তারেক রহমানের জন্মদিনে নাগেশ্বরীতে জনতার মাঝে মানবিক সেবা দিলেন ডা. ইউনুছ
নাগেশ্বরীতে ডা. ইউনুছের দিনব্যাপী কর্মসূচি ছিল উৎসব ও সেবার মিলনমেলা|| কুড়িগ্রাম প্রতিনিধি ||বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীকে ঘিরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) কুড়িগ্রামের নাগেশ্বরীতে দেখা গেল এক ভিন্ন রকম দৃশ্য। রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়—মানবিক সেবায় নিজেদের উৎসর্গ করলেন তরুণ চিকিৎসক নেতা ও ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. ইউনুছ আলী।দিনভর সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয় এক অভূতপূর্ব সেবা–উৎসবের পরিবেশ। অসহায় মানুষের দীর্ঘ লাইন, চিকিৎসা নিতে আসা বৃদ্ধার আশীর্বাদ, শিশুদের হাসি, আর এতিম শিশুদের খাবার হাতে আনন্দ—সব মিলিয়ে পুরো অনুষ্ঠানস্থল যেন হয়ে ওঠে মানবিকতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি।দিনব্যাপী যে সেবামূলক কর্মকাণ্ড নজর কাড়েতারেক রহমানের জন্মদিনে ডা. ইউনুছ আলীর নেওয়া উদ্যোগ ছিল পুরোপুরি জনকল্যাণমূলক। কর্মসূচির মধ্যে ছিল—অসহায় ও নিম্ন আয়ের ম...










