কেন ভেস্তে গেল পাক-আফগান শান্তি আলোচনা
|| বাপি সাহা ||অনেকটা আশা জাগিয়ে ভেস্তে গেল পাক-আফগান শান্তি আলোচনা। কার কতটুকু লাভ হলো সেই হিসাব দুই দেশের রাজনীতিবিদদের। শান্তি আলোচনার মাধ্যমে যুদ্ধ বিরতির সুযোগে হয়তো নোবেল পুরস্কারও ফোকাসে যেতে পারে রাষ্ট্রনায়কদের।যুদ্ধ আমাদের কাম্য নয়, কারণ যুদ্ধ সবসময় ধ্বংস ডেকে আনে। গাঁজায় ক্ষুধার্ত শিশুর আর্তনাদ আর মায়ের কান্না দূরদেশ থেকে এখনও ভেসে আসে। গাঁজা কিন্তু শান্ত হয়নি। শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা ছাড়া আর কী দিতে পারব আমরা? যুদ্ধ আমরা চাইনি, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে নিজের অস্তিত্ব রক্ষায় নিজেকে লড়তে হয়।যাই হোক, রাতের শুকতারার মতো জ্বলে উঠে আবার নিভে গেল পাক-আফগান শান্তি আলোচনা। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই আলোচনা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। আফগানরা পাকিস্তানকে দোষারোপ করলেও পাকিস্তান তা মানতে রাজি নয়। সীমান্তে আবারও বিমান হামলা শুরু হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই যু...










