বুধবার, মার্চ ৪

শিক্ষাঙ্গন

ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের জন্য এমআইইউতে দোয়া মাহফিল
জাতীয়, শিক্ষাঙ্গন

ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের জন্য এমআইইউতে দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শাকিল হোসেন ও আহনাফ আবির আব্দুল্লাহ’র রূহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়টিতে এই মাহফিলের আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এই দোয়া মাহফিলের আয়োজন করে। আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। অনুষ্ঠানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তৃতায় ড. আব্দুর রব বলেন, সাধারণত যে ছাত্ররা পড়াশোনায় ভালো ফলাফল করত, তারা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসব মেধাবী ছাত্রদের বাদ দিয়ে দলীয় ক্যাডারদের দায়িত্ব দেওয়...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আমানুল্লাহ
শিক্ষাঙ্গন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আমানুল্লাহ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।সদ্য পদত্যাগকারী উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমানের স্থলাভিষিক্ত হবেন অধ্যাপক ড. আমানুল্লাহ।নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এ ছাড়া তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্য সব সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।...
বিএসএমএমইউর নতুন উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান
শিক্ষাঙ্গন, স্বাস্থ্য

বিএসএমএমইউর নতুন উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান।মঙ্গলবার (২৭ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ। অধ্যাপক ডা. সায়েদুর রহমান বিদায়ী উপাচার্য দীন মো. নূরুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর ১২ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, চেয়ারম্যান, ফার্মাকোলজি বিভাগ, বিএসএমএমইউ, ঢাকা-কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শূন্য পদে শর্ত সাপেক্ষে নিয়োগ করা হলো।শর্তাবলির মধ্যে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিযুক্তির মেয়াদ ০৪ (চার) বছর হবে। এমনকি উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমা...
এপিইউবি’র নতুন সভাপতি ও মহাসচিবের সঙ্গে জনসংযোগ কর্মকর্তাদের মতবিনিময়
শিক্ষাঙ্গন

এপিইউবি’র নতুন সভাপতি ও মহাসচিবের সঙ্গে জনসংযোগ কর্মকর্তাদের মতবিনিময়

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) নব-নির্বাচিত সভাপতি ড্যাফোডিল ইন্টারনাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো: সবুর খান ও মহাসচিব আমেরিকান ইন্টারনাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান জনাব ইশতিয়াক আবেদীনের সাথে মতবিনিময় করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের জনসংযোগ কর্মকর্তাদের সংগঠন (প্রাইভেট ইউনিভার্সিটি পালিক রিলেশনস্ অফিসারস এসােসিয়েশন) নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। গতকাল ২৫ আগস্ট রাজধানীর বনাননীতে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) স্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পরিচালক (জনসংযাগ) জনাব বেলাল আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রাইভেট ইউনিভার্সিটি পালিক রিলেশনস্ অফিসারস এসােসিয়েশন এর সভাপতি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ...
ঢাকা বিশ্ববিদ্যালয় পাচ্ছে নতুন তিন অভিভাবক
শিক্ষাঙ্গন

ঢাকা বিশ্ববিদ্যালয় পাচ্ছে নতুন তিন অভিভাবক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পেতে যাচ্ছে নতুন তিন অভিভাবক। প্রতিষ্ঠানটির শীর্ষ তিনটি পদে নিয়োগ দিচ্ছে সরকার। ভিসি হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। একইসাথে নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাইমা হক বিদিশা ও ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। বিশ্ববিদ্যালয়টির শীর্ষ পদগুলোতে নিয়োগের বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি না হলেও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ খবর পাওয়া যায়।মন্ত্রণালয় সূত্র জানা গেছে, মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতি ও আচার্যকে যে ফাইল পাঠানো হয়, সেটাতে তিনি সম্মতি দিয়েছেন। অর্থাৎ, সারসংক্ষেপ পাস হয়েছে। এখন সেই ফাইল মন্ত্রণালয়ে আসবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা এটি হাতে পেলে রাষ্ট্রপতির আদেশক্রমে সরকারি বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব পাওয়া কর্মকর্তার সইয়ে প্রজ্ঞা...
ঢাবির নতুন ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান
শিক্ষাঙ্গন

