ডোনাল্ড ট্রাম্প ফিরলেন হোয়াইট হাউজে
|| আন্তর্জাতিক ডেস্ক ||ক্যাপিটল ওয়ান অ্যারেনায় অভিষেক প্যারেডে অংশগ্রহণ এবং বেশ কয়েকটি নির্বাহী আদেশে সই করার পর হোয়াইট হাউজে ফিরে এসেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।খুব শীঘ্রই কিছু নির্বাহী আদেশে সই করবেন বলে জানান ট্রাম্প। সেগুলোর মাঝে একটি আদেশ হলো- ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় যুক্ত দেড় হাজার মানুষকে সাধারণ ক্ষমা করা। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ আদেশে সই করবেন তিনি। আর এসব নির্বাহী আদেশে সই করার কাজটি ওভাল অফিসে বসে সাংবাদিকদের উপস্থিতিতে করবেন ট্রাম্প।এর আগে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তাকে শপথ পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস। এ সময় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সবার উপস্থিতিতে ধর্মীয় গ্রন্থ বাইবেলের ও...










