শুক্রবার, মার্চ ৬

শিক্ষাঙ্গন

শরৎকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করলো ইউআইটিএস
শিক্ষাঙ্গন, সর্বশেষ

শরৎকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করলো ইউআইটিএস

বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর শরৎকালীন সেমিস্টার ২০২৪-এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল দশটায় রাজধানীর বারিধারা সংলগ্ন ভাটারা থানাধীন দক্ষিণ-নয়ানগরস্থ বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসের পিএইচপি স্কয়ারে এই অনুষ্ঠানের আয়োজন হয়।বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে ও রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সভাপতির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহ...
৬৯ দিন পর আজ ক্লাসে ফিরছে নোবিপ্রবি
শিক্ষাঙ্গন, সর্বশেষ

৬৯ দিন পর আজ ক্লাসে ফিরছে নোবিপ্রবি

দীর্ঘ ৬৯ দিন বন্ধ থাকার পর আজ রবিবার (৮ সেপ্টেম্বর) শুরু হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।জানা যায়, গত ১১ জুন ঈদুল আজহা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। এরপর ২২ জুন কয়েকটি বিভাগে ক্লাস শুরু হয়। পরে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে ২৫ জুন শুরু হয় শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি। গত ১ জুলাই শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি ও কোটা সংস্কার আন্দোলন শুরু হলে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।গত ৭ আগস্ট থেকে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। উপাচার্যবিহীন বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে প...
রাষ্ট্র পরিচালনার উপযুক্ত বিধান : একটি সংক্ষিপ্ত পর্যালোচনা
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাষ্ট্র পরিচালনার উপযুক্ত বিধান : একটি সংক্ষিপ্ত পর্যালোচনা

|| ড. মুহাম্মদ এনামুল হক আজাদ ||রাষ্ট্র হলো মানব সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে সমাজের সকলের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার একটি বড় সংগঠন বা সংস্থার নাম। অন্যান্য সকল সংগঠন ও সংস্থার ন্যায় এটি পরিচালনার জন্য‌ও কিছু বিধিনিষেধ আবশ্যক।অধ্যাপক গার্নারের মতে, "রাষ্ট্র হচ্ছে এমন একটি জনসমাজ যা সংখ্যায় অল্পাধিক-বিপুল; যা কোনো নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বাস করে, যা কোনো বাইরের শক্তির নিয়ন্ত্রণমুক্ত স্বাধীন অথবা প্রায় স্বাধীন এবং যার এমন একটি সুগঠিত শাসনতন্ত্র আছে; যার প্রতি প্রায় সকলেই স্বভাবত আনুগত্য স্বীকার করে"।(দৈনন্দিন জীবনে ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন, পৃ: ৫৩৮)আমরা জানি এবং স্বীকার করি যে, এ সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা একমাত্র আল্লাহ। তিনি তাঁর সৃষ্টিকে জড় ও জীব এ দু'ভাগে বিভক্ত করে এগুলোকে দু'টি বিধানের আওতায় পরিচালনা করেন। বিধান দু'টি হলো: ১. প্রাকৃতি...
শিক্ষাঙ্গনকে দলীয় লেজুড়বৃত্তি মুক্ত ও স্বচ্ছতা নিশ্চিত করার এখনই সময়
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), শিক্ষাঙ্গন, সর্বশেষ

শিক্ষাঙ্গনকে দলীয় লেজুড়বৃত্তি মুক্ত ও স্বচ্ছতা নিশ্চিত করার এখনই সময়

|| মেহেদী হাসান ||জাতির নবযাত্রার এ সূচনালগ্নে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুভার দায়িত্ব গ্রহণ করায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান-কে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা ও গবেষণার অভিজ্ঞতাসম্পন্ন বরেণ্য এ শিক্ষাবিদ অতীতের যে কোনো উপাচার্যের চেয়ে নিঃসন্দেহে যোগ্যতম, যা তাঁর ব্যক্তিগত প্রোফাইল ঘাটলে সহজেই অনুমেয়। তাঁর পূর্বতন অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন, এটাই জাতির প্রত্যাশা। আশাকরি, জাতির এ প্রত্যাশা পুরণে তিনি সফল হবেন।তৎকালীন পূর্ব-বঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয়েছিল বিভিন্ন রাজনৈতিক উত্থান-পতনের প্রেক্ষাপটে। প্রণিধানযোগ্য বিষয় হচ্ছে, রাজনীতিও কখনো এ বিশ্ববিদ্যালয়ের পিছু ছাড়তে পারেনি। ফলে ভারত-পাকিস্তান বিভক্...
নতুন উপাচার্য পেল পাঁচ বিশ্ববিদ্যালয়
শিক্ষাঙ্গন, সর্বশেষ

নতুন উপাচার্য পেল পাঁচ বিশ্ববিদ্যালয়

রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বাকি তিনটি বিশ্ববিদ্যালয় হলো- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে তাদের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এসব প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. শাহীনুর ইসলাম ও মোছা. রোখছানা বেগম।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। তিনি বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তার নিয়োগের প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব শাহীনুর ইসলাম।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে সাময়িকভাবে...
এপিইউবি’র নতুন সভাপতি ড. সবুর খানকে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সম্বর্ধনা
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এপিইউবি’র নতুন সভাপতি ড. সবুর খানকে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সম্বর্ধনা

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় ড. মোঃ সবুর খানকে সম্বর্ধনা দিয়েছে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি। বুধবার (০৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিন টায় রাজধানীর ধানমন্ডিতে সোবহানবাগস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের সম্মেলন কক্ষে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।ড. মোঃ সবুর খান, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান। গত ১৬ আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি নির্বাচিত হন এই শিক্ষানুরাগী শিল্পপতি।সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত অর্থনীতিবিদ, সাবেক তত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা ও বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখে...
ইউআইটিএস গ্র্যাজুয়েটদের চীনা সরকারী বৃত্তি এইচইউএসটি ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস গ্র্যাজুয়েটদের চীনা সরকারী বৃত্তি এইচইউএসটি ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস), ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার (বিআরসিসি) আনন্দের সাথে জানাচ্ছে যে, ২০২৪ সালে হুয়াজং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এইচইউএসটি) ভর্তি পরীক্ষায় ২১ জন মেধাবী শিক্ষার্থী সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ৬০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে এই ২১ জন নিজেদের যোগ্যতা প্রমাণ করে চীনা সরকারী বৃত্তির নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপের জন্য প্রস্তুত হয়েছে।বিশেষভাবে, এই ২১ জনের মধ্যে ১২ জনই ইউআইটিএস-এর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী। উত্তীর্ণ শিক্ষার্থীদের এখন হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যা...
ইউআইইউ’তে ছাত্র আন্দোলনে শহীদ ইরফান ভূঁইয়া’র স্মরণে দোয়া ও ‘স্বাধীনতা কর্নার’ উদ্বোধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’তে ছাত্র আন্দোলনে শহীদ ইরফান ভূঁইয়া’র স্মরণে দোয়া ও ‘স্বাধীনতা কর্নার’ উদ্বোধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) শিক্ষার্থী শহীদ ইরফান ভূঁইয়াসহ সকল শহীদের স্মরণে ‘দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) মাদানী এভিনিউ ইউনাইটেড সিটিস্থ মসজিদ আল-মুস্তফা’তে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও একই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ইউআইইউ লাইব্রেরীতে ‘স্বাধীনতা কর্নার’ উদ্বোধন করা হয়েছে।দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইইউর বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান জনাব হাসান মাহমুদ রাজা, ইউআইইউর ট্রাস্ট্রি সদস্য জনাব কে এম আহসান শামীম, ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া, ট্রেজরার জনাব মোঃ আব্দুল মোকাদ্দেম, আইএআর’র নির্বাহী পরিচালক ও প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান এবং রেজিস্ট্রার ডাঃ মোঃ জুলফিকার রহমান।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের কার্যক্রম শুরু...
NASA স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ: ইউআইটিএসে অ্যাক্টিভেশন ওয়েবিনার
বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

NASA স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ: ইউআইটিএসে অ্যাক্টিভেশন ওয়েবিনার

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্স (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি), ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ডিপার্টমেন্ট অব ইনফরমেশন টেকনোলজি (আইটি)-এর সহযোগিতায় NASA স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ অ্যাক্টিভেশন ওয়েবিনার সফলভাবে আয়োজন করেছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত এই ইভেন্টটিতে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন, যারা বিশ্বব্যাপী এই হ্যাকাথনের সম্পর্কে আরও জানতে এবং অংশগ্রহণ নিয়মাবলী অন্বেষণ করতে আগ্রহী ছিলেন।NASA স্পেস অ্যাপস চ্যালেঞ্জ একটি সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক ইভেন্ট, যা বিভিন্ন পটভূমি থেকে আসা ব্যক্তিদের একত্রিত করে মহাকাশ অন্বেষণের সাথে বাস্তব-বিশ্বের চ্যালেঞ্জগুলি সমাধান করার জন্য সম্পর্কিত। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (...
বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য ধানের চারা তৈরী করছেন ড্যাফোডিলের শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য ধানের চারা তৈরী করছেন ড্যাফোডিলের শিক্ষার্থীরা

পূর্ব-দক্ষিণাঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিতরনের জন্য ১.২ মেট্রিকটন ধান থেকে চারা তৈরী করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।ভয়াবহ বন্যায় দেশের পূর্ব-দক্ষিণাঞ্চলীয় ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ ১৬ টি জেলার ৩ লক্ষ ৩৯ হাজার ৩৮২ হেক্টর ফসলী জমিতে সম্প্রতি রোপন করা আমন ধান সম্পূর্নভাবে নষ্ট হয়ে গেছে – যা এ অঞ্চলের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রধান ফসল। ফলে কৃষকেরা হয়ে পড়েছে নিঃস্ব ও অসহায়। এই অত্যাবশ্যক ফসলের ধ্বংস কেবল অগণিত কৃষকের জীবিকাকে হুমকির মুখে ফেলে দেবে না; বরং আমাদের জাতীয় খাদ্য নিরাপত্তার জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করবে। অবিলম্বে এবং কার্যকর হস্তক্ষেপ ছাড়া, কৃষকরা গুরুতর খাদ্য ঘাটতির সম্মুখীন হবে, সম্ভাব্যভাবে এ খাদ্য ঘাটতি সমগ্র জাতিকে প্রভাবিত করে একটি বিস্তৃত সংকটে পরিণত হবে। তাই বন্যা পরবর্তী খাদ্য সংকট রক্ষায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ...