শনিবার, ফেব্রুয়ারি ১৪

আন্তর্জাতিক

ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলারের বোম্ব গাইডেন্স কিট বিক্রির অনুমোদন দিল আমেরিকা
আন্তর্জাতিক, সর্বশেষ

ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলারের বোম্ব গাইডেন্স কিট বিক্রির অনুমোদন দিল আমেরিকা

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন (৫১ কোটি) ডলারের বোমা পরিচালন কিট ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা।সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাতে উল্লেখযোগ্য পরিমাণ গোলাবারুদ ব্যবহার করার পর ইসরায়েলকে সহায়তা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। সোমবার (৩০ জুন) এ সিদ্ধান্ত নেয় ক্ষমতাধর এই ইসরায়েলের মিত্র দেশটি।ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ সংবাদ জানায়, মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত এই বিক্রি ইসরায়েলকে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।এর ফলে তারা নিজেদের সীমান্ত, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জনবসতি সুরক্ষায় আরও দক্ষ হবে।ডিএসসিএ আরও জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসরায়েলের শক্তিশালী ও প্রস্তুত আত্মরক্ষা সক্ষমতা বজা...
যুদ্ধবিরতির পর খামেনির প্রথম বার্তায় বিজয়ের ঘোষণা
আন্তর্জাতিক, সর্বশেষ

যুদ্ধবিরতির পর খামেনির প্রথম বার্তায় বিজয়ের ঘোষণা

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথম বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এ বার্তায় তিনি বিজয়ের ঘোষণা দিয়েছেন।বৃহস্পতিবার (২৬ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। ইসরায়েলকে উদ্দেশ্য করেই তিনি এমন বার্তা দিয়েছেন।পোস্টে খামেনি বলেন, “প্রতারণাপূর্ণ জায়নবাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিজয় উপলক্ষে আমি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। ”সর্বোচ্চ ধর্মীয় নেতার দফতরের বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিগগিরই এ ইস্যুতে জনগণের উদ্দেশে ভাষণ দেবেন তিনি।ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায়— অভিযোগ তুলে গত ১২ জুন দিবাগত মধ্যরাতে রাজধানী তেহরান ও অন্যান্য এলাকায়...
ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার আখ্যা দিল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক, সর্বশেষ

ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার আখ্যা দিল উত্তর কোরিয়া

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানে হামলা চালানোয় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এ হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ আখ্যা দিয়েছে দেশটি। এ হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেছে দেশটি।বৃহস্পতিবার (১৯ জুন) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ নিন্দা জানান।তিনি বলেন, ইরানের বেসামরিক, পারমাণবিক এবং জ্বালানি স্থাপনায় ইসরায়েলের সামরিক হামলায় গুরুতর উদ্বেগ প্রকাশ করছে পিয়ংইয়ং। পাশাপাশি এর তীব্র নিন্দা জানাচ্ছে। ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক হত্যা মানবতার বিরুদ্ধে এক ক্ষমাহীন অপরাধ। ইসরায়েল রাষ্ট্রীয়ভাবেই সন্ত্রাসবাদে জড়িত, যা এই অঞ্চলে একটি নতুন সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে।পাশাপাশি, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এবং...
ফের ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আন্তর্জাতিক, সর্বশেষ

ফের ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

|| আন্তর্জাতিক ডেস্ক ||আবারও ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।ইরানের দাবি, ‘ফাত্তাহ’ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে।ইসরায়েল গত বৃহস্পতিবার রাতে প্রথমে ইরানে হামলা চালায়।এর পর ছয় দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। সূত্র: প্রেস টিভি...
জায়নবাদীদের সঙ্গে ইরান কখনোই আপোস করবে না: আলী খামেনি
আন্তর্জাতিক, সর্বশেষ

জায়নবাদীদের সঙ্গে ইরান কখনোই আপোস করবে না: আলী খামেনি

|| আন্তর্জাতিক ডেস্ক ||জায়নবাদীদের সঙ্গে ইরান কখনোই আপোস করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।পোস্টে খামেনি বলেছেন, "আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না,"। তার এমন হুঁশিয়ারির মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল।এ দফায় তেহরানের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।এছাড়া তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সম্পর্ক রয়েছে বলে জানা যাচ্ছে।এদিকে, মঙ্গলবার রাতে ইরানও নতুন করে ইসরায়ে...
চলমান বিরোধ নিরসনে ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী পাকিস্তান
আন্তর্জাতিক

চলমান বিরোধ নিরসনে ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী পাকিস্তান

|| আন্তর্জাতিক ডেস্ক ||পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ভারতের সঙ্গে কাশ্মীর সমস্যা এবং পানি নিরাপত্তাসহ দুই দেশের মধ্যে চলমান বিরোধ নিরসনে আলোচনায় আগ্রহী পাকিস্তান। গতকাল সোমবার (২৬ মে) ইরান সফরে এসে তিনি এ কথা বলেন। খবর সিনহুয়ার।পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে বন্ধুত্বপূর্ণ চার দেশের সফরে ইরানে আছেন। ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার সময় পাকিস্তানকে সমর্থন করার জন্য তিনি ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।গতকাল সোমবার সফরের শুরুতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে রাজধানী তেহরানের সাদাবাদ প্রাসাদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভ্যর্থনা জানান। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে শাহবাজ বলেছেন, ‘আমাদের দুই ভ্রাতৃপ্রতিম এবং প্রতিবেশী দেশকে ব্যবসা, বিনিয়ো...
সম্পর্ক উন্নয়নে ঐকমত্য, পাকিস্তান-আফগানিস্তানের দূরত্ব কমাল চীন
আন্তর্জাতিক, সর্বশেষ

সম্পর্ক উন্নয়নে ঐকমত্য, পাকিস্তান-আফগানিস্তানের দূরত্ব কমাল চীন

|| আন্তর্জাতিক ডেস্ক ||দীর্ঘ টানাপোড়েনের পর পাকিস্তান ও আফগানিস্তান অবশেষে নিজেদের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে।একইসঙ্গে দুই দেশ পরস্পরের রাজধানীতে রাষ্ট্রদূত নিয়োগ করতেও সম্মত হয়েছে। আর দেশ দুটিকে কাছাকাছি আনার এ গুরুত্বপূর্ণ কাজটি করেছে আরেক প্রতিবেশী চীন।এটিকে উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে। খবর দ্য ডনের।বেইজিংয়ে অনুষ্ঠিত চীন-পাকিস্তান-আফগানিস্তানের ত্রিপক্ষীয় এক বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এই ঐকমত্য আসে।তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। বৈঠকটি ছিল চীনের বৃহত্তর আঞ্চলিক শান্তি ও সংযোগ নীতির অংশ, যা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে।চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, আফগানিস্তান ও পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে স্পষ্ট আগ্রহ দেখিয়েছে...
গাজায় দ্রুত ত্রাণ না পৌঁছালে ৪৮ ঘণ্টায় মারা যেতে পারে ১৪ হাজার শিশু
আন্তর্জাতিক, সর্বশেষ

গাজায় দ্রুত ত্রাণ না পৌঁছালে ৪৮ ঘণ্টায় মারা যেতে পারে ১৪ হাজার শিশু

|| আন্তর্জাতিক ডেস্ক ||ফিলিস্তিনের গাজায় দ্রুত ত্রাণ না পৌঁছালে আগামী ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার।বিবিসিকে তিনি বলেছেন, আমি যতটা পারি এই ১৪ হাজার শিশুকে রক্ষা করতে চাই।এদিকে গাজায় ত্রাণ পৌঁছানোর ওপর ১১ সপ্তাহ ধরে চলা অবরোধ তুলে নিয়েছে ইসরায়েল। যদিও ফ্লেচার বলেছেন মাত্র পাঁচটি লরি ত্রাণ নিয়ে সেখানে যেতে পেরেছে।তিনি আশা প্রকাশ করেছেন, মঙ্গলবার অন্তত ১০০ ত্রাণবাহী লরি গাজায় পৌঁছাতে পারে। তিনি বলেন, আমাদের গাজা উপত্যকায় মানবিক সহায়তার বন্যা বইয়ে দেয়া দরকার।তার মতে আরও সহায়তা নেওয়া যায় কি-না সেটাই হবে জাতিসংঘের 'সত্যিকার পরীক্ষা'। অন্যদিকে, গাজায় সামরিক অভিযান জোরদার করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এটি বন্ধ করতে বলেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা।একইসঙ্গে দেশ তিনটি ...
গাজার পুরো নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু
আন্তর্জাতিক, সর্বশেষ

গাজার পুরো নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

|| আন্তর্জাতিক ডেস্ক ||গাজার পুরো নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজাজুড়ে হামলা আরও জোরদার করে গতকাল সোমবার (১৯ মে) এমন ঘোষণা দেয় ইসরায়েল। এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্যানুসারে, সোমবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৯১ জন নিহত হয়েছে। খবর এএফপির।গতকাল সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেছেন, ‘তীব্র লড়াই চলছে এবং আমাদের অগ্রগতি হচ্ছে। আমরা উপত্যকাটির পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেব।’গতকাল দুই মাসের বেশি সময় পর অবরোধ কিছুটা শিথিল হওয়ায় গাজা উপত্যকায় সীমিত আকারে ত্রাণ ঢুকতে শুরু করেছে। গত ২ মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। এতে উপত্যকার ‘২০ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে’ বলে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।তবে মানবিক সংকট নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপে পড়ে ইসরায়েল সীমি...
ট্রাম্পের মুখে মধু অন্তরে বিষ, বললেন খামেনি
আন্তর্জাতিক, সর্বশেষ

ট্রাম্পের মুখে মধু অন্তরে বিষ, বললেন খামেনি

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে সফরে এসে শান্তির কথা বলে মিথ্যা বলেছেন। খামেনি বলেন, তিনি (ট্রাম্প) আমাদের শান্তির কথা বলেন। কিন্তু তার আমেরিকাই গাজার শিশুদের হত্যার জন্য ইসরায়েলকে ১০ টন বোমা দেয়। তার মুখে মধু, অন্তরে বিষ। তিনি ট্রাম্পের মন্তব্যকে ‘উত্তর দেওয়ার যোগ্য নয়’ বলেও অভিহিত করেন। খবর রয়টার্সের।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার (১৬ মে) সংযুক্ত আরব আমিরাত ত্যাগের পর এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় তিনি বলেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার প্রস্তাবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নইলে 'খারাপ কিছু ঘটবে'।ট্রাম্পের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে খামেনি বলেন, এ মন্তব্য ‘বক্তা ও আমেরিকান জনগণের জন্...