শুক্রবার, এপ্রিল ১০

আন্তর্জাতিক

ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গোলাগুলি, দুই সেনাসহ নিহত ১৪
আন্তর্জাতিক, সর্বশেষ

ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গোলাগুলি, দুই সেনাসহ নিহত ১৪

|| আন্তর্জাতিক ডেস্ক ||ভারতের ছত্তিশগড়ে আবারও মাওবাদী দমন অভিযানে নামল যৌথ বাহিনী। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, বিজাপুর জেলায় গোলাগুলির ঘটনায় ১২ জন মাওবাদী নিহত হয়েছেন।তবে পাল্টা হামলায় দু’জন নিরাপত্তাবাহিনীর সদস্যেরও মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও দুই। সপ্তাহ খানেক আগেই এই বিজাপুরেই যৌথ বাহিনীর ‘এনকাউন্টারে’ ৮ মাওবাদীর নিহত হয়েছিল।এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গত শুক্রবার বিজাপুরের জঙ্গল এলাকায় মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে খবর মেলে। তারপরই ওই এলাকায় অভিযান শুরু করে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ, ছত্তিশগড় সশস্ত্র পুলিশ এবং কোবরা ইউনিটের সদস্যেরা। শনিবার রাত থেকে শুরু হওয়া গোলাগুলিতে ১২ জন মাওবাদী নিহত হন।গত কয়েক বছরে ভারত থেকে মাওবাদীদের হটাতে বার বার তৎপর হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি বছরেও বার বার তিনি দাবি করেছেন, ২০২৬ সালের ৩১ মার্চ এ ...
‘প্রয়োজনে মারা যাবো, তবু গাজা ছাড়বো না’
আন্তর্জাতিক, সর্বশেষ

‘প্রয়োজনে মারা যাবো, তবু গাজা ছাড়বো না’

|| আন্তর্জাতিক ডেস্ক ||মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষকে স্থায়ীভিত্তিতে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন।এমনকি গাজা দখলেরও হুমকি দিয়েছেন ইসরায়েলের এ ঘনিষ্ঠ মিত্র। তবে ট্রাম্পের প্রস্তাব ও হুমকি প্রত্যাখ্যান করেছেন গাজার মানুষ। খবর বিবিসির।এক ফিলিস্তিনি নারী ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, তারা গাজাতেই থাকবেন এবং গাজাতেই মরবেন।তিনি বলেন, গাজা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তাব আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। আমরা এখানে থাকব এবং গাজা ভূখণ্ডে, জন্মভূমিতে মরব। আমরা দেড় বছরের যুদ্ধ, মৃত্যু ও ধ্বংস মোকাবেলা করেছি। এরপরও আমরা এখানে রয়েছি। তাহলে আমরা কীভাবে এ ধরনের প্রস্তাবে রাজি হতে পারি?ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গত মঙ্গলবার হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে গাজার সাধারণ মানুষকে...
ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচু্রের ঘটনায় ভারতের নিন্দা
আন্তর্জাতিক, সর্বশেষ

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচু্রের ঘটনায় ভারতের নিন্দা

|| নিউজ ডেস্ক ||ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচু্র ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ভারত সরকার একটি বিবৃতি দিয়েছে।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে এ বিবৃতি দেওয়া হয়।বিবৃতিতে বলা হয়েছে, ‘শেখ মুজিবুর রহমান, যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বীরোচিত প্রতিরোধের মূর্ত প্রতীক ছিলেন, তার ঐতিহাসিক বাসভবনটি যেভাবে ৫ই ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে— তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ভারতের বিবৃতিতে বলা হয় , ‘সেই স্বাধীনতার সংগ্রাম বাংলার পরিচিতি ও গর্বকে লালন করেছিল। আর যারাই সেই লড়াইকে মর্যাদা দেন তারাই জানেন বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনটির গুরুত্ব কতটা ছিল!’এতে আরও বলা হয়, ‘এই হামলা ও ভাঙচুরের ঘটনা তীব্র নিন্দনীয়!’সূত্র: বিবিসি বাংলা...
পাকিস্তান-ইরানের যৌথ নৌ মহড়া শুক্রবার
আন্তর্জাতিক, সর্বশেষ

