Thursday, October 8

আন্তর্জাতিক

বাংলাদেশকে শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের, সেনাবাহিনীকে স্যালুট
আন্তর্জাতিক

বাংলাদেশকে শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের, সেনাবাহিনীকে স্যালুট

ছাত্র আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনার সরকারের। সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি। এমন অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে স্যালুট জানিয়েছে যুক্তরাষ্ট্র।মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। গত কয়েক সপ্তাহে অনেক প্রাণ ঝরেছে। আমরা সামনের দিনগুলোতে শান্তি ও সংযমের আহ্বান জানাচ্ছি।সোমবার (৫ আগস্ট) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, এটি যদি সত্য হয় যে, সেনাবাহিনী আইনানুগ প্রতিবাদকারীদের বিরুদ্ধে দমনপীড়নের আহ্বানকে প্রতিহত করেছে, তবে তা একটি ইতিবাচক অগ্রগতি হবে।তিনি আরও বলেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। আমরা বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তন পরিচালনার আহ্বান জানাচ্ছি।আরেক প্রশ্নের জবাবে মার্কিন মুখপাত্র বলেন, আমরা চাই, বাংল...
ইউক্রেনে পৌঁছালো যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান
আন্তর্জাতিক

ইউক্রেনে পৌঁছালো যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্র অবশ্য সরাসরি এফ-১৬ ফাইটার জেট ইউক্রেনের হাতে তুলে দেয়নি। কারণ, নিয়মমতো সে কাজ তারা করতে পারে না। যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিমান পাঠিয়েছে ডেনমার্ক এবং নেদারল্যান্ডসকে। এই দুই দেশ প্রথম ব্যাচের এফ-১৬ বিমান পাঠিয়েছে ইউক্রেনকে। ডেনমার্ক ইউক্রেনকে সব মিলিয়ে ১৯টি এফ-১৬ দেবে বলেছিল। নেদারল্যান্ডস বলেছিল ২৪টি। তারই প্রথম ব্যাচের যুদ্ধবিমানগুলো পৌঁছেছে ইউক্রেনে। নরওয়ে এবং বেলজিয়ামও ইউক্রেনকে এফ-১৬ দেবে বলে জানিয়েছে।সাধারণত এফ-১৬ চালানোর জন্য তিন বছরের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু ইউক্রেনের ফাইটার পাইলটদের মাত্র নয় মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।রাশিয়ার অবশ্য বলছে, এফ-১৬ যুদ্ধবিমান যুদ্ধের ধারা বদলাতে পারবে না। প্রতিটি এফ-১৬ বিমান সারফেস টু এয়ার মিসাইল দিয়ে ধ্বংস করা হবে।এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সব মিলিয়ে ১৩০টি এফ-১৬ বিমান প্রয়োজন তার। এগুলোর সাহায্যে...
প্রতিশোধ নেওয়া এখন আমাদের কর্তব্য : খামেনি
আন্তর্জাতিক

প্রতিশোধ নেওয়া এখন আমাদের কর্তব্য : খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলের বিরুদ্ধে ‘কঠোর শাস্তির’ অঙ্গীকার করেছেন। হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানে নিহত হওয়ার পর তিনি এই হুঁশিয়ারি দেন। ইরানের সরকারি সংবাদসংস্থা ইরনা খামেনির এ বিবৃতি প্রকাশ করেছে।খামেনি বলেন, হানিয়াকে হত্যার এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের অপরাধী, জঙ্গি ও জায়নবাদী শাসকরা কঠিন শাস্তি পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। ইরানের ভূখণ্ডে হানিয়ার রক্ত ঝরেছে, প্রতিশোধ নেওয়া এখন আমাদের কর্তব্যে পরিণত হয়েছে। উল্লেখ্য, হানিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান।...
বন্দী ফিলিস্তিনিকে ধর্ষণ, ৯ ইসরায়েলি সেনা গ্রেপ্তার
আন্তর্জাতিক

বন্দী ফিলিস্তিনিকে ধর্ষণ, ৯ ইসরায়েলি সেনা গ্রেপ্তার

ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ বেশ পুরোনো। কিন্তু নেতানিয়াহুর সরকার এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড সব সময় প্রশ্রয় দিয়ে আসছে। কিন্তু এবার প্রথা ভেঙে ৯ সেনাকে গ্রেপ্তার করেছে মিলিটারি পুলিশ।জানা গেছে, ওই বন্দীকে হাসপাতালে নেওয়া হলে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। তাকে এতই অত্যাচার করা হয়েছে যে তিনি হাঁটতে পারছেন না। চিকিৎসকরা তার পায়ুপথে মারাত্মক জখম দেখেছেন।আলজাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৯ জুলাই) ইসরায়েলের নেজেভ মরুভূমির কুখ্যাত সদে তেইমান বন্দিশিবিরে অভিযান চালায় মিলিটারি পুলিশ। এ সময় সেনারা তাদের বাঁধা দেয়। চলে তর্ক-বিতর্ক। এক পর্যায়ে বেরিকেড দিয়ে মরিচের স্প্রে ব্যবহার এবং হাতাহাতিতে জড়ায় সেনারা। কিন্তু শেষমেশ সেখান থেকে অভিযুক্ত ৯ সেনাকে গ্রেপ্তার করা হয়।উল্লেখ্য, ফিলিস্তিনিরা এবং অধিকার গোষ্ঠীগুলো অনেক আগে থেকে...
হামাসপ্রধান ইসমাইল হানিয়েহ ইরানে নিহত
আন্তর্জাতিক

হামাসপ্রধান ইসমাইল হানিয়েহ ইরানে নিহত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। ইসমাইল হানিয়েহ তার এক দেহরক্ষীসহ তেহরানে নিহত হয়েছেন বলে বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী।ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের সেপাহ নিউজের এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে হামাস ইসলামিক রেজিস্ট্যান্সের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়াহের বাসভবনে হামলা চালানো হয়। এতে তিনি এবং তার এক দেহরক্ষী নিহত হয়েছে।ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানে এক ইসরায়েলি হামলায় ইসমাইল হানিয়েহ নিহত হয়েছেন।ওই বিবৃতিতে বলা হয়েছে, আমাদের ভাই, নেতা, মুজাহিদ ইসমাইল হানিয়েহ, আন্দোলনের প্রধান তেহরানে তার সদর দফতরে ইহুদিবাদী আগ্রাসনে নিহত হয়েছেন। তিনি ইরানের নবনিযুক্ত প্রেসিড...
নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভেনেজুয়েলায় ব্যাপক বিক্ষোভ
আন্তর্জাতিক

নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভেনেজুয়েলায় ব্যাপক বিক্ষোভ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশব্যাপী বিক্ষোভে ফেটে পড়েছেন হাজারো মানুষ। নির্বাচনকে বিতর্কিত দাবি করে এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেন দেশটির মানুষ। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান সহকারে প্রেসিডেন্টের বাসভবনের দিকে রওনা হয়।বিক্ষোভকারীরা ফ্যালকন রাজ্যে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পূর্বসূরি হুগো শ্যাভেজের একটি মূর্তি ভেঙে ফেলার পরপরই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জয়ের দাবি করেছেন। এর প্রতিবাদে হাজার হাজার ভেনেজুয়েলিয়ান তার প্রাসাদের উদ্দেশে রওনা হয়েছে। এ সময় তারা সামাজিক যোগাযোগমাধ্যমে স্লোগান দেয়, ‘স্বৈরশাসকের পতন চাই’।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীজুড়ে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ন্যাশনাল গার্ডের সদস্যরা টিয়ার গ্যা...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন কমলা হ্যারিস
আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন কমলা হ্যারিস

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এর আগে এই পদে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন সাবেক মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি।মনোনয়ন জমা দেওয়ার পর এক্স হ্যান্ডলে এ খবর জানিয়ে কমলা লিখেছেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ফর্মগুলোতে স্বাক্ষর করেছি। আমি প্রতিটি ভোট অর্জনের জন্য কঠোর পরিশ্রম করব। আর নভেম্বরে আমাদের জনগণের শক্তিতে বলীয়ান প্রচারই জয়ী হবে।’বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর গত শুক্রবার কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন দেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এরপর থেকে কমলার জনসমর বাড়তে থাকে।এদিকে বাইডেন সরে দাঁড়ানোর পর ট্রাম্পের ওপর যে চাপ বাড়ছে সেদিকে ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক পরিচালিত জরিপগুলো। সম্প্রতি দেখা গেছে, এক জরিপে ট্রাম্...
ওবামার সমর্থন পেয়ে জনপ্রিয়তা বাড়লো কমলা হ্যারিসের
আন্তর্জাতিক

ওবামার সমর্থন পেয়ে জনপ্রিয়তা বাড়লো কমলা হ্যারিসের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন পাওয়ার পর কমলা হ্যারিসের জনপ্রিয়তা বাড়ার তথ্য উঠে এসেছে বিভিন্ন জরিপে। শুক্রবার (২৬ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থনের কথা জানান বারাক ওবামা।বিবৃতিতে তিনি বলেন, ডেমোক্রেট দলের প্রার্থী হিসেবে সবচেয়ে যোগ্য ব্যক্তি কমলা হ্যারিসই। এখন পর্যন্ত দলটির শতাধিক নেতা সমর্থন দিয়েছেন কমলাকে।তার বিবৃতির পরপরই বিভিন্ন জরিপে কয়েক ধাপ এগিয়ে যান কমলা হ্যারিস। এরই মধ্যে রয়টার্সের জরিপে ৪৪ শতাংশ সমর্থন পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন এই সম্ভাব্য ডেমোক্রেট প্রার্থী। অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারের জরিপে ট্রাম্পের চেয়েও ৬ পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে আছেন কমলা।...
জম্মু-কাশ্মীরে গুলিতে মেজরসহ ভারতীয় সেনা নিহত ৪
আন্তর্জাতিক, সংবাদ

জম্মু-কাশ্মীরে গুলিতে মেজরসহ ভারতীয় সেনা নিহত ৪

ভারতের জম্মু-কাশ্মীরের দোদা জেলায় গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন মেজরও আছেন। সোমবার এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।মঙ্গলবার সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, দোদা জেলার দেসায় গতকাল যৌথ অভিযান চালায় ভারতের সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ। রাত নয়টার দিকে সন্ত্রাসীদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। এতে এক মেজরসহ চার ভারতীয় সেনা নিহত হয়।গত সপ্তাহে জম্মু অঞ্চলের কাঠুয়ায় গোলাগুলিতে পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছিল। সেদিন কাঠুয়া থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মাচেদি-কিন্ডলি-মালহার সড়কে সেনাবাহিনীর যানবাহন নিয়মিত টহলে দেওয়ার সময় সন্ত্রাসী হামলা করলে পাঁচ সেনা নিহত ও ছয়জন আহত হয়।এর কয়েকদিন আগে রাজৌরি জেলায় সেনা ক্যাম্পে হামলা চালানো হয়। তাতে এক সেনা সদস্য আহত হন।...
ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত
আন্তর্জাতিক, সংবাদ

ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত

ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে রিপাবলিকান পার্টি। ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ওহাইও রাজ্যের সিনেটর জেডি ভ্যান্স তার রানিংমেট বা সহযোগী (ভাইস প্রেসিডেন্ট) মনোনীত হয়েছেন।স্থানীয় সময় সোমবার (১৫ জুলাই) উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।সম্মেলনে প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প নিজেই নির্বাচনে তার রানিংমেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদে ভ্যান্সকে বেছে নেওয়ার ঘোষণা দেন। খবর সিএনএনের।ভ্যান্স এক সময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন। কিন্তু ২০২১ সালে ক্যাপিটল হিলের ঘটনার পর ট্রাম্পের ঘনিষ্ঠ হন তিনি। বর্তমানে আদর্শগতভাবে জেডি ভ্যান্সকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের মিত্র মনে করা হয়।রিপাবলিকানরা মনে করেন, আসন্ন নির্বাচনে ট্রাম্পের পক্ষে তৃণমূলের ভোটার ও সমর্থকদের চাঙ...