেস্ক ||কানাডার আলবার্টা প্রদেশের পূর্বাঞ্চলে অবস্থিত অন্যতম ব্যস্ত সামরিক ঘাঁটি ওয়েইনরাইটে ভয়াবহ অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা ঘটেছে। গত শনিবার সংঘটিত এই দুর্ঘটনায় হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করা না হলেও প্রাদেশিক রাজধানী এডমন্টনের চিকিৎসাব্যবস্থায় ‘কোড অরেঞ্জ’ জরুরি অবস্থা জারি করা হয়েছে।কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি একে একটি ‘চলমান ও স্পর্শকাতর’ পরিস্থিতি উল্লেখ করে বলেন, ঘাঁটিতে ঘটে যাওয়া একটি গুরুতর ঘটনার জেরে এই অগ্নিকাণ্ড ও প্রাণহানির সূত্রপাত হয়। প্রধানমন্ত্রী মার্ক কার্নিও ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে নিশ্চিত করেছেন। আলবার্টার মুখ্যমন্ত্রী ড্যানিয়েল স্মিথ এই দুর্ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে জানান, এতে অনেক সাহসী সামরিক সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন।স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রবল বাতাসের কারণে ঘাঁটিটিতে আগুন দ্র...
সমতার ভিত্তিতে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা হবে: প্রধানমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ

সমতার ভিত্তিতে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা হবে: প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সময়োপযোগী করতে এবং সেনাবাহিনীর আধুনিকীকরণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।রবিবার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা (ন্যাশনাল স্ট্যান্ডার্ড) প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সেনা পরিবারের সদস্য হিসেবে নিজের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে আজ সশস্ত্র বাহিনীর হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছে, যেন সবাই নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। পতাকার মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব উল্লেখ করে ত...
লালনের বাণীতে শিল্পকলা একাডেমিতে ১৩৬তম তিরোধান দিবস পালন
বিনোদন, রাজধানী, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

লালনের বাণীতে শিল্পকলা একাডেমিতে ১৩৬তম তিরোধান দিবস পালন

|| বিনোদন ও সংস্কৃতি ডেস্ক | আলোকিত দৈনিক ||জাত-ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সাম্য ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া বাউল সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে লালনসংগীত ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই স্মরনাষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা সমবেত সংগীত পরিবেশন করেন। পরবর্তীতে লালনসংগীত পরিবেশন করেন দেশের বিশিষ্ট বাউল ও সংগীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়া, আলেয়া বেগম, লতিফ শাহ, নাসরিন সুলতানা বিউটি, সুমন রায়, কানিজ খন্দকার মিতু, বিমান চন্দ্র বিশ্বাস ও পাখি বাউলিয়ানা। এছাড়া জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরাও লালনের ভাবগান পরিবেশন করেন। শিল্পীদের কণ্ঠে ‘মিলন হবে কত দিনে’, ‘আমি অপার হয়ে বসে আছি’, ‘ধন্য ধন্য বলি তারে’ সহ সাঁই...
অর্থনৈতিক সংকটে উত্তাল ইউরোপের চার দেশ, গ্রেপ্তার ১২০০
আন্তর্জাতিক, সর্বশেষ

অর্থনৈতিক সংকটে উত্তাল ইউরোপের চার দেশ, গ্রেপ্তার ১২০০

|| আন্তর্জাতিক ডেস্ক ||জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, আবাসনসংকট ও শিক্ষাব্যবস্থার নানা সমস্যার প্রতিবাদে ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও পর্তুগালে রাস্তায় নেমেছেন লাখো মানুষ। গত শনিবার (১৭ অক্টোবর) এসব দেশে পৃথক বিক্ষোভ ও সমাবেশে ব্যাপক জনসমাগম হয়। কোথাও কোথাও বিক্ষোভ সহিংস আকার ধারণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশের সরকারের ওপর এই আন্দোলন নতুন করে রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির জেরে জনঅসন্তোষ আগামীতে ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে।সবচেয়ে বেশি সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভের একপর্যায়ে উগ্রপন্থীরা স...
জেডআরএফের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জেডআরএফের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত দুই নেতার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় জেডআরএফের পরিচালনা পর্ষদের সদস্য, মনিটর, সমন্বয়ক, আজীবন সদস্য এবং প্রস্তাবিত সদস্যসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৮ অক্টোবর একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে জিয়াউর রহ...
ঢাকায় ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ (রহ.) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ঢাকায় ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ (রহ.) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের সাবেক নায়েবে আমীর ও দীর্ঘদিনে সাবেক সেক্রেটারী জেনারেল ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ (রহ.)-এর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৬ অক্টোবর) বাদ আসর আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ (রহ.) আজীবন ইসলামী দাওয়াত ও ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি মনে প্রাণে মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ:)এর উপস্থাপিত ইসলামী বিপ্লবের চিন্তা দর্শন লালন করতেন এবং তাঁর যোগ্য উত্তরসূরী ছিলেন। তিনি মরহুম মওলানার জীবনীর উপরে পিএইচডি ডিগ্রী অর্জন করেছিল...
নাগেশ্বরীতে খাদ্য বিভাগের উপ-খাদ্য পরিদর্শক নুরুজ্জামান চৌধুরীর ইন্তেকাল‎
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে খাদ্য বিভাগের উপ-খাদ্য পরিদর্শক নুরুজ্জামান চৌধুরীর ইন্তেকাল‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা খাদ্য অফিসের সহকারী পরিদর্শক নুরুজ্জামান চৌধুরী (পুটু) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।‎শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ১১ মাথা বাজার এলাকার বাসিন্দা ছিলেন।‎মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।‎তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বিকেলে ১১ মাথা স্কুল মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।‎মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।...