ইমরান খানের দৃষ্টিশক্তি নিয়ে পাকিস্তান সরকারের দাবি প্রত্যাখ্যান পরিবারের
|| আন্তর্জাতিক ডেস্ক ||কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দৃষ্টিশক্তি উন্নত হওয়ার বিষয়ে পাকিস্তান সরকারের গঠিত মেডিকেল বোর্ডের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তার পরিবার। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইমরান খানের বোন আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অনাস্থার কথা জানান। তিনি স্পষ্ট করে বলেন, সরকারি বোর্ডের এই প্রতিবেদনটি পরিবারের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খবর: আল জাজিরার।সম্প্রতি সরকার নিযুক্ত একটি মেডিকেল বোর্ড ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করে দাবি করে যে, তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, কয়েক সপ্তাহ আগের তুলনায় তার ডান চোখের দৃষ্টিশক্তি ৬/৩৬ থেকে উন্নত হয়ে এখন ৬/৯ এ দাঁড়িয়েছে। এমনকি ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ড. আসিম ইউসুফের সাথেও এ বিষয়ে বোর্ডের চিকিৎসকরা কথা বলেছেন বলে জানানো হয়।ড. আসিম একটি ভিডিও ...










