দুই কিডনিই অকার্যকর, কলেজশিক্ষকের মানবিক আবেদন
দুই কিডনিই অকার্যকর ঢাকা সাভারের বিরুলিয়া আকরান বাজারের একটি কলেজের শিক্ষক মুহাম্মদ উল্যাহ রাজীবের। তিনি বাঁচতে চান। এর জন্য কিডনি প্রতিস্থাপন করা জরুরি, যার জন্য যথেষ্ট অর্থ প্রয়োজন।কিন্তু এই কলেজশিক্ষকের চিকিৎসার ব্যয় বহনের সামর্থ্য তার পরিবারের নেই। তাই তিনি নিজের জীবন বাঁচাতে দেশের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।১৯৭১ সালে চাঁদপুরের মতলব উপজেলায় জন্ম হয় মুহাম্মদ উল্যাহ রাজীবের। পাঁচ ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়। বাবা ছিলেন সরকারি ব্যাংকের কর্মচারী। রাজীব ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাশ করে পরিবারের হাল ধরতে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে সিঙ্গাপুরে পাড়ি জমান, সেখান থেকে ইংল্যান্ড তারপরে আয়ারল্যান্ড সবশেষে আবার ইংল্যান্ড যান। আর তখন ইউনিভার্সিটি অফ ল...
