মঙ্গলবার, মার্চ ৩

স্বাস্থ্য

পাঁচ কোটি শিশুর টিকাদান কর্মযজ্ঞে গণমাধ্যমের সহযোগিতা কামনা: খুলনায় কর্মশালা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

পাঁচ কোটি শিশুর টিকাদান কর্মযজ্ঞে গণমাধ্যমের সহযোগিতা কামনা: খুলনায় কর্মশালা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) আয়োজনে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫’ বিষয়ে খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক বিভাগীয় কর্মশালা সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।কর্মশালার উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন নিমকোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান। তিনি বলেন, দেশের প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান একটি বিশাল কর্মযজ্ঞ। এ কার্যক্রম সফল করতে টিকা গ্রহণের গুরুত্ব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। জনমত গঠন ও সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন, টিকা বিষয়ে অভিভাবকদের সচেতন করা এবং টিকাদান প্রক্রিয়ায় কোনো সীমাবদ্ধতা পরিলক্ষিত হলে তা গণমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা যেতে পারে। ইলেকট্রনিক মিডিয়ার অনুষ্ঠান ও টকশোতেও জনগণ...
অবৈধ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : ইউএনও
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

অবৈধ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : ইউএনও

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে  আইন শৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।এ সময় তিনি বলেন, বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে যানজট নিরসন ও দিনের বেলায় সড়ক দখল করে বাসস্ট্যান্ডে লোড আনলোড করা যাবে না এ বিষয়ে সতর্ক করা হবে। উপজেলার অনিবন্ধিত বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হবে। বাল্যবিবাহ, কিশোর গ্যাং প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।এ সময় আরও বক্তব্য রাখেন, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, সেনাবাহিনীর ওরেন্ট অফিসার ঈমান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধ...
কয়রায় তিন শতাধিক রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

কয়রায় তিন শতাধিক রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় কয়রা ঘুগরাকাটি সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদরাসার মাঠে ‘গ্রামীণ চক্ষু হাসপাতাল’-এর উদ্যোগে দিনব্যাপী এ শিবিরের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “মানুষের কল্যাণে কাজ করা আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আমি এ ধরনের সামাজিক সেবা কার্যক্রম অব্যাহত রাখব ইনশাআল্লাহ।”তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদেরকে আইনি স্বীকৃতি দিয়ে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে প্রস্তুত করা এ সনদ দ্রুত কার্যকর করা হলে দেশে সুশাসন ও স্থিতি...
পানছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

পানছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||"হাত ধোয়ার নায়ক হোন" স্লোগানে খাগড়াছড়ির পানছড়িতে বর্নাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।এসময় বক্তারা হাত ধোয়ার প্রয়োজনীয়তা, উপকারিতা ও গুরুত্ব নিয়ে আলোচনায় বলেন, অবচেতনভাবে আমরা হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করি, যা জীবাণু সংক্রমণের অন্যতম মাধ্যম। তাই খাবারের আগে ও পরে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন কাজ শেষে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরী। রোগ প্রতিরোধে সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাত ধোয়া। সমাজের প...
খুলনায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিভাগীয় পর্যায়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (১২ অক্টোবর) সকালে খুলনা জিলা স্কুলের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, টাইফয়েড টিকা হালাল, নিরাপদ ও কার্যকরী। ইপিআই-এর আওতায় প্রদত্ত টিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। তিনি বলেন, “আমরা টিকাদানে বড় সফলতা অর্জন করেছি। আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে টিকার বিকল্প নেই। টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক রোগ, যা নির্মূলে সরকার দৃঢ়ভাবে কাজ করছে।”তিনি আরও বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোন শিশু যেন টিকাদান কার্যক্রমে বাদ না পড়ে, সে বিষয়ে প্রচার জোরদারের আহ্বান জা...
বেলকুচিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বেলকুচিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে চালা-মুকুন্দগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. গোলাম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা খাতুন।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। এ টিকা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ভবিষ্যতে ট...
খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে চার দফা দাবি|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা বৃহস্পতিবার দুপুর থেকে কর্মবিরতিতে যান। এসময় তারা হাসপাতাল পরিচালক বরাবর চার দফা দাবি পেশ করেন।দাবিগুলোর মধ্যে রয়েছে— প্রতিটি ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপন, আনসার সদস্য সংখ্যা বৃদ্ধি, আনসারদের মোবাইল টিম গঠন এবং সার্জারি ওয়ার্ডে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা।ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. শেখ আলামিন জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় আহত এক রোগীর মৃত্যু হলে তার স্বজনরা এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা চালায়। তিনি বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।’হঠাৎ কর্মবিরতিতে যাওয়ায় হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয়। ভর্তি রোগী ও স্বজনরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষজ্ঞ চিকিৎসকরা অনুপস্থিত থ...
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য পদযাত্রা ও চক্ষু সেবা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য পদযাত্রা ও চক্ষু সেবা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং আন্তর্জাতিক সংস্থা সাইটসেভারস ও দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন-এর সহযোগিতায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য পদযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও চশমা বিতরণ। সকাল ১০টায় পদযাত্রার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ডা. মো. রফিকুল হক। প্রধান অতিথি ছিলেন খুলনার সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন এবং বিশেষ অতিথি ছিলেন খুলনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী।এছাড়া বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান মুন্সি মইনুল ইসলাম, ট্রেজারার হারুন আ...
পানছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন সভা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

পানছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন সভা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। স্কুল ও কমিউনিটি পর্যায়ে অনলাইন রেজিস্ট্রেশনকৃত মোট ১৬,৩৩৭ জনকে এই টিকা প্রদান করা হবে। এছাড়াও যারা এখনো রেজিস্ট্রেশন করতে পারেননি, তাদেরকেও ধীরে ধীরে টিকার আওতায় আনা হবে। সভায় অংশগ্রহণকারীরা টাইফয়েড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সফল টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।অন্যান্যদের মধ্যে, পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ জসিমউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমি...
ইউআইইউতে স্তন ক্যান্সার বিষয়ক সেমিনার ও এআই-ভিত্তিক হেলথকেয়ার প্ল্যাটফর্ম উদ্বোধন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

ইউআইইউতে স্তন ক্যান্সার বিষয়ক সেমিনার ও এআই-ভিত্তিক হেলথকেয়ার প্ল্যাটফর্ম উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) স্তন ক্যান্সার সচেতনতা নিয়ে “ফরম আওয়্যার টু এমপাওয়ার” শীর্ষক একটি সেমিনার এবং ইউআইইউ পরিবারের জন্য এআই-ভিত্তিক প্রিভেন্টিভ ও প্রাইমারি হেলথকেয়ার প্ল্যাটফর্ম “সুস্বাস্থ্য” -এর উদ্বোধন অনুষ্ঠান আজ ০৮ অক্টোবর ২০২৫ (বুধবার) ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল ও ওয়েলফেয়ার হোমের পরিচালক এবং অনকোলজি ক্লাবের সভাপতি সিনিয়র ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা: এম এ হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা: আলী নাফিসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. মুস্তাক ইবনে আইয়ুব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর সিনিয়র মেডিকেল অফিসার ডা. শামীমা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করে...