Thursday, October 8

আন্তর্জাতিক

মুখোমুখি বিতর্কে কমলার কাছে হেরে গেলেন ট্রাম্প
আন্তর্জাতিক, সর্বশেষ

মুখোমুখি বিতর্কে কমলার কাছে হেরে গেলেন ট্রাম্প

প্রথমবারের মতো সরাসরি বিতর্কে মুখোমুখি হয়েই বাজিমাত করলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিতর্কের শুরু থেকেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চেপে ধরেন তিনি। একের পর এক যুক্তির বাণে ট্রাম্পের প্রায় প্রতিটি কথার তথ্যনির্ভর জবাব দেন। নভেম্বরের প্রথম সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় এবিসি নিউজের আয়োজনে এ বিতর্ক অনুষ্ঠিত হয়।বিতর্ক মঞ্চে প্রবেশ করেই ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন কমলা। দুজনের করমর্দন শেষে কমলার বক্তব্য দিয়ে শুরু হয় বিতর্ক। এদিন উভয় নেতা গাজা যুদ্ধ, অর্থনীতি, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, মূল্যস্ফীতি, অভিবাসন নীতি ও গর্ভপাতসহ নানা বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। তবে কমলার সামনে পাত্তাই পাননি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। শেষমেশ একপর্যায়ে কমলাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ ভাইস প্রেসিডেন্ট হিসেবে বর্ণন...
বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্রের মরদেহ ৪৮ ঘন্টা পর ফেরত দিল ভারত
আন্তর্জাতিক, সর্বশেষ

বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্রের মরদেহ ৪৮ ঘন্টা পর ফেরত দিল ভারত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত ৭ম শ্রেণির ছাত্রের মরদেহ ৪৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারত। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ভারতীয় পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।সিলেটের স্বর্ণা দাসের পরে গত সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নিতহ হয়। এ সময় তার বাবা শ্রী মহাদেব কুমার সিংহ ও দরবার আলী নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। তারা বর্তমানে রংপুরে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির ধনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাত ১টার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে আমরা তার পরিবারের কাছে...
মণিপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
আন্তর্জাতিক, সর্বশেষ

মণিপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

মণিপুরে কুকি ও মেইঅব্যাহততেই জাতিগোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান সহিংসতার জেরে রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে রাজধানী ইম্ফলে গভর্নরের বাসভবন বা রাজভবনের সামনে বিপুলসংখ্যক স্কুল ছাত্র এই বিক্ষোভ করে যাচ্ছে।জানা গেছে, রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে কার্যকরী উদ্যোগ নিতে ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য রাজ্যপাল বা গভর্নরকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টায় এই আল্টিমেটামের সময়সীমা শেষ হবে।শিক্ষার্থীরা এখন রাজ্যপাল লক্ষ্মণ আচার্যের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। সেই সঙ্গে তারা এও ঘোষণা দিয়েছে যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজভবনের সামনে অবস্থান করবে। রাজ্যপাল যদি তাদের দাবি পূরণে ব্যর্থ হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে শিক্ষা...
মালয়েশিয়ায় এক্সক্যাভেটরচাপায় এক বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক, প্রবাস, সর্বশেষ

মালয়েশিয়ায় এক্সক্যাভেটরচাপায় এক বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার কেদাহ রাজ্যে এক্সক্যাভেটরচাপায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাজ্যের কুলিমের কামপুং তেরাপ বাতু ১০-এর খনিতে এ দুর্ঘটনা ঘটে।এক্সক্যাভেটর চালানো অবস্থায় এর নিচে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান ৩০ বছর বয়সী ওই বাংলাদেশি। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের প্রধান মোহাম্মদ শাহির রেজা রুসলাল জানান, শনিবার বেলা ১১টা ৫৩ মিনিটের দিকে একটি জরুরি কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। ঘটনাস্থলে একটি এক্সক্যাভেটর বিধ্বস্ত হয়ে পড়ে থাকতে দেখেন।এক্সক্যাভেটরটি বাম দিকে উল্টো ছিল এবং এর নিচে চাপা পড়ে ছিলেন ওই বাংলাদেশি। এ সময় তাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাকে মৃত ঘোষণা করা হয়।এরপর দুপুর পৌনে ২টার দিকে উদ্ধার অভিযান শেষ করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।...
সেভেন সিস্টার্সের ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সৈন্যরা
আন্তর্জাতিক, সর্বশেষ

