প্রযুক্তির এক বিস্ময়কর যন্ত্রাংশ ‘হার্টের রিং’
|| শেখ শাহরিয়ার ||জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত এক বিস্ময়কর যন্ত্রাংশ- হার্টের রিং। অসংখ্য হৃদরোগীর বাঁচার নতুন আশার নাম আজ এই ছোট্ট ধাতব জালের মতো বস্তুটি। তবে আপনি জানেন কি, এই রিং আসলে কী দিয়ে তৈরি? আর কিভাবে তা হৃদয়ের পথে স্থাপন করে ফিরে আনা হয় জীবনের গতি?হৃদরোগ যখন জীবনের হুমকিবাংলাদেশে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা কারণে হৃদয়ের রক্তনালিতে জমতে থাকে চর্বি বা কলেস্টেরল। এতে ব্লক তৈরি হয়, কমে যায় রক্তপ্রবাহ। এক পর্যায়ে ঘটে হার্ট অ্যাটাক বা মৃত্যুঝুঁকি। এমন বিপজ্জনক অবস্থায় রিং বা স্টেন্ট ব্যবহারের মাধ্যমে রক্তনালির সেই বন্ধ পথ খুলে দেওয়া হয়।রিংয়ের উপাদান : এক বিস্ময়কর প্রযুক্তিহার্টের রিং এক ধরনের সূক্ষ্ম জালের মতো ধাতব বস্তু, যা সাধারণত নিচের উপাদানগুলো দিয়ে তৈরি:কোবাল্ট-ক্রোম অ্য...










