পশ্চিমতীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩
|| আন্তর্জাতিক ডেস্ক ||ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভূখণ্ডটির একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী গুলি ও গোলাবর্ষণ করলে এ প্রাণহানির ঘটনা ঘটে।নিহত ফিলিস্তিনিদের সন্ত্রাসী বলে দাবি করেছে ইসরায়েলের বর্বর সেনাবাহিনী। খবর বার্তাসংস্থা রয়টার্স ও ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফার।অধিকৃত পশ্চিমতীরের তুবাসের কাছে আল-ফারা ক্যাম্পে বুধবার ইসরায়েলি বাহিনীর হাতে ওই তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।নিরাপত্তা বাহিনী ওয়াফাকে জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী তাদের বাড়িতে গুলি ও শেল নিক্ষেপ করার পর ওই তিনজন নিহত হন।ইসরায়েলি সেনাবাহিনী বুধবার এক বিবৃতিতে বলেছে, এই তিন ব্যক্তি 'ওয়ান্টেড সন্ত্রাসী' ছিল যারা অস্ত্র বিক্রি করেছিল। তারা জানিয়েছে, আরো দুই ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।মূলত ইসরায়েল গত এক সপ্তাহ ধরে পশ্চিমতীরে...