ঢাবির নতুন ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নিয়াজ আহমেদ খান। তিনি বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক। আজ সোমবার (২৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।বর্তমানে তিনি বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভিসি এবং ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করছেন।অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণা করা অধ্যাপক খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন।...
শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না : শিক্ষা উপদেষ্টা
জাতীয়, শিক্ষাঙ্গন

শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না : শিক্ষা উপদেষ্টা

শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের কারও বিরুদ্ধে ন্যায়সংগত অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে। নতুন করে পদায়ন ও নিয়োগের কার্যক্রম চলছে। জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে অস্থিরতা সৃষ্টি করলে প্রশাসন ভেঙ্গে পড়তে পারে।রবিবার (২৫ আগস্ট) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম বিধি অনুযায়ী পদায়ন ও বদল করা হয়। তাদের বলপূর্বক পদত্যাগের সুযোগ নেই।একটি সফল অভ্যুত্থানের পর সুশৃঙ্খল সমাজে ফিরে যেতে চান উল্লেখ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থীদের যে ধরনের সম্পর্ক আশা করা হয়, সেটি ফিরিয়ে আনতে হবে এবং কাউকে ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না। তিনি শিক্ষাঙ্গনে ভদ্...
ত্রাণ পরিবহনের বাস না দেওয়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
শিক্ষাঙ্গন

ত্রাণ পরিবহনের বাস না দেওয়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ত্রাণ পরিবহনের জন্য বাস না দেওয়ায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।শনিবার (২৪ আগস্ট) রাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ত্রাণ (শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, কাপড়) সহায়তার জন্য পূর্ব নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের বাসটি না দেওয়ায় বিপাকে পড়েন।কয়েক দিন ধরে সংগ্রহ করা ত্রাণের একটি অংশ নিয়ে নোয়াখালী ও কুমিল্লায় যাওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ত্রাণ নিয়ে যাওয়ার বাস না দেওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল করেন শিক্ষার্থীরা।এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা পরিবহন প্রশাসক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে দায়ী করে স্লোগান দেন।আন্দোলনের মুখে মধ‍্যরাতে বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত বাস দিতে বাধ‍্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।...
বন্যার্তদের সহায়তায় কানের দুল উৎসর্গ করলেন যবিপ্রবি শিক্ষার্থী
শিক্ষাঙ্গন

বন্যার্তদের সহায়তায় কানের দুল উৎসর্গ করলেন যবিপ্রবি শিক্ষার্থী

ভয়াবহ বন্যার কবলে পড়ে ১১ জেলার মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। তাদের সাহায্যে এগিয়ে এসেছেন সারা দেশের মানুষ। যে যেভাবে পারছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এবার বন্যার্তদের জন্য নিজের স্বর্ণের কানের দুল উৎসর্গ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের টিম ‘উন্নত মম শির’র অনুকূলে এ দুল বিক্রির টাকা জমা দেবেন তাঁর এক বান্ধবী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে তৃতীয় বর্ষে পড়ালেখা করছেন। তার এ ধরনের উদ্যোগের জন্য তিনি প্রশংসায় ভাসছেন।শেখ সাদী ভুঁইয়া নামে এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লিখেছেন, যবিপ্রবির মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী তাঁর কানের দুল বন্যাদুর্গতদের সহযোগিতার জন্য উন্নত মম শির’র ফান্ডে দিয়েছেন। শিক্ষাজীবনের এ পর্যায়ে স্বর্ণের কানের দুল একজন নারীর জন্য অনেক স্বপ্ন, আবেগ ও...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১ দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে
শিক্ষাঙ্গন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১ দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

বন্যার্তদের সহযোগিতা করার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের এক দিনের বেতন বাবদ আট লক্ষ ত্রিশ হাজার টাকা মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। আজ শনিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ময়নুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।প্রফেসর হক, মানবিক সহায়তায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেছেন। এছাড়াও তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।...