সেভেন সিস্টার্সের ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সৈন্যরা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএএল)।দেশটির সংবাদমাধ্যমকে একাধিক সূত্র বলেছে, কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রঙ ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায়, সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে।ছবিতে দেখা যায়, পাথরের গায়ে ইংরেজিতে ২০২৪ সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে।নিউজফাই বলছে, দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাসের কাছের কাপাপুতে ইন্দো-তিব্বত ...
পিটিআই’র সমাবেশকে ঘিরে পাকিস্তানে উত্তেজনা
আন্তর্জাতিক, সর্বশেষ

পিটিআই’র সমাবেশকে ঘিরে পাকিস্তানে উত্তেজনা

পাকিস্তানের রাজাধানী ইসলামাবাদের কাছেই আজ (৮ সেপ্টেম্বর) সমাবেশ করতে যাচ্ছে ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে এই সমাবেশকে ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। কারণ ইসলামাবাদের প্রশাসন নিরাপত্তার ক্ষেত্রে রেড অ্যালার্ট জারি করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে অনেক জাতীয় সড়ক।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুলিশ কর্মকর্তাদের নির্দিষ্ট সীমার মধ্যে থাকাসহ কর্তব্যে নিয়োজিতদের সরঞ্জাম দিয়ে সজ্জিত করা ও এ সময় মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে।তাছাড়া পুলিশ পিটিআইয়ের সমাবেশের কাছাকাছি জায়গা থেকে একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করেছে। ওই ব্যাগ থেকে একটি হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, বৈদ্যুতিক তার ও অন্যান্য বিস্ফোরক উপাদান পাওয়া গেছে।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে বোমা নিস্ক্রিয় দল রয়েছে ও এ বিষয়ে তদন্ত চলছে।কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা জোরদার করতে পুলিশ, রেঞ্জার্স ও আধাসামরিক বাহিনীসহ আইন-শৃ...
পাকিস্তানের নতুন পররাষ্ট্র সচিব আমনা বালুচ
আন্তর্জাতিক, সর্বশেষ

পাকিস্তানের নতুন পররাষ্ট্র সচিব আমনা বালুচ

পাকিস্তানের নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেয়েছেন দেশটির ফরেন সার্ভিসের কর্মকর্তা আমনা বালুচ। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম ও লুক্সেমবুর্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা আমনা বালুচ আগামী ১১ সেপ্টেম্বর নতুন দায়িত্বে যোগ দেবেন। খবর জিও টিভির।পররাষ্ট্র সচিব পদে তিনি মুহাম্মদ সাইরাস সাজ্জাদ কাজীর স্থলাভিষিক্ত হচ্ছেন। সাজ্জাদ কাজী ১০ সেপ্টেম্বর নিয়মিত চাকরি থেকে অবসরে যাচ্ছেন। তারপর তিনি পাকিস্তানের কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের (এফপিএসসি) সদস্য হিসাবে যোগ দেবেন।ইইউতে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে যোগদানের আগে আমনা বালুচ মালয়েশিয়ায় পাকিস্তানের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রিধারী বালুচ ১৯৯১ সালে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের চাকরিতে যোগ দেন। তিনি চীনের চেংডুতে পাকিস্তানের কনসাল জেনারেলসহ বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন কর...
শান রাজ্যে মিয়ানমার জান্তার বিমান হামলায় নিহত ১৯
আন্তর্জাতিক, সর্বশেষ

শান রাজ্যে মিয়ানমার জান্তার বিমান হামলায় নিহত ১৯

চীনা সীমান্তের কাছে জাতিগত সশস্ত্র বাহিনীর দখল করা শান রাজ্যের একটি অভ্যন্তরীণ বাস্তুচ্যুত (আইডিপি) শিবিরে বিমান হামলা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে এসব হামলা চালানো হয়। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও আছে।মিয়ানমার বিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এসব হামলায় নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে।টাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, উত্তর শান রাজ্যের মুক্ত শহরগুলোতে ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে ভারী বোমা ফেলে যুদ্ধাপরাধ করছে জান্তা বাহিনী।টিএনএলএ বলছে, শুক্রবার রাত দেড়টায় নামখাম শহরে চীনা সীমান্তের কাছে জান্তা বাহিনীর যুদ্ধ বিমান থেকে ৫০০ পাউন্ডের দুটি বোমা ফেলা হয়েছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুইজন শিশু ও একজন অন্তঃস্বত্ত্বা নারী ছিল।...
বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে: জাতিসংঘ
আন্তর্জাতিক, সর্বশেষ

বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে: জাতিসংঘ

চলতি বছরের আগস্টে জাতিসংঘের খাদ্য মূল্যের সূচক কিছুটা কমেছে।শুক্রবার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত পরিসংখ্যানে এমন তথ্য জানানো হয়েছে।ইউএন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন দ্বারা সংকলিত মূল্য সূচকটি কমে ১২০ দশমিক ৭ পয়েন্টে দাঁড়িয়েছে। জুলাইতে এই পয়েন্ট ছিল ১২১ পয়েন্ট।ইউক্রেনে রাশিয়ার হামলার পর ২০২২ সালের মার্চে খাদ্যের দাম বেড়ে সর্বোচ্চ হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে এফএও এর সূচক কমে তিন বছরের মধ্যে সর্বনিম্ন হয়।এক বছর আগের তুলনায় ভ্যালু এক দশমকি এক শতাংশ ও ২০২২ সালের মার্চের তুলনায় ২৪ দশমিক ৭ শতাংশ কম রয়েছে।চলতি বছরের সেপ্টেম্বরে এফএও শস্য উৎপাদন ২০২৪ সালে ২ দশমিক ৮ মিলিয়ন মেট্রিক টন কমে ২ দশমিক ৮৫১ বিলিয়ন টনে দাঁড়ানোর পূর্বাভাস দেয়।মূলত ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো ও ইউক্রেনে গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে শস্যের উৎপাদন কমার ইঙ্গিত।সূত্র: রয়টার্স...
কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেব: রাহুল
আন্তর্জাতিক, সর্বশেষ

কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেব: রাহুল

জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের নির্বাচনী প্রচার শুরু করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।বুধবার (৪ সেপ্টেম্বর) জম্মুর রামবন এবং কাশ্মীর উপত্যকার অনন্তনাগে কংগ্রেসের দু’টি জনসভায় বক্তৃতা করেন তিনি।দুই জায়গাতেই রাহুল প্রতিশ্রুতি দেন, ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে সর্বতোভাবে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে সচেষ্ট হবে। খবর আনন্দবাজারের।রামবনের সভায় জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করা নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে কটাক্ষ করে রাহুল বলেন, স্বাধীন ভারতের ইতিহাসে অনেকগুলি কেন্দ্রশাসিত অঞ্চলকে রাজ্যের মর্যাদা দেওয়ার নজির রয়েছে। কিন্তু রাজ্যের মর্যাদা ছিনিয়ে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার উদাহরণ মাত্র একটি- জম্মু ও কাশ্মীর। মানুষের অধিকার হরণের এমন নজির আর ভারতের ইতিহাসে নেই।প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ অগস্ট মোদী সরকার ৩৭০ নম্বর ধারা বাতিল করে। ফলে বিশেষ মর্যাদা...