আজ রাজধানীর বায়ু খুবই অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে থাকা দিল্লির পরেই ঢাকা
বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাজধানী ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর। অন্যদিকে, বায়ুর একই রকম মান নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা ১৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।দূষণ তালিকায় শীর্ষে থাকা দিল্লির স্কোর ২৮৮ অর্থাৎ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই শহরের স্কোর ২৭১ অর্থাৎ এখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। এই অবস্থায় বয়স্ক, শিশু ও সংবেদনশীল লোকেরা স্বাস্থ্যযুকিতে রয়েছেন। তাই, বাইরে বের হওয়ার সময় মাস্ক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।আইকিউএয়ার অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য ...
