বুধবার, মার্চ ৪

শিক্ষাঙ্গন

ইউআইটিএসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের জন্য মিলাদ ও দোয়া
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের জন্য মিলাদ ও দোয়া

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়েছে। আজ রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ওপেন গ্যালারিতে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম শরীফ, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান-সহ বিভাগীয় সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান।...
ইবির প্রশাসনিক দায়িত্বে থিওলজী অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান আশ্রাফী
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইবির প্রশাসনিক দায়িত্বে থিওলজী অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান আশ্রাফী

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে ডিন'স কমিটির মিটিংয়ে নেওয়া সিদ্ধান্ত মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। আজ রবিবার (১ সেপ্টেম্বর) ডিন'স কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যলয়ের জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এবিএম জাকির হোসেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় এছাড়াও আরও অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ডিন’স মিটিংয়ে ডিন মহোদয়দের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্তসমূহঃ১. আগামী মঙ্গলবার (০৩/০৯/২০২৪) থেকে অনলাইনে ক্লাস শুরু হবে।২. আগামী সপ্তাহ থেকে অফলাইনে ক্লাস শুরু হবে।৩. চতুর্থ বর্ষ ও মাস্টার্সের final pen...
বাকি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হবে একসঙ্গে: শিক্ষা উপদেষ্টা
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বাকি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হবে একসঙ্গে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বাকি সব বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে উপাচার্য নিয়োগ দেওয়া হবে, পুরোনো পাঠ্যপুস্তকে শিক্ষাক্রম চলবে, এতে পরীক্ষাপদ্ধতি থাকবে। শিগগিরই এ বিষয়ে পরিপত্র জারি করা হবে। একই সঙ্গে চর দখলের মতো শিক্ষাপ্রতিষ্ঠান দখল হচ্ছে বলে মন্তব্য করে বলেন, এ জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।শনিবার (৩১ আগস্ট) নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদে দলীয়করণ, অবকাঠামো তৈরিতে দুর্নীতি, পাঠ্যপুস্তক ছাপানোসহ বিভিন্ন বিষয় নিয়ে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ কথা বলেন।দেশে ৫০টির বেশি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪০টির বেশি এখন অভিভাবকহীন উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যে শুধু উপাচার্যের পদ খালি আছে, তা নয়। উপ–উপাচার্য, কোষাধ্যক্ষসহ অনেক প্রশাসনিক পদ খালি পড়ে আছে। আগে এই পদগুলো এতটাই দলীয়করণ করা হয়েছে, শূন্যপদগুলো প...
বন্যার্তদের মাঝে এইউবি’র উপহার সামগ্রী বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বন্যার্তদের মাঝে এইউবি’র উপহার সামগ্রী বিতরণ

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর পক্ষ থেকে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) কুমিল্লা ও ফেনীতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।বন্যায় জনগণের জানমালের ব্যাপক ক্ষতি সাধনের পাশাপাশি ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দেখা দিয়েছে তীব্র খাদ্য, ঔষধ ও বিশুদ্ধ পানি সংকট। এ অবস্থায় বন্যা কবলিত মানুষের পাশে দাড়িয়েছে এইউবি পরিবার। বন্যাদুর্গত ৫০০ পরিবারের প্রতিটি পরিবারকে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ, খেজুর, মুড়ি ঔষধ সামগ্রী হিসেবে প্যারাসিটামল ট্যাবলেট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, নাপা সিরাপ ও স্যালাইন প্রদান করা হয়। এছাড়া প্রতিটি পরিবারকে শিশু খাদ্য হিসেবে গুড়ো দুধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে মোমবাতি, লাইটার ও সাবান এবং পরিধেয় বস্ত্র বিতরণ করা হয়।সমন্বিত কার্যক্রমে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় ...
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শূন্যপদের দায়িত্বে জ্যেষ্ঠ অধ্যাপক
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শূন্যপদের দায়িত্বে জ্যেষ্ঠ অধ্যাপক

সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষদের অনুপস্থিতির পরিণতিতে জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল ও বিভাগীয় চেয়ারম্যানদের পরামর্শক্রমে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে দায়িত্ব দেওয়া হবে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ একটি চিঠি প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে, দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষরা পদত্যাগ করেছেন অথবা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এই কারণে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে বেশ কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে।চিঠিতে আরও বলা হয়েছে, নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য ডিন কাউন্সিল ও বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে সাময়িকভাবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।...
ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে উপাচার্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি
শিক্ষাঙ্গন

ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে উপাচার্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সকল প্রকার দলীয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে উপাচার্যের নিকট স্মারকলিপি জমা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ উপাচার্য কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আপনি অবগত আছেন যে, জুলাই বিপ্লবে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে একটি রক্তচোষা, ফ্যাসিস্ট, স্বৈরাচার সরকারকে বিতাড়িত করেছে। জাতির এই ক্রান্তিলগ্নে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আপনাকে অভিভাবক হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই দেশে একটি সরকার স্বৈরাচারী হয়ে উঠে কয়েকটি সিস্টেমের মাধ্যমে তন্মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি অন্যতম, যেখানে বার-বার এই সিস্টেমের পুঁজি করা হয়...
নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যার্তদের পাশে ইবি শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন

নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যার্তদের পাশে ইবি শিক্ষার্থীরা

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধিচলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত তিনটায় ক্যাম্পাসের বাসযোগে ত্রাণসামগ্রী নিয়ে নোয়াখালী ও লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাত্রা করে তারা। এসময় তারা প্রায় ৭ লক্ষ ৬০ হাজার টাকা সমমূল্যের সামগ্রী নিয়ে বের হয়।জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ ত্রাণ কার্যক্রমে অংশ নেন। তারা কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করেন। এছাড়া ক্যাম্পাসের আশেপাশের বিভিন্ন গ্রাম ও মসজিদ থেকে বন্যার্ত মানুষের জন্য ফান্ড কালেকশন করেন তারা।পরে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নং কক্ষে প্যাকেটিংয়ের কাজ শুরু করেন শিক্ষার্থীরা। টানা তিন দিনের কর্মযজ্ঞের পর মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের দুইট...
হরগঙ্গা কলেজের শিক্ষার্থীরা আস সুন্নাহ ফাউন্ডেশনে দিলেন ৩ লাখ টাকা
শিক্ষাঙ্গন

হরগঙ্গা কলেজের শিক্ষার্থীরা আস সুন্নাহ ফাউন্ডেশনে দিলেন ৩ লাখ টাকা

‘মানুষ মানুষের জন্য’, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’- এই মর্মবাণীকে বুকে ধারণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য রোদ-বৃষ্টিতে ভিজে মানুষের দ্বারে দ্বারে ঘুরে অর্থ সংগ্রহ করেছেন মুন্সিগঞ্জের স্থানীয় সরকারি হরগঙ্গা কলেজের (এইচ এস সি-২০২৪) ব্যাচের শিক্ষার্থীরা।টানা কয়েকদিনের নিরলস প্রচেষ্টায় সংগ্রহ হয়েছে সর্বমোট ৩ লাখ টাকা।বুধবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের উপস্থিতিতে সংগ্রহকৃত এসব অর্থ গণনা শেষে ‘আস সুন্নাহ ফাউন্ডেশনে’র উদ্দেশে জমা দেওয়া হয় ইসলামী ব্যাংক মুন্সিগঞ্জ শাখায়।এতে স্বস্তির হাসি ফুটে ওঠে শিক্ষার্থীদের চোখে মুখে। ছাত্র-ছাত্রীদের এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সমাজে নানা শ্রেণি পেশার সর্বস্তরের মানুষ।এছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য কিছু করতে পেরে নিজেরাও আত্মতৃপ্তি পেয়েছেন বলে জানিয়েছেন...
বন্যার্তদের পাশে ইউআইইউ
শিক্ষাঙ্গন

বন্যার্তদের পাশে ইউআইইউ

সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় মানুষের জীবন ও জীবিকার ব্যাপক ক্ষতি হয়েছে। অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ)। বুধবার (২৮ আগস্ট ২০২৪) কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যাদুর্গত মানুষের কাছে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌছে দেয় ইউআইইউ শিক্ষার্থীরা।ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সহযোগীতায় ক্যাম্পাসে ক্যাম্পেইন চালিয়ে নগদ অর্থ এবং ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয়। এতে শিক্ষার্থী এবং অভিভাবকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তারা বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন। তাদের সংগৃহীত শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন এবং পোশাক বিতরণ করা হবে বন্যার্ত এলাকাগুলোতে। ইউআইইউ শিক্ষার্থীর ২৩ সদস্যের একটি দলের মাধ্যমে কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যা দুর্গত প্রায় ১৫০০ পর...
বন্যার্তদের পাশে ইউআইটিএস
শিক্ষাঙ্গন

বন্যার্তদের পাশে ইউআইটিএস

বাংলাদেশের ১১টি জেলায় চলমান বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে রাজধানীর সুনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। বন্যার্তদের ত্রাণ সহায়তা দেওয়ার লক্ষে গঠিত তহবিলে গত রবিবার (২৫ আগস্ট) অর্থ প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বন্যাকবলিত দুর্যোগ মোকাবেলার জন্য একটি স্বেচ্ছাসেবক টিম প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে বন্যাকবলিত এলাকার উদ্দেশ্যে রওনা হয়।উল্লেখ্য যে, গত ২২ আগস্ট ২০২৪ খ্রি. থেকে ইউআইটিএস-এর শিক্ষার্থীদের একটি টিম বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও বন্যা মোকাবেলার জন্য ভবিষ্যতে স্বেচ্ছাসেবা প্রদান করার আগ্রহ প্রকাশ করেছে ইউআইটিএস-এর অসংখ্য শিক্ষার্থী।...