পাকিস্তান-ইরানের যৌথ নৌ মহড়া শুক্রবার

|| আন্তর্জাতিক ডেস্ক ||পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে ইরানের নৌবাহিনী। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) থেকে অনুষ্ঠেয় যৌথ মহড়ায় ইরানের একটি যুদ্ধজাহাজ অংশ নেবে।একইসঙ্গে ইরানের নৌ বাহিনীর একটি প্রতিনিধিদল করাচিতে অবস্থান করবে এবং সমুদ্র বিষয়ক সংলাপে অংশ নেবে। আমান-২৫ নামে এই মহড়া চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।দুই বছর পরপর পাকিস্তান আন্তর্জাতিক এই মহড়ার আয়োজন করে থাকে। ৭ ফেব্রুয়ারি থেকে এই মহড়া শুরু হচ্ছে এবং ৫০টিরও বেশি দেশ এতে অংশ নেবে বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর মেহের নিউজের।পাকিস্তানের নৌ বাহিনী বলেছে, ২০২৩ সালের মহড়ায় ৫০টি দেশ অংশগ্রহণ করেছিল। আর এবার এর চেয়েও বেশি দেশ অংশ নিতে যাচ্ছে।আমান-২০২৫ মহড়ার মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে, আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি, সামুদ্রিক অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবিলা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে অভিজ্ঞতা ও কৌশল ...
ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ দেশ যারা
আন্তর্জাতিক, সর্বশেষ

ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ দেশ যারা

|| আন্তর্জাতিক ডেস্ক ||২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। এই তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা এবং ১০ম স্থানে রয়েছে ইসরায়েল।তালিকাটি তৈরি হয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক শক্তি-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে।ফোর্বস জানিয়েছে, এই তালিকা তৈরির পদ্ধতিটি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুলের অধ্যাপক ডেভিড রেইবস্টেইনের নেতৃত্বে এবং আমেরিকার নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সঙ্গে যুক্ত বিএভি গ্রুপের গবেষকরা তৈরি করেছেন।তালিকার শীর্ষে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের দেশের জিডিপি ৩০.৩৪ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা সাড়ে ৩৪ কোটি।দ্বিতীয় স্থানে থাকা চীনের জিডিপি ১৯.৫৩ ট্রিলিয়ন ডলার। জনসংখ্যা ১৪১ কোটি।রাশিয়া রয়েছে তৃতীয় স্থানে। ভ্লাদিমির পুতিনের দেশ...
ট্রাম্পের ষড়যন্ত্র কখনোই সফল হবে না: হামাস
আন্তর্জাতিক, সর্বশেষ

ট্রাম্পের ষড়যন্ত্র কখনোই সফল হবে না: হামাস

|| আন্তর্জাতিক ডেস্ক ||মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কোনো রাখঢাক না রেখে সরাসরি গাজা থেকে ফিলিস্তিনিদেরকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এই ঘোষণার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।হোয়াইট হাউজের ওভাল অফিসে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) যুদ্ধাপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, ফিলিস্তিনিদের সামনে গাজায় তাদের ঘরবাড়ি ত্যাগ করা ছাড়া ‘বিকল্প কোনো পথ’ নেই।ইসরায়েলি আগ্রাসনে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি মনে করেন না কারো বসবাসের জন্য গাজায় ফিরে যাওয়া উচিত, কারণ- এটি জাহান্নামে পরিণত হয়েছে। গাজা এখন আর বসবাসের উপযোগী নেই।ট্রাম্প বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, গাজাবাসী সেখানে শুধুমাত্র এ কারণে যেতে চায় যে, তাদের আর কোনো বিকল্প নেই। দ...
নেতানিয়াহুর উপস্থিতিতে গাজা দখলের ঘোষণা দিলেন ট্রাম্প!
আন্তর্জাতিক, সর্বশেষ

নেতানিয়াহুর উপস্থিতিতে গাজা দখলের ঘোষণা দিলেন ট্রাম্প!

|| আন্তর্জাতিক ডেস্ক ||ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড দখল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং সেখানকার মালিক হবে।ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। প্রয়োজনে গাজা উপত্যকায় মার্কিন সেনা পাঠানোর কথাও বলেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এই প্রেসিডেন্ট।বুধবার সকালে বিবিসি, আল-জাজিরা, রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ফলাও করে এই খবর প্রকাশ করেছে।তুর্কি বার্তাসংস্থা আনাদোলু বলছে, গাজার বাইরে ফিলিস্তিনিদের স্থায়ী পুনর্বাসনের ইঙ্গিত দেওয়ার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে।যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং আমরা এটি নিয়ে কাজও করব।ট্রাম্প বলেন, আমরা গাজার মালিক হব এ...
ইতালির উপকূল থেকে ১৩০ অভিবাসী উদ্ধার
আন্তর্জাতিক, সর্বশেষ

ইতালির উপকূল থেকে ১৩০ অভিবাসী উদ্ধার

|| আন্তর্জাতিক ডেস্ক ||দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের ক্রোটোনে উপকূল থেকে ১৩০ জন অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। ঝড়ো হাওয়া এবং উঁচু ঢেউয়ের মধ্যে বিপজ্জনক পরিস্থিতিতে তাদের উদ্ধার করা হয়।স্থানীয় সংবাদমাধ্যম ক্রোটোনেসে জানিয়েছে, ৩০ জানুয়ারি তুরস্ক উপকূল থেকে যাত্রা করা একটি মাছ ধরার নৌকায় থাকা ১৩০ জন অভিবাসীকে রবিবার উদ্ধার করা হয়েছে।অভিবাসীদের নিয়ে আসা নৌকাটি উপকূলে ঝুঁকিতে পড়ার পর স্যাটেলাইট ফোন থেকে অনুরোধ পেয়েছিল কোস্টগার্ড। পরবর্তীতে রেজিও ক্যালাব্রিয়া কর্তৃপক্ষের নির্দেশে দুটি টহল নৌকা অভিযান শুরু করে।দীর্ঘ অভিযান শেষে অভিবাসীদের নিয়ে টহল নৌকা দুটি সমুদ্রে সাত ঘণ্টার যাত্রা শেষ করে ক্রোটোনে বন্দরে পৌঁছায়।উদ্ধার অভিবাসীদের মধ্যে ২৭ জন নারী এবং ৩০ জন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক। মোট ১৩০ জন অভিবাসীর মধ্যে ৭০ জন আফগানিস্তান, ৪০ জন ইরান, ৯ জন ইরাক এবং ছয়জন পা...
দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক, সর্বশেষ

দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে

|| আন্তর্জাতিক ডেস্ক ||ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির বিধানসভা নির্বাচনে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ চলছে। ৭০ আসনবিশিষ্ট এই বিধানসভার ভোট হবে একদিনেই। শনিবার (৮ ফেব্রুয়ারি) বোঝা যাবে, টানা চতুর্থবারের মতো দিল্লির দায়িত্বে আম আদমি পার্টি (আপ) আসবে, নাকি ২৭ বছর পর বিজেপি তাদের হারিয়ে দিল্লি দখল করবে।দিল্লি অঞ্চলে নির্বাচনি এলাকা দুটি। নয়াদিল্লি বিধানসভা ও কালকাজি বিধানসভা। উভয় আসনেই এবার লড়ছেন হেভিওয়েট প্রার্থীরা। এবারের ভোটে আপকে হারাতে কোমর কষে নেমেছে বিজেপি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও এই ভোটে কেজরিওয়ালদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে কংগ্রেস। এই ভোট শতাব্দীর প্রাচীন দল কংগ্রেসের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। গত দুটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস একটি আসনও জিততে পারেনি।কেজরিওয়ালের দলকে ক্ষমতাচ্যুত করা না গেলে সেটা ভারতের...
চীনের লাদাখ দখল নিয়ে লোকসভায় মুখ খুললেন রাহুল গান্ধী
আন্তর্জাতিক, সর্বশেষ

চীনের লাদাখ দখল নিয়ে লোকসভায় মুখ খুললেন রাহুল গান্ধী

|| আন্তর্জাতিক ডেস্ক ||ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মেক ইন ইন্ডিয়া' ব্যর্থ হয়েছে এবং আমাদের তুলনায় যেকোনও বিষয়ে চীন অন্তত ১০ বছর এগিয়ে আছে।লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের উপর আলোচনায় সোমবার মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।কংগ্রেস পার্টির সংসদ সদস্য রাহুল গান্ধী বলেন, লাদাখে চীনা আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী মোদির দাবির সঙ্গে দেশের সেনাবাহিনীর বক্তব্যের মিল নেই। দুপক্ষের দাবি পরস্পর-বিরোধী।প্রধানমন্ত্রী সবার সামনে বলছেন, চীনা আগ্রাসন হয়নি। কিন্তু ভারতীয় সেনাবাহিনী বলছে, আমাদের ৪,০০০ বর্গ কিমি এলাকা দখল করে আছে চীন।রাহুল গান্ধী আরও বলেন, আমি রাষ্ট্রপতির ভাষণ পুরোটাই শুনেছি। গত কয়েক বছর ধরে তিনি একই কথা ঘুরিয়ে-ফিরিয়ে বলে যাচ্ছেন। আমরা এই করেছি, এই করেছি, এই করেছি।যে কোনো দেশ চলে উৎপাদন ও খরচের...