সোমবার, এপ্রিল ১৩

আন্তর্জাতিক

সাইফার মামলায় খালাস পেলেন ইমরান খান
আন্তর্জাতিক, সংবাদ

সাইফার মামলায় খালাস পেলেন ইমরান খান

রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস, অর্থাৎ সাইফার মামলায় বেকসুর খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) ভাইস প্রেসিডেন্ট শাহ মেহমুদ কুরেশি।সোমবার (৩ জুন) রাজধানী ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি আমির ফারুক ও বিচারক মিয়াগুল হাসান আওরঙ্গজেব এক রায়ে আলোচিত ওই দু’জনকে বেকসুর খালাস দেন।পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, চলতি বছর জানুয়ারিতে ইমরান খান ও শাহ মেহমুদ কুরেশিকে অভিযুক্ত করে ১০ বছর করে জেল দিয়েছিল আদালত। পরে ওই রায় বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন পিটিআইয়ের আইনজীবীরা। সোমবার সেই আবেদনের ওপর শুনানি ছিল। শুনানি শেষে সংক্ষিপ্ত এক রায়ে ইমরান-কুরেশিকে মামলা থেকে মুক্তি দেন আইএসইচসির বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেবের দ্বৈত বেঞ্চ।ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রীয় তথ্য ফাঁস সংক্রান্ত বিতর্ক শুরু হ...
ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু, আগেই এক আসনে জয়ী বিজেপি
আন্তর্জাতিক, সংবাদ

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু, আগেই এক আসনে জয়ী বিজেপি

ভারতের লোকসভা নির্বাচনের ৫৪৩ আসনের ভোট গণনা শুরু হয়েছে সকাল সাড়ে ৮টায়। কিন্তু তার আগেই গুজরাটের সুরাট লোকসভা আসনে জয়লাভ করেছে বিজেপি। একমাত্র এই আসনেই ভোট গণনার আগেই ফল প্রকাশ হয়েছে। কারণ এই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল।গুজরাটের নির্বাচনী ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। বিজেপির প্রার্থী মুকেশ দালালসহ ১১ জন প্রার্থী সুরাট আসনে মনোনয়ন জমা দিলেও, মনোনয়ন প্রত্যাহারের দিন নয়জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। কংগ্রেসের প্রার্থী নীলেশ কুম্ভনী মনোনয়ন প্রত্যাহার না করলেও, ত্রুটির কারণে তাঁর মনোনয়ন বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।...
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো স্পেন-নরওয়ে
আন্তর্জাতিক, সংবাদ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো স্পেন-নরওয়ে

অবশেষে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইউরোপের দুই দেশ স্পেন ও নরওয়ে। শিগগিরই ইউরোপের আরেক দেশ আয়ারল্যান্ডও একই পথে হাঁটবে বলে জানিয়েছে। যদিও স্পেন এবং নরওয়ের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। তেল আবিব বলেছে, সাত মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের মাঝে স্পেন ও নরওয়ের এমন সিদ্ধান্ত হামাসের জন্য পুরস্কার।ইউরোপের তিন দেশ মনে করে, তাদের এই সিদ্ধান্তের শক্তিশালী প্রতীকী প্রভাব রয়েছে; যা অন্যান্যদের অনুসরণে উৎসাহ জোগাবে। মঙ্গলবার নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির ঘোষণা দিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড এই পদক্ষেপকে ‌‌‘‘নরওয়ে-ফিলিস্তিন সম্পর্কের জন্য বিশেষ দিন’’ বলে অভিহিত করেছেন।তিনি বলেছেন, ‘‘৩০ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি রাষ্ট্রের সবচেয়ে উৎসাহী রক্ষকদের অন্যতম নরওয়ে।’’ নরওয়ের ঘোষণার কিছুক্ষ...
গাজায় প্রাণহানি ৩৬ হাজার ছাড়াল
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় প্রাণহানি ৩৬ হাজার ছাড়াল

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। এছাড়া ৮১ হাজার মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলুর।মঙ্গলবার (২৮ মে) এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত এবং ৩৮৩ জন আহত হয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে হাসপাতালে আনা হয়েছে এমন নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ৩৬ হাজার ৫০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৫ হাজার শিশু এবং ৯ হাজার নারী রয়েছেন।এছাড়া আহত হয়েছে ৮ হাজারের বেশি শিশু এবং ৬ হাজারের বেশি নারীসহ কমপক্ষে ৮১ হাজার ২৬ ফিলিস্তিনি। তাদের মধ্যে প্রায় ১১ হাজারের বেশি মানুষের জরুরি চিকিৎসা প্রয়োজন।বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক ফিলিস্তিনি এখনো নিখোঁজ রয়েছেন। ইসরায়েলের অবিরাম বিমান ও স্থল হামলার কারণে অনেক জায়গায় অ্যাম্বুলেন্সগুলো পৌঁছাতে না পারায় এখন...
নারী সেজে প্রেম ও বিয়ে, প্রতারক যুবক গ্রেফতার
আন্তর্জাতিক, সংবাদ

নারী সেজে প্রেম ও বিয়ে, প্রতারক যুবক গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়। পরিচয় পরিণত হয় প্রণয়ে। এক বছরের প্রেমের সম্পর্ক একপর্যায়ে বিয়ের মাধ্যমে পূর্ণতা পায়। কিন্তু সংসার শুরু কিছুদিন পরেই স্বামী জানতে পারলেন যে তার স্ত্রী আসলে নারী নন, পুরুষ! অবিশ্বাস্য হলেও দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ায় এমন ঘটনা ঘটেছে।সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্যানুযায়ী, একে (ছদ্মনাম) নামক ওই ভুক্তভোগী যুবক ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের নারিঙ্গুল এলাকার বাসিন্দা। ২০২৩ সালে তিনি আদিন্দা কানজা (২৬) নামক এক তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হন।পরিচয় হওয়ার পরে প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। শেষমেশ চলতি বছরের এপ্রিলে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু বিয়ের পরেও দেখা দেয় বিপত্তি।একে জানান, ভিডিও কলে কথা বলার সময় কানজা সবসময় শুধু মুখ দেখা যায়, এমন ঐতিহ্যবাহী মুসলিম পোশাক পরে থাকতেন। তাছাড়া নিজেকে একজন ধর্মপ্রাণ মুস...
ইরানের প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন আহমাদিনেজাদ
আন্তর্জাতিক, সংবাদ

ইরানের প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন আহমাদিনেজাদ

ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। আগামী ২৮ জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর দেশটি গত সপ্তাহে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করে। গত শনিবার (২৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের একটি সংবাদমাধ্যম।প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ঘোষণা করেছেন তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছেন। আহমাদিনেজাদ সমর্থকদের পরিচালিত দোলাত বাহার টেলিগ্রাম চ্যানেল ভক্তদের উদ্দেশে আহমাদিনেজাদের একটি ভিডিও পোস্ট করেছে।সেখানে আহমাদিনেজাদ বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে ‘পরিস্থিতির উন্নতির জন্য পরিবর্তন হচ্ছে।’আহমাদিনেজাদ আরও বলেন, ‘শুধু ইরানে নয়, সারা বিশ্বেই দ্রুত পরিবর্তন ঘটছে এবং আমি আশাবাদী যে, আমরা শিগগ...
দিল্লির শিশু হাসপাতালে অগ্নিকাণ্ড, ৭ নবজাতকের মৃত্যু
আন্তর্জাতিক, সংবাদ

দিল্লির শিশু হাসপাতালে অগ্নিকাণ্ড, ৭ নবজাতকের মৃত্যু

ভারতের দিল্লিতে একটি শিশু হাসপাতালে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটেছে। এতে সাত নবজাতকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন শিশু।শনিবার (২৫ মে) দিবাগত গভীর রাতে দিল্লির ওই হাসপাতালে ভয়াবহ ওই ঘটনা ঘটে। রবিবার (২৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গভীর রাতে দিল্লির একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাত নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় একটি বেবি কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডের বিষয়ে শনিবার গভীর রাত ১১টা ৩২ মিনিটে খবর পায়। পরে আগুন নিয়ন্ত্রণে ১৬টির মতো ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছায়।কর্মকর্তারা জানিয়েছেন, ভবন থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন থাকা সাত শিশু মারা যায়। আরও পাঁচ শিশু বর্তমানে ...
রাইসিকে বিদায় জানাতে ৬৮ দেশের প্রতিনিধি ইরানে
আন্তর্জাতিক, সংবাদ

রাইসিকে বিদায় জানাতে ৬৮ দেশের প্রতিনিধি ইরানে

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সবচেয়ে বড় জানাজা হয় তেহরানে। বুধবার (২২শে মে) রাজধানীর তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজায় লাখো মানুষ অংশ নেয়। এ দিন রাইসিকে সম্মান জানাতে অংশ নিয়েছেন ৬৮ দেশের প্রতিনিধি।আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, বিদেশি গণ্যমান্য ব্যক্তিদের অভ্যর্থনা জানান ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ মোখবার, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা। সংকটকালে ইরানের পাশে থাকায় বিদেশি রাষ্ট্রের নেতাদের ধন্যবাদ জানান তারা।জানাজায় অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইব্রাহিম রাইসির রাষ্ট্রনায়ক হিসেবে দক্ষতা ও বন্ধুত্বভাবাপন্ন মনোভাব স্মরণ করেন এবং নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করেন।সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তেহরানে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন। এ সময় উপস্থিত থাকাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ক...
আজ ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক, সংবাদ

আজ ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

দুদিনের সফরে মঙ্গলবার (২১শে মে) ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওঙ। গত তিন দশকের মধ্যে অস্ট্রেলিয়ান কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর হবে এটি।সোমবার (২০শে মে) অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পেনি ওঙের সফর নিয়ে একটি প্রেস রিলিজ প্রকাশ করে।এতে পেনি ওঙ বলেন, একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যকে এগিয়ে নিতে আমি এই সপ্তাহে বাংলাদেশ ও সিঙ্গাপুর সফর করতে যাচ্ছি। ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার সম্পৃক্ততা বাড়ানোর প্রচেষ্টায় এই প্রথমবারের মতো বাংলাদেশে যেতে পারব।তিনি আরও বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তন, অঞ্চলভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা এবং মানব পাচারের মতো চ্যালেঞ্জগুলোর বাস্তবমুখী সমাধানের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে অস্ট্রেলিয়া। বিষয়গুলো নিয়ে ঢাকায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরর...
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের রহস্য উদঘাটনে তদন্ত শুরু
আন্তর্জাতিক, সংবাদ

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের রহস্য উদঘাটনে তদন্ত শুরু

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা তদন্তে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দলকে দায়িত্ব দিয়েছেন ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি।সোমবার (২০শে মে) ইরানের রাষ্ট্রীয় বার্তা এই তথ্য জানিয়েছে।প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার আলী আবদুল্লাহি। ইতিমধ্যে প্রতিনিধি দলটিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। মিশন শেষ হলে তদন্তের ফলাফল পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।উল্লেখ্য, সোমবার দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মেলে।সূত্র: ইরনা...