‘চীন-পাকিস্তান-বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের জন্য নতুন হুমকি’ : ভারতের প্রতিরক্ষা প্রধান
|| আন্তর্জাতিক ডেস্ক ||চীনের সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের সম্ভাব্য কৌশলগত ঘনিষ্ঠতা ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বা প্রতিরক্ষা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। মঙ্গলবার (৮ জুলাই) ভারতের চিন্তক প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।অনিল চৌহান বলেন, ভারতের আশপাশের অঞ্চলের ভূরাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক দুরবস্থার সুযোগ নিয়ে বাইরের শক্তিগুলো প্রভাব বিস্তার করছে, যা ভারতের জন্য কৌশলগতভাবে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে স্বার্থের কিছু সম্ভাব্য সংযোগ দেখা যাচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য পরোক্ষ বা প্রত্যক্ষ হুমকি তৈরি করতে পারে।তার ভাষ্য, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রাজনৈতিক সরকার পরিবর্তনের ধারাবা...










