সার্বিয়ান সংসদে ধোঁয়া গ্রেনেড নিক্ষেপ, আইনপ্রণেতা আহত
|| আন্তর্জাতিক ডেস্ক ||সার্বিয়ার বিরোধী দলের আইনপ্রণেতারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভরত শিক্ষার্থীদের সমর্থনে মঙ্গলবার (৪ মার্চ) সংসদ ভবনের ভিতরে ধোঁয়া গ্রেনেড নিক্ষেপ ও পেপার স্প্রে ব্যবহার করেছেন। এ সময় একজন আইনপ্রণেতা স্ট্রোকে আক্রান্ত হন। বুধবার (৫ মার্চ) সকালে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।জানা যায়, ১৫ জনের মৃত্যুর পর থেকে চার মাস ধরে শিক্ষার্থী নেতৃত্বাধীন বিক্ষোভ চলছে, যা এখন পর্যন্ত প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিচের এক দশকের শাসনের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বিক্ষোভে শিক্ষক, কৃষক এবং অন্যান্যরা যোগ দিয়েছেন, যারা সরকারের ব্যাপক দুর্নীতি এবং অদক্ষতার নিন্দা জানাচ্ছেন।সংসদীয় অধিবেশনে, সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট যখন এজেন্ডা অনুমোদন করে, তখন কিছু বিরোধী রাজ